Momtaz Mustofa Ideal School, Bhangura,Pabna.

Momtaz Mustofa Ideal School, Bhangura,Pabna. its a renowned school established in 2003 by a famous doctor couple named Dr. Mustofa & Dr. Momtaz.its the first private school in bhangura upazilla.

its a renowned school established in 2003 by a famous doctor couple named Dr. Mustofa & Dr. Momtaz.its the first private school in bhangura upazilla.From the very beginning till now the result of dis school is the best in whole Bhangura upazilla.

09/09/2023

কেউ কি আমাদের শিক্ষকমন্ডলীদের ফোন নাম্বার লিস্ট শেয়ার করতে পারবেন?

20/08/2023

Could you please share Hakim sir's phone number here?

29/07/2020

#মমতাজ_মোস্তফা_আইডিয়াল_স্কুল_থেকে_ঝরে_গেল_দুই_নক্ষত্র।

#স্মরনীয়_হয়ে_থাকবে_তাদের_অবদান।

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুল অন্যতম। আর এটির যাত্রা শুরু হয়েছিল মঞ্জুর কাদির বাবুর হাত ধরেই। ২০০৩ সালে যখন ভাঙ্গুড়ার কৃতি সন্তান ডা: মো: গোলাম মোস্তফা ও তার সহধর্মিনী ডা: মমতাজ খানম বিদ্যালয়টি স্থাপন করেন তখন থেকেই বাবু এর প্রশাসনিক দায়িত্ব নেন। তার সততা,প্রজ্ঞা ও কর্তব্য নিষ্ঠার দ্বারা আজ বিদ্যালয়টি একটি আদর্শ শিক্ষা নিকেতন হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে।
মঞ্জুর কাদির বাবু ডা: গোলাম মোস্তফার ভাগ্নে হতেন। তবে আত্মীয় বলে নয় একজন বিশ্বস্ত অভিভাবকের ভুমিকা পালন করেছেন তিনি। জন্মের পর ডাক্তার সাহেবের কাছেই বড় হয়েছেন তিনি। যে কারণে ডাক্তার দম্পতি তাকে নিজের সস্তানের মতই লালন-পালন করেছেন এবং ভালো বাসা দিয়েছেন। সে কারণেই ছিল তার প্রতি অগাধ বিশ্বাস। ডাক্তার সাহেবের সে বিশ্বাস তিনি শতভাগ দক্ষতার সাথে রক্ষা করেছেন।

একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ শক্তি হলো অর্থনৈতিক শিষ্ঠাচার ও নিয়মানুবর্তিতা। সেই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীর সাথে সদাচরণ। মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুলে বরাবরই এর কোনো ব্যত্যয় ঘটেনি। ডাক্তার দম্পতি স্কুলের গুরুত্বপুর্ণ কাজের সময় স্কুলে এসেছেন,মিটিং করেছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। তারা ঢাকায় চলে যাবার সময় ওই সব সিদ্ধান্ত যাতে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তার সকল দায়িত্ব বাবুই নিতেন। যার ফলে বাবু হয়ে ওঠেন স্কুলের ছায়া অভিভাবক এবং অনুকরণীয় ব্যক্তিত্ব।

তিনি কারো সাথে অসদাচরণ করেছেন এমন কথা কখনোই শোনা যায়নি। প্রতিবছর এই বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি রেজাল্ট ধারাবাহিক ভাবে ভালো হয়ে আসছে। তাই নিয়মিত ক্লাসের প্রতি তার নজর ছিল অবিচল। করোনা কালিন সময়েও এখানে প্রতিটি বিষয়ে অন-লাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রাকা হয়েছে। বিদ্যালয়ের শৃংখলা ও সুন্দর পরিবেশ রক্ষায় তার তীক্ষè নজর ছিল। শিক্ষকরা উচ্চ শিক্ষিত হলেও বাবুকে তারা সবাই সম্মান করতেন। ভদ্র,বিনয়ী ও সদালাপি ব্যক্তি হিসাবে তিনি সকলের কাছেই ছিলেন প্রিয় ব্যক্তিত্ব।

দীর্ঘদিন পর মমতাজ-মোস্তফা আইডিয়াল স্কুল এমপিও ভুক্ত হয়েছে। এখন স্কুলের শিক্ষক কর্মচারীদের সুদিন এসেছে অথচ তখনই বাবু সোমবার (২৭ জুলাই ২০২০) তার প্রিয় স্কুল ছেড়ে চির বিদায় নিলেন। জীবিত কালে স্কুলের প্রশাসনিক কাজ যেমন তার হাতে পরিচালিত হয়ে আইডিয়াল স্কুল আদর্শ বিদ্যালয়ে পরিণত হয়েছে। ঠিক তেমনি ভাবে বাহ্যিক শিক্ষা(সহপাঠক্রমিক) কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়কে যিনি সমৃদ্ধ করেছেন,উপজেলার সর্বমহলে সুখ্যাতি এনে দিয়েছেন তিনি হলেন এই বিদ্যালয়েরই ক্রীড়া শিক্ষক। অত্যন্ত নির্মম হলেও সত্য সেই ক্রীড়া শিক্ষক মোস্তফা কামালও গত জুন মাসের ২৫ তারিখে ইন্তেকাল করেছেন। তাই বিদ্যালয়টি বর্তমানে এক ক্রান্তিকালে পতিত হলো।

মোস্তফা কামাল বিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকেই কর্মরত ছিলেন। এখানে আরো কিছু স্বনামধন্য শিক্ষক রয়েছেন যাদের কারণেই স্কুলটি স্বল্প সময়ে এত ভালো পারফরম করতে পেরেছে। তারা প্রত্যেকেই মানুষ গড়ার একেকজন দক্ষ আদর্শ ও কারিগর। যে কারণে এখানকার শিক্ষার্থীরা দেশের স্বনামধন্য মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয়,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ শিক্ষা নিতে সক্ষম হচ্ছে। আর জাতীয় দিবসে উপজেলা পরিষদ মাঠে শিক্ষার্থীদের দিয়ে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শণ করে শ্রেষ্ঠ পুরস্কার এনে দিয়েছেন মোস্তফা কামাল। সেই সঙ্গে একটি স্মার্ট ও চৌকস শিক্ষার্থীর দল তৈরি করেছিলেন তিনি।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুল হাকিম বলেন,আইডিয়াল স্কুল থেকে দুটি নক্ষত্র ঝরে পড়লো,যাদের অভাব কোন দিনই পুরন হবার নয়। তাদের আদর্শ ও দীক্ষায় ব্রত হয়ে বিদ্যালয়টিকে আমরা সবাই মিলে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।

তিনি আরো বলেন, প্রতিটি মহৎ উদ্যোগের পেছনে কিছু সৎ,নির্ভীক ওদক্ষ কারিগরের অসামান্য অবদানের মাধ্যমে তা আলোয় উদ্ভাসিত হয়। তেমনি বর্তমান শিক্ষা -দীক্ষা,ক্রীড়া-সাংস্কৃতিক সমৃদ্ধ শিক্ষাঙ্গন মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল। এ প্রতিষ্ঠানের দুই মহান কারিগর,মরহুম মন্জুর কাদের ও মরহুম মোস্তফা কামাল তাদের অবদানে আজ বিদ্যালয়। তাদের এ অসামান্য অবদান এ বিদ্যালয়ে চির আম্লান। আল্লাহ তায়ালা তাদের এ আসামান্য কর্মের জন্য আখিরাতে উত্তম পুরস্কার দান করবেন।
আজ বাবুও নেই,নেই মোস্তফা কামালও। তবে আছে তাদের আদর্শ ও বর্ণাঢ্য কর্মময় জীবন। তাদের এই শ্রম কখনো বৃথা যায়নি,বৃথা যেতে পারে না। যতদিন থাকবে এই স্কুল আঙ্গিনা,প্রাণচাঞ্চল্য ততদিন তারা দু’জন অমর হয়ে থাকবেন এখানকার শিক্ষার্থী,শিক্ষক ও শুভানুধ্যায়ীর মাঝে।

#লেখা_সংগৃহীত

06/07/2016

ঈদ মোবারক!
সবাইকে পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা। :)

05/07/2016
মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ও সকল শিক্ষক দের নিয়ে হয়ে গেল ২০১৬ সালের সফল ইফতার আয়োজন।
03/07/2016

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী ও সকল শিক্ষক দের নিয়ে হয়ে গেল ২০১৬ সালের সফল ইফতার আয়োজন।

21/06/2016

প্রধান শিক্ষকের বাণী

আধুনিক বিশ্বে প্রযুক্তির ছায়া যখন সারাদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, এ মূহুর্তে ভাঙ্গুড়াতেও সেই প্রযুক্তির স্পর্শ লেগেছে। যার ফলশ্রুতিতে ২০০৩ ইং সালে প্রতিষ্ঠিত হয় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল নামে ভাঙ্গুড়ার মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় জীবনে মূল্যবোধের অবক্ষয় আমাদের সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই অবক্ষয় রোধ করতে হলে, শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক ও সামাজিক মূল্যবোধে উদ্দীপ্ত করতে হবে। পল্লীর অবহেলিত জনপদের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানব সম্পদ হিসেবে গড়ে তোলাই আমার একান্ত কাম্য।
সেই লক্ষ্যে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে দিনের পর দিন বিদ্যালয়টি সাফল্যের শীর্ষে থেকে এগিয়ে চলেছে। বিদ্যালয়টির সকল পরিচালনা পর্ষদ এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দের আন্তরিকতার অভাব নেই। শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয়ের কর্মচারীবৃন্দের সকলের সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব।

http://www.mmis.edu.bd/  web address of Momtaz Mustofa Ideal School. you can get information about MMIS from this web si...
19/06/2016

http://www.mmis.edu.bd/ web address of Momtaz Mustofa Ideal School. you can get information about MMIS from this web site.

Address

Noubaria, Bhangura
Pabna
6640

Alerts

Be the first to know and let us send you an email when Momtaz Mustofa Ideal School, Bhangura,Pabna. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category