Bera B.B Pilot Model High School,Bera,Pabna

Bera B.B Pilot Model High School,Bera,Pabna It is the one of the best educational institutions of Pabna under Rajshahi division. Every year 100%

14/07/2025

উপর্যুক্ত বিষয় ও সুত্রের আলোকে জানানো যাচ্ছে যে, ২০২২ ও ২০২৩ সালের উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার আগামী ১৬/০৭/২০২৫ খ্রি. তারিখ রোজ বুধবার বিকাল ০৩.০০ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে। নিম্নোক্ত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থাকতে বলা হলো

23/02/2025

বিশেষ সতর্কতাঃ যাহাদের ছেলে মেয়ে বাহিরে লেখাপড়া করে বা কাজে বাইরে থাকে তাহাদের জন্য সতর্কতামূলক পোস্টঃ-
সামনের কিছুদিন একটু সাবধানে থাকার চেষ্টা করুন। আপনার ছেলে-মেয়েদের সাবধানে রাখুন বিশেষ করে মেয়েদের, আগামী কিছুদিন বড় বড় শহরগুলো সহ লোকালে অপরাধপ্রবণতা অত্যন্ত উদ্বেগজনকভাবে বেড়ে যেতে পারে। এখনই যা অবস্থা, এরচেয়ে আরও বাড়লে কি হবে তা আল্লাহ ভাল জানে।

১. সন্ধ্যের পর খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাসা থেকে বের না হওয়াই ভাল,আর সে মেয়ে হলে তো কোনো কাজ থাকলেও সন্ধ্যার আজানের পূর্বে বাসায় ফিরুন, পরিবারের গার্ডিয়ান এটা নিশ্চিত করুন আপনার মেয়ে ফিরেছে কি না।

২. বাসায় যারা আছেন রাতে দরজা, জানালা খুব ভালোভাবে চেক করে নেবেন, বন্ধ করেছেন কি না।

৩. পাঁচশত বা এক দুই হাজারের বেশি ক্যাশ টাকা নিয়ে দিনে বা রাতে বাইরে হাঁটবেন না, বাইরে শো করবেন না, সে আপনার সাথে যেই থাকুক না কেনো সাপোর্টিংয়ে।

৪. আপনার ব্যাংক কার্ড, এটিএম কার্ড একান্তই প্রয়োজন না হলে সাথে রাখবেন না।

৫. দামী ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা বা অন্য কোনো দামী ডিভাইস বা কমদামি ই হোক কিন্তু অতি গুরুত্বপূর্ণ মোবাইল নিয়ে বের হবেন না। আপাতত এগুলো বাসায় সিকিওরড জায়গায় রাখুন।

৬. মহিলারা দামী হোক, কমদামী হোক, কোনো গহনা পরে বের হবেন না। অতিরিক্ত সাজসজ্জা বা শো-অফ করে বের হবেন না কারন এতো আপনি খারাপ লোকের নজরে পরে যাবেন এবং টার্গেটেড হতে পারেন সে যে কোনো সময় ই হোক, বিশেষ করে নাক এবং হাত, কানে তো অবশ্যই তেমন কিছু পরবেন না।

৭. রাস্তায় বা লোকসমাগম কম এমন জায়গায় ফোন বের করে টেপাটেপি করবেন না বা ফোনে কথা বলবেন না।

৮. বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করবেন। জানালার পাশ বসুন বা না বসুন, পকেট থেকে ফোন বের করবেন না খবরদার।

*অটোরিকশা বা সিএনজি হলে ডাইভারের পিছনের ছোট সিটে না বসে একদম পিছনের বড় সিটে নিরাপদে বসুন।
*প্রাইভেট কারে থাকলে কারের জানালা বন্ধ রাখুন, একটুও ফাঁকা রাখবেন না।
*উবারে এ্যাপ থেকে কল দিয়ে যাবেন, ভুলেও রাস্তায় দাঁড়িয়ে কিছু লোক দামাদামি করে, ওদের সাথে রাইড নেবেন না।

৯. ব্যাটারি রিক্সা বা সিএনজিতে উঠলেও ফোন, ব্যাগ সাবধানে রাখুন। রিক্সা-সিএনজির পর্দা কেটে ছিনতাই করতে দেখা গেছে অনেকগুলো।

১০. অপরচিত সে যেই হোক রাস্তায় বা কলেজ ভার্সিটির ক্যাম্পাসে মুরব্বি বা সিনিয়র-জুনিয়র ভেবে কারও সাথে একদম কথা বলবেন না।

১১. অপেক্ষাকৃত নির্জন রাস্তা বা লোকসমাগম কম এমন এরিয়া দিয়ে কোনোভাবেই একা একা হেটে বা রিক্সায় যাবেন না।

১২. যদি মনে হয় কেউ আপনাকে ফলো করছে, মানসম্মানের ভয় না করে দৌড়ে কোনো জনসমাগমে চলে যান,এবং সেখানে সবাইকে বলুন বিষয়টা।

১৩. ছিনতাইকারীরা আপনার ব্যাগ, পার্স, ডিভাইস বা মালামাল নিয়ে টানাটানি করলে ছেড়ে দিন। জোর করতে যাবেন না। ওরা আপনাকে মে'রে ফেলতে এক সেকেন্ডও ভাববে না। ওরা মানুষ না। আপনার জিনিসের চাইতে আপনার জীবন মূল্যবান।

১৪. কোনো ছিনতাইকারী আপনাকে ছিনতাই করে পালানোর সময় যদি তাকে চিনে ফেলেন, তবে ভুলেও বলতে যাবেন না, অমুক, তুই এই কাজ করলি? আপনি চিনে ফেলামাত্রই ওরা আপনাকে মে'রে ফেলবে।

১৫. চিৎকার করে লোক ডেকে বা ৯৯৯ এ ফোন করে কোনো লাভ নেই। বিপদে সহজে কেউ আসে না। সবাই নীরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখে শুধু। তাই আপনার নিরাপত্তা আপনাকেই নিশ্চিত করতে হবে সেজন্য সন্ধ্যার পর এক মূহুর্তও এখন আপনার জন্য নিরাপদ নয়।

১৬. আপনার বাসা যদি ঢাকা বা জেলা/বিভাগীয় বড় কোনো শহরে অপেক্ষাকৃত কম সিকিউরিটিযুক্ত এলাকায় হয় এবং আপনার বাসায় দেখতে মোটামুটি সুন্দর কোনো মেয়েলোক থাকে কিংবা মাঝবয়েসী থেকে অল্পবয়সী কোনো মেয়ে থাকে, আমার মতে আপাতত তাকে/তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিন। চুরি বা ছিনতাইয়ের সময় এরাও টার্গেট থাকে নরপিশাচদের। মনে রাখবেন, আপনি চিৎকার করে মরে গেলেও পাশের বাসা থেকে একজনও বেরিয়ে আসবে না। সবাই বরং দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবে।"

১৭. সন্ধ্যার পর বা রাতের বেলা দূর পাল্লার বাস, কার বা ট্রেন জার্নি করা থেকে বিরত থাকুন পারলে।

১৮. ভাব সাব নিয়ে সেজেগুজে অপেক্ষাকৃত অপ্রয়োজনীয় কাজে সন্ধ্যা পর নিরাপদ ভেবে ছেলে বন্ধু বা ছেলে আত্মীয়ের সাথে কোনো নির্জন এলাকা বা লোকসমাগম কম এমন রাস্তায় বের হবার পূর্বেও ভেবে বের হবেন যে সে আপনাকে ৪ বা ৮ জন হিংস্র পশুসমতুল্ল নরপিশাচদের থেকে রক্ষা করতে পারবে কি না।

১৯. আপনি মেয়ে এবং আপনার বাসা বা মেস যাতায়াতের সময় বিভিন্ন ভাবে বুঝেন বা জানেন এই এলাকা বা এটা কম সিকিউর এরিয়া বা এই রাস্তায় ভয় আছে তাহলে তো ভুলেও সন্ধ্যার পর বাইরে থাকবেন না হয়তো হায়েনারা আপনার মতো কারোর ই অপেক্ষায়।

২০. বর্তমান প্রেক্ষাপটে শয়তানের নির্যাস বা মলমপার্টি বা অজ্ঞান পার্টির উপদ্রব সর্বোচ্চ উপরের সতর্কতা অবলম্বন করলেও আপনাকে নিজে সতর্ক হতে হবে,তুলনামূলক কম পরিচিত বা আপনাকে হিঃসা করে বা চেনেন না কিন্তু বিপদে পরেছে আপনার মায়া হচ্ছে তারপরও এমন কারো দেখানো পেপারে/টাকা/গিফট বা অন্য দ্রব্যে হাত দিবেন না-ভুলেও চোখ-মুখ-নাকের ২/৩ ফুটের মধ্যে নিবেন না।

উপরোক্ত কথাগুলো কাউকে আতংকিত করার জন্য বলছিনা। এতে যদি একজনও উপকৃত হয়, এটাও বা কম কি!

from Humayun Kabir ©

যারা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষন করতে ইচ্ছুক তারা এই নিয়মে করতে পারবেন।
29/07/2023

যারা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষন করতে ইচ্ছুক তারা এই নিয়মে করতে পারবেন।

একনজরে বেড়া উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল:
28/07/2023

একনজরে বেড়া উপজেলার এসএসসি পরীক্ষার ফলাফল:

বেড়ার দারুণ একটা ফাউন্ডেশন । সকল পন্য সামগ্রির পরিমাণসহ মূল্য ও সম্পূর্ণ হিসাব দিয়ে দিছে, এতে সাধারণ মানুষের বুজতে সুবিধ...
21/03/2023

বেড়ার দারুণ একটা ফাউন্ডেশন । সকল পন্য সামগ্রির পরিমাণসহ মূল্য ও সম্পূর্ণ হিসাব দিয়ে দিছে, এতে সাধারণ মানুষের বুজতে সুবিধা হবে, সবাই শরিক হবার চেষ্টা করবেন এবং পেইজে তাদের সাথে যুক্ত থাকবেন। কারন তাদের আগের পেইজটা নষ্ট হয়ে গেছে।

ইসলামের ত্যাগের শিক্ষা ধারণ করে অভাবী সিয়াম পালকারীদের সিয়াম পালনে সহযোগিতা করা সময়ের শ্রেষ্ঠ ইবাদত।তাই One Ummah Foundation এর মাধ্যমে ইবাদতের সুযোগ করে দিতে আপনাদের দুয়ারে আমরা গরীব দুস্তের সহায়তায়...

মাত্র ১৩০০ টাকায় একজন সিয়াম পালনকারীর সারা মাসের ইফতারের দায়িত্ব নিতে পারেন আপনিও। অথবা মাত্র ২৫০০ টাকায় ৫০ জন এতিমের একদিনের ইফতার করাতে পারেন।

আপনি চাইলে ৩০ দিনে ৬০ রোযা রাখতে পারবেন না। কিন্তু একজন সিয়াম পালনকারীর এক মাসের ইফতারের দায়িত্ব নিয়ে এক রমাদানে ৬০ টি সিয়ামের সাওয়াব অর্জন করতে পারেন।

গত বছরের মতো এ বছরও আপনাদের প্রদেয় ইফতার দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও এতিমখানার সিয়াম পালনকারীদের মাঝে বণ্টন করবে ওয়ান-উম্মাহ্ ফাউন্ডেশন।

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে সে সিয়াম পালনকারীর সমপরমিাণ সাওয়াব পাবে; সিয়াম পালনকারীর সাওয়াবে একটুও কমানো হবে না। (সুনান তিরমিযী-৮০৭; সুনান ইবনে মাজাহ-১৭৪৬)

💰ইফতার বা সাহরি তহবিলে অনুদান পাঠাতে:
বিকাশ/নগদ/রকেট: (পার্সোনাল): 01757015552
অথবা নিজেরাও আয়োজন করে আমাদের মাধ্যমে সরাসরি উপস্থিত থাকতে পারেন। fb কন্টাক্ট Search: Arvine Sajib Alvi

★দানের ১০০% স্বচ্ছতা ও জবাবদিহিতায় আমরা অঙ্গীকারবদ্ধ*

#ওয়ান_উম্মাহ্_ফাউন্ডেশন 🇧🇩

৭ই মার্চ উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভাআয়োজনেঃ বেড়া সরকারি বিপিন বিহারি পাইলট উচ্চ বিদ্যালয়
07/03/2023

৭ই মার্চ উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভা
আয়োজনেঃ বেড়া সরকারি বিপিন বিহারি পাইলট উচ্চ বিদ্যালয়

28/11/2022

আপনাদের আশেপাশে কোনো গরীব-দুস্থ এতিম বা মধ্যবৃত্ত পরিবারের যারা দাখিল-আলিম বা ফাজিল(ডিগ্রি) মাদ্রাসায় অধ্যয়ন করছে, কিন্তু ফর্ম-ফিলাপ করার অর্থ না থাকলে আলভী সজীব'কে জানাবেন, তার বা তাদের বেতন/ফর্ম-ফিলাপ করে দেয়া হবে এবং বাকিবর্ষগুলো লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য অর্থায়নের ব্যবস্থাও করে দেয়া হবে।

এছাড়াও দাখিল-আলিম বা ফাজিল যেকোনো বর্ষের বই কিনতে না পারলে, সকল সেট ধরে নতুন বই দিবে ইন-শা-আল্লাহ।।

ফেসবুক আইডিঃ Arvine Sajib Alvi এর সাথে বা তার ইনবক্সে যোগাযোগ করবেন, 01757015552 বা ইনবক্স করবেন(কারন উল্লেখপূর্বক নক দিবেন)

মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষার্থীদের মাঝে Rag Day উদযাপন/...
17/08/2022

মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী সারাদেশে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে বা শিক্ষার্থীদের মাঝে Rag Day উদযাপন/পালন নিষিদ্ধঃ

SSC পরীক্ষা ২০২২ রুটিন
31/07/2022

SSC পরীক্ষা ২০২২ রুটিন

ঈদ মোবারকত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।সকল কে জানাই পবিত্র ঈদ-উল আযহা'র শুভেচ্ছা।
10/07/2022

ঈদ মোবারক

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সকলের জীবন।

সকল কে জানাই পবিত্র ঈদ-উল আযহা'র শুভেচ্ছা।

Address

P. O:Bera, Upazilla:Bera, District:Pabna. , Dhaka
Pabna
6680

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bera B.B Pilot Model High School,Bera,Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category