রুহুল আমিন রিয়াজী

রুহুল আমিন রিয়াজী সচ্চরিত্রে উন্নত
দেশের সেবায় জাগ্রত"

تقبل الله منا ومنكمপবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!💙      🕋 ঈদ মোবারক 💚
28/05/2026

تقبل الله منا ومنكم
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!💙
🕋 ঈদ মোবারক 💚

“কন্যা সন্তানের জীবন্ত কবর: ধর্ষণের সমাধান?”যে সমাজ ধর্ষকের বিচার নিশ্চিত করতে পারে না, নারী ও শিশুর নিরাপত্তা দিতে ব্যর...
23/05/2026

“কন্যা সন্তানের জীবন্ত কবর: ধর্ষণের সমাধান?”

যে সমাজ ধর্ষকের বিচার নিশ্চিত করতে পারে না, নারী ও শিশুর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই সমাজই শেষ পর্যন্ত নিরপরাধ কন্যাশিশুর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। অথচ অপরাধীর লজ্জা হওয়ার কথা যেখানে, সেখানে ভয়ে কাঁপে একটি মেয়ে, আতঙ্কে বাঁচে একটি পরিবার। হয়তো কন্যা সন্তানের জীবন্ত কবরই এর সমাধান।

আধুনিক যুগে এসেও এভাবেই কি আমরা ধীরে ধীরে ফিরে যাচ্ছি জাহেলিয়াতের অন্ধকারে?

জাহেলি যুগে নারীরা ছিল নিরাপত্তাহীন, অবহেলিত ও নিপীড়িত। কিছু পরিবার সামাজিক অপমান, যুদ্ধবন্দিত্ব, যৌন সহিংসতার আশঙ্কা এবং দারিদ্র্যের ভয়ে কন্যাসন্তানকে বাঁচিয়ে রাখাকে নিরাপদ মনে করত না। ভয়ে দরিদ্র ও অসহায় পিতারা কখনো কখনো এমন নির্মম মানসিকতায় পৌঁছে যেত যে, তারা ভাবত—অপমানিত ও নির্যাতিত জীবনের চেয়ে জন্মের পরই কন্যাকে হারিয়ে ফেলা বোধহয় কম কষ্টের। এটি কোনো পিতার নিষ্ঠুরতা নয়; বরং একটি অসভ্য সমাজব্যবস্থার ভয়ংকর ব্যর্থতার প্রতিচ্ছবি।

পরবর্তীতে ইসলাম এই অন্ধকার চিন্তা ও প্রথাকে সম্পূর্ণভাবে বাতিল করে নারীর মর্যাদা প্রতিষ্ঠা করে। কন্যাসন্তানকে ঘোষণা করা হয় রহমত ও সম্মানের প্রতীক হিসেবে, এবং সমাজকে শিক্ষা দেওয়া হয় মানবজীবনের পবিত্রতা ও ন্যায়বিচারের।

সুতরাং কন্যাদের নয়—কবর দিতে হবে ধর্ষক, অন্যায়, বিচারহীনতা, সহিংস মানসিকতা এবং নীরবতাকে।

রামিসারা তাকিয়ে আছে আপনার দিকে!

©
Ruhul Amin Riazi





এই বয়সেও‌ একাকী বাসায় থাকলে কেন যেন ঘুম হয় না। মনে হয় কে যেন‌ ফলো করছে। ৪ বছরের মেয়েটাও বাবার এই বিষয়টা জেনে ফোন ক...
17/05/2026

এই বয়সেও‌ একাকী বাসায় থাকলে কেন যেন ঘুম হয় না। মনে হয় কে যেন‌ ফলো করছে। ৪ বছরের মেয়েটাও বাবার এই বিষয়টা জেনে ফোন করে অভয় দিতে চেষ্টা করে:

-বাবা তুমি কি ভয় পাচ্ছ?
-না, ভয় পাবো কেন?
-বাবা তুমি বড় হয়ে গিয়েছ, স্ট্রং হয়ে গিয়েছ।
-বাবারা সবসময় স্ট্রং হয়।
-ও আচ্ছা। বাবা, এখন কেটে দিলাম।
-ওকে বেবি।
-বাবা, তোমাকে অনেক ভালোবাসি।
-আমিও তোমাকে অনেক ভালোবাসি, মা।

তোমায় ভালোবেসেছি আমি,হয়েছে পাগল মন;তোমার চিন্তা করে যায় দিলনিশি-দিন সারাক্ষণ।তোমার পরশ পেলেই তবেপ্রাণ ফিরে পায় দেহ,তুমি ...
14/05/2026

তোমায় ভালোবেসেছি আমি,
হয়েছে পাগল মন;
তোমার চিন্তা করে যায় দিল
নিশি-দিন সারাক্ষণ।

তোমার পরশ পেলেই তবে
প্রাণ ফিরে পায় দেহ,
তুমি ছাড়া এই তপ্ত বুকে
নেই তো আপন কেহ।

তোমার বাহুর বাঁধন পেলে
আঁধারে আসে আলো,
জানিনা সখি তোমায় কেন
বেসেছি এতো ভালো।

তোমার জন্মদিনে দিশেহারা হই আমি
কী দেবো উপহার! সব লাগে কম দামী...
☺️শুভ জন্মদিন (১৪ মে)

দুর্বার রুহুল আমিন রিয়াজী দুর্বার আমরা ভাঙি সংশয়জ্ঞানে আর কর্মে আনব বিজয়;গেয়ে যাই সত্যের বিজয়ের গান,বুকে বল, সাহস আ...
08/05/2026

দুর্বার
রুহুল আমিন রিয়াজী

দুর্বার আমরা ভাঙি সংশয়
জ্ঞানে আর কর্মে আনব বিজয়;
গেয়ে যাই সত্যের বিজয়ের গান,
বুকে বল, সাহস আর হৃদয়ে ঈমান।

আমাদের বক্ষে কুরআনের নূর
তাই সাধনায় পাই বল
বাধার পাহাড় যত দু'পায়ে দলে
হবোই হবো জয়ী দল।
বিজ্ঞান, কলা-কৌশলে আমরা
বিশ্বের কেন্দ্র হব নিশ্চয়।

আমাদের ইতিহাস-ঐতিহ্যে
জাগাবো নতুন চেতনা,
নৈতিক দীক্ষায় পথ চলতে
কোনো বাধা মানবো না।
সমাজ গঠন আর মানবিকতায়,
দূর হবে সব বাধা আঁধার ও ভয়।

পাবনা ইসলামিয়ার সম্মান
আমাদের মূল অভিযান,
সাফল্য শিখড়ে আমরা চড়ে
গেয়ে যাব বিজয়ের গান।
ইসলামিয়া মাদরাসার আলো
আমরাই আগামীর সূর্যোদয়।

পাবনা
৮ মে ২০২৬

কে আমার তুমি, বলো?তোমার জন্য এই হৃদয়ে এত্ত ব্যথা হলো!তুমি কোনো অদ্ভুত এক মায়ায় ঘেরা কেউ,শান্ত দিল-এ তুলে দিলে অস্থির এক...
05/05/2026

কে আমার তুমি, বলো?
তোমার জন্য এই হৃদয়ে এত্ত ব্যথা হলো!
তুমি কোনো অদ্ভুত এক মায়ায় ঘেরা কেউ,
শান্ত দিল-এ তুলে দিলে অস্থির এক ঢেউ।

ফিনকি দেওয়া তোমার হাসি দেখব কখন ফের
এই হৃদয়ে জমাট স্মৃতি উথলে ওঠে ঢের,
সেই স্মৃতিরা জোয়ার তোলে মন করে তোলপাড়
সুখের বড় আকাল পড়ে, ভীষণ হাহাকার।

না থাকো যদি পাশে তুমি হৃদয় ওঠে পুড়ে,
মনটা থাকে কেন বাঁধা চেনা গানের সুরে?
চেনা ঘরের দেয়াল জুড়ে খুঁজি তোমার ছায়া,
বুকের ভেতর কেন জমে এতই অবুঝ মায়া?

ব্যথা থাকুক বুকের কোণে, থাকুক দীর্ঘশ্বাস
তোমার ফেরার অপেক্ষাতেই কাটুক আমার মাস;
ফুরিয়ে যাওয়া দিনগুলো সব তোমার জন্য তোলা
আমার মনের দুয়ার শুধু তোমার জন্য খোলা।

রুহুল আমিন রিয়াজী

20/04/2026

Address

Pabna

Alerts

Be the first to know and let us send you an email when রুহুল আমিন রিয়াজী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category