Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.

Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh., College & University, Pabna.

পাবনা কামিল আলিয়া মাদরাসায় আপনাকে স্বাগত

ঐতিহ্যবাহী পাবনা আলিয়া মাদরাসাটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত।পাবনা শহরের প্রাণকেন্দ্রে ইচ্ছামতি নদীর তীরে পাবনা-ঈশ্বরদী রোডের পাশে অবস্থিত।২০০০ সালে সরকারী প্রজ্ঞাপন অনুযায়ী নাম রাখা হয় 'পাবনা কামিল মাদরাসা'

Photos from Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.'s post 26/03/2026

🇧🇩 ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 🇧🇩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাবনা কামিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুল গাফফার খান। এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সহ-সভাপতি জনাব মোঃ রেহানুল ইসলাম (বুলাল), শিক্ষক প্রতিনিধি মোঃ সাইফ উদ্দিন ও মোঃ রেজাউল করিম।

এছাড়াও মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ সম্মানিত শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

🇧🇩 শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

16/12/2025

পাবনা আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ১৬ই ডিসেম্বর ২০২৫ ইং মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Photos from Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.'s post 23/11/2025

২২/১১/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত হয় পাবনা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান।

প্রধান অতিথি:

আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইসহাক
সাবেক অধ্যক্ষ, পাবনা কামিল মাদ্রাসা ও সাবেক মন্ত্রী

বিশেষ অতিথি:

প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া
অধ্যক্ষ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা

আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সামাদ
সাবেক অধ্যক্ষ, পাবনা কামিল মাদ্রাসা, পাবনা

জনাব মোঃ আখতার হোসাইন
অধ্যক্ষ, জমহুরিয়া কামিল মাদ্রাসা, নাটোর

সভাপতি:

অধ্যাপক মাওঃ মোঃ আব্দুল গাফফার খান
সভাপতি, পাবনা কামিল মাদ্রাসা, পাবনা

সার্বিক তত্ত্বাবধান:

জনাব মোঃ আনছারুল্লাহ
অধ্যক্ষ, পাবনা কামিল মাদ্রাসা, পাবনা

সঞ্চালনা:

জনাব মোঃ আশরাফুল ইসলাম
উপাধ্যক্ষ, পাবনা কামিল মাদ্রাসা, পাবনা

জনাব মোঃ সাইফ উদ্দিন
প্রধান মুহাদ্দিস, পাবনা কামিল মাদ্রাসা, পাবনা

উপহার প্রদান:
অনুষ্ঠানে আগত সকল অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের উপহার হিসেবে সম্মাননা স্মারক, স্মরণীকা ও নগদ অর্থ প্রদান করা হয়।

দোয়া পরিচালনা:
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন
মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক (আরবি) জনাব মোহাম্মাদ ঈসমাইল হোসেন।

22/10/2025

🧠 শরীরের যত্ন নিন, সচেতন হোন—সব তেল ভালো নয়!
🔥 জানুন সয়াবিন ও পাম তেলের অজানা ভয়ঙ্কর দিক।

29/09/2025

I gained 2,140 followers and received 42 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Photos from Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.'s post 30/05/2025

পাবনা কামিল (আলিয়া) মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন,বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ ও রাজনীতিক, অধ্যাপক মাও: আব্দুল গাফফার খান।
তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, অত্র মাদরাসার অধ্যক্ষ, জনাব মাওলানা আনছারুল্লাহ।

08/12/2024

পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক জীববিজ্ঞানের প্রদর্শক জনাব তোফাজ্জল হোসেন স্যার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি.........
আগামীকাল সকাল ৯ টায় ঘোষপাড়া জামে মসজিদে‌‌ জানাযা

মাদ্রাসার ছাত্রদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ 25/09/2024

মাদ্রাসার ছাত্রদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
যারা আগ্রহী তারা নিচের লিংক টা পূরণ করুণ,
https://forms.gle/7zTA5e9hS4Z2UY7W9

Enhancing Digital Government and Economy (EDGE) Project, Bangladesh Computer Council, ICT Division এর অর্থায়নে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় জেলা পর্যায়ে মাদ্রাসার ছাত্রদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ।
সুযোগ সুবিধা
কোর্স শেষে সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে
প্রিমিয়াম ব্যাগ প্রদান করা হবে।
নোটবোক, পেন
মেটারিয়াল
আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্ত:
কওমি মাদ্রাসা থেকে কমপেক্ষে জালালাইন পাশ হতে হবে।
আলিয়া মাদ্রাসা থেকে ফাযিল ২য় বর্ষ পাশ হতে হবে।
দৈনিক ৩ ঘন্টা ক্লাস করতে হবে।
নিজের কম্পিউটার বা ল্যাপটব থাকলে অগ্রাধীকার দেওয়া হবে।
মোট ক্লাসঃ ২০টি, দৈনিক ৩ ঘন্টা করে ৬০ ঘন্টা

মাদ্রাসার ছাত্রদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ Enhancing Digital Government and Economy (EDGE) Project, Bangladesh Computer Council, ICT Division এর অর্থায়নে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহযোগীতায় জেলা পর্যায়ে মাদ্র....

30/06/2024

কামিল ভর্তি শুরু।পাবনা কামিল (আলিয়া) মাদ্রাসায় কামিল হাদিস, তাফসীর ও ফিকাহ বিভাগে ভর্তি চলছে। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করুন: মাও: মোঃ ছাইফুল্লাহ, সহকারি অধ্যাপক, পাবনা কামিল মাদরাসা, পাবনা। মোবা: 01714801895

Photos from Pabna Kamil Alia Madrasa ,pabna .Bangladesh.'s post 21/02/2024

পাবনা কামিল (আলিয়া) মাদরাসায়
২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ক্যাম্পাসের শহিদ মিনারে পুষ্পস্থবক অর্পণ ও শহিদদের রুহের মাগফেরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

13/07/2023

. শোক সংবাদ !!!
-------------------------------------------------
পাবনা আলিয়া মাদ্রাসার সাবেক বাংলা বিভাগের অধ্যাপক মোঃ খায়রুজ্জামান স্যার আজ সকাল ৬:৩০ মিনিটে তার নিজ বাসভবনে
ইন্তিকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর
কদমতলা মোড় মসজিদে অনুষ্ঠিত হবে। সদা হাস্যোজ্জল এ অধ্যাপক ইতিপূর্বে পাবনা সরকারি বুলবুল কলেজ সরকারিকরণের পূর্বে বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মহান আল্লাহ আমাদের স্যারকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন, আমিন।

Want your school to be the top-listed School/college in Pabna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Pabna
6600

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00