10/06/2026
জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থপাঠ প্রতিযোগিতার চূড়ান্ত মূল্যায়নের বক্তৃতা পর্বে অংশগ্রহণ করেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম কথা। এছাড়াও রচনা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ লাভ করেছে সে।
এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের বিষয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের এই মর্যাদাপূর্ণ আয়োজনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল। বিশেষ করে আমাদের প্রিয় ছাত্রী সুমাইয়া ইসলাম কথার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি, যেন সে সর্বোচ্চ সাফল্য অর্জন করে এবং কাশিনাথপুর বিজ্ঞান স্কুলকে সারা বাংলাদেশের মধ্যে সেরার আসনে প্রতিষ্ঠিত করতে পারে।
সবার দোয়া ও শুভকামনা কাম্য।
সুমাইয়া ইসলাম কথা ও কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের জন্য আন্তরিক শুভকামনা রইল। আশা করি সে জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করবে।