Govt. Edward College, Pabna

Govt. Edward College, Pabna This page for all student, teacher & office staff. Govt. Edward College, Pabna is one of the oldest colleges in Bangladesh. Edward College then became Govt.
(1613)

It was established in July 1898 in Pabna. The college was first named as "Pabna Institution" and founded by Shree Gopal Chandra Lahiri, the famous educationist at that time. Shree Gopal Chandra Lahiri

This college was later named "Pabna College" in 1906. The college motto was "Knowledge is virtue". Afterwards, Pabna College was named as "Edward College" in honor of the memory of Indian Emperor, E

dward VII. Emperor Edward the VII

In December, 1898, the college was affiliated under Calcutta University. Many distinguished personnel visited the college. The then first Governor General of Bengal, Lord Tomas David Barron Carmichael visited Edward College and donated Tk. 50000 for the development of the college in 1912. The then Zamindar of Tarash, Pabna, Ray Bahadur Banamali donated Tk. 50000 to the development fund of the college. Many kindhearted persons of education lovers contributed in the development of Edward College. Shreemati Gopi Sundari Dashi and Shree Devendra Narayan Singh donated 46 Bighas of land to Edward College. On July 20, 1914, Professor Radhikanath Bose was appointed as the Principal of Edward College, Pabna. Honors courses were introduced in 1954 in Bengali and Economics under Calcutta University. On March 1, 1968, Edward College was nationalized by the then government of Pakistan. Edward College. Edward College, Pabna at early stage

Nowadays this college plays a vital role in education sector in Bangladesh. Honors and Masters courses of 16 subjects are being taught here. Besides, BA pass course, B.Ss, B.Sc courses are also being taught. Total number of regular students are 25052. Total number of teachers and supporting staffs are respectively 160 and 118.

12/02/2025

অনবরত রিল বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কী ঘটছে, জানেন
শেষ কবে এমন একটা দিন কাটিয়েছেন, যেদিন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে একটিও রিল বা শর্টস দেখেননি?
প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিনই হওয়ার কথা। কারণ, স্বল্পদৈর্ঘ্যের এসব ভিডিও আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে। মজা করে অনেকে এমনও বলেন, ‘রাত ১১টায় ইউটিউবে একটা শর্টস দেখতে শুরু করেছিলাম। “একটু পর” দেখি রাত ৩টা বাজে!’
ফেসবুকে একটি রিলের দৈর্ঘ্য হতে পারে সর্বোচ্চ তিন মিনিট। ইনস্টাগ্রামে ৯০ সেকেন্ড। ইউটিউবের একেকটি শর্টস অবশ্য এক মিনিটের বেশি নয়। এই স্বল্পদৈর্ঘ্যের ভিডিওগুলোই আমাদের একরকম নেশায় ফেলে দেয়। একবার দেখা শুরু করলে আমরা দেখতেই থাকি। কিন্তু অনবরত রিল বা শর্টস দেখার কারণে আপনার মস্তিষ্কে কী ঘটছে, সেটা কি জানেন?
সম্প্রতি চীনের গবেষকেরা একটি বিশ্লেষণে জানিয়েছেন, এই অভ্যাস আমাদের মস্তিষ্কে, মানসিক স্বাস্থ্যে ও আচরণে কী কী প্রভাব ফেলে।
শিক্ষাবিষয়ক মিডিয়া প্ল্যাটফর্ম সাইয়ের (PSY) মনোবিজ্ঞানী অ্যান্ড্রি রাইজিক বলছেন, ছোট ছোট ভিডিও দেখার অভ্যাস মানুষের মস্তিষ্কে নানা রকম পরিবর্তন আনতে পারে। এসব পরিবর্তনের মধ্যে একটি হলো, আরও বেশি হিংসাত্মক বা পরশ্রীকাতর হয়ে পড়া। অন্যের সাফল্য বা জীবনযাত্রা দেখে হিংসা অনুভব করা।
২০২৪ সালে চীনের ইন্টারনেট উন্নয়নের ৫৪তম পরিসংখ্যান প্রতিবেদন অনুসারে, শুধু চীনেই শর্টস ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে, যা চীনের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৯৫ শতাংশের বেশি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য অংশ কিশোর–কিশোরী ও বয়স্ক ব্যক্তি।
চীনের তিয়ানজিন নরমাল ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা ১১২ কলেজশিক্ষার্থীর ওপর একটি গবেষণা করেছিলেন। রিল বা শর্টস আমাদের মস্তিষ্কে কী প্রভাব ফেলে, তা-ই উঠে এসেছে এ গবেষণায়—
১. ঈর্ষা ও আসক্তি
ঈর্ষাকাতর মানুষের রিল বা শর্টসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি। অনেক সময় তাঁরা নেতিবাচক আবেগ থেকে মনকে ভুলিয়ে রাখতে কিংবা অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে বারবার শর্টসের কাছে ফিরে যান।
২. মস্তিষ্কের পরিবর্তন
শর্টসে আসক্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু পরিবর্তন দেখা যায়। বিশেষ করে মস্তিষ্কের যে অংশগুলো আবেগ নিয়ন্ত্রণ ও সিদ্ধান্ত নিতে সাহায্য করে, সেই অংশে। তার মানে এই নয় যে শর্টস বা রিল আমাদের মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে; বরং এই অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে।
৩. জিনের ভূমিকা
গবেষণায় এমন কিছু জিন পাওয়া গেছে, যেগুলোর কার্যকারিতা ছোট ছোট ভিডিওর আসক্তির সঙ্গে সম্পৃক্ত। এতে বোঝা যায়, এ ধরনের আসক্তির প্রবণতা আংশিকভাবে জন্মগতও হতে পারে।
৪. কিশোর-কিশোরীরা বেশি ঝুঁকিতে
কিছু নির্দিষ্ট জিন বয়ঃসন্ধিকালে বেশি সক্রিয় থাকে, এর ফলে কিশোর–কিশোরীদের শর্টস বা রিলসে আসক্ত হওয়ার আশঙ্কা বেশি।
শর্টস বা রিল মস্তিষ্কের ওপর কীভাবে প্রভাব ফেলে?
১. বদলে যেতে পারে পুরস্কার গ্রহণের অভ্যাস
যেসব রিল বা শর্টসে দৃশ্য দ্রুত পরিবর্তন হয় বা যা আমাদের আবেগকে নাড়া দেয়, সেগুলো মস্তিষ্ককে একরকম ‘পুরস্কৃত’ করে। একে বলা যেতে পারে মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’। মস্তিষ্ক যদি এ ধরনের উদ্দীপনায় অভ্যস্ত হয়ে পড়ে, তাহলে সে এ রকম ‘পুরস্কার’ আরও চাইতে শুরু করে। ফলে ভিডিও দেখার আসক্তি বাড়ে।
২. মনোযোগ হ্রাস
আমাদের মস্তিষ্কের ‘প্রিফ্রন্টাল কর্টেক্স’ অংশটি পরিকল্পনা ও আত্মনিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ছোট ভিডিও বেশি দেখলে এই অংশের কার্যক্ষমতা কমতে পারে, ফলে ভিডিও দেখা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। ফলে পরিকল্পনা করা কঠিন বলে মনে হয়।
৩. তথ্য গ্রহণের ধরন বদলে যেতে পারে
মস্তিষ্ক ধীরে ধীরে ছোট ভিডিও ও খণ্ডিত তথ্যের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত হয়ে যেতে পারে। এর ফলে দীর্ঘ ও জটিল বিষয়ে মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে এবং ধীরগতির তথ্য প্রক্রিয়াকরণেও সমস্যা দেখা দিতে পারে।
৪. আবেগ নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে
অনেকে নেতিবাচক আবেগ, যেমন দুঃখ বা ঈর্ষা থেকে বাঁচতে শর্টস বা রিল দেখে, যা স্বল্প মেয়াদে কাজ করলেও দীর্ঘ মেয়াদে নেতিবাচক আবেগ আরও বাড়িয়ে দেয়।
সব মিলিয়ে গবেষণা বলছে, স্বল্পদৈর্ঘ্যের ভিডিওর কিছু ইতিবাচক দিক থাকতে পারে, তবে অতিরিক্ত দেখলে অভ্যাসগত পরিবর্তন আসা স্বাভাবিক। আবার এ ধরনের অভ্যাস সবার ওপর একই রকম প্রভাব ফেলবে, তা-ও নয়। ব্যক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারের ধরন অনুযায়ী ফল আলাদা হতে পারে।
এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন, তবে সচেতন থাকাটা জরুরি, বিশেষ করে কিশোর–কিশোরীদের জন্য।

29/01/2025

পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ থেকেই মেডিকেলে চান্স পেল ৪১ শিক্ষার্থী
https://www.facebook.com/watch?v=926468602802964

এডওয়ার্ড কলেজ হতে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা ৫১ জন।সবার জন্য শুভকামনা!
19/02/2024

এডওয়ার্ড কলেজ হতে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর সংখ্যা ৫১ জন।
সবার জন্য শুভকামনা!

12/02/2023

পাবনার কৃতি সন্তান হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি
পাবনার কৃতি সন্তান সাবেক সিনিয়র জেলা জজ ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়কে মহামান্য রাষ্ট্রপ্রতি হিসেবে মনোনয়ন দানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতি আমরা পাবনাবাসীসহ পুরো দেশের মানুষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

24/11/2022

নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকার ৫টি সহজ ধাপ
এতো দিন যত ঈর্ষা করেছেন, অন্যের সাথে নিজের যত তুলনা করেছেন, সব মন থেকে ধুয়ে মুছে ফেলুন। আপনার কি নেই সেটা ভাবার আগে ভাবুন আপনার কি আছে। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করবেন না। প্রথমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাসটা গড়ে উঠবে যা আত্মসন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত জরুরী। আমরা চাইলেই আমাদের অতীত বদলাতে পারবো না, তাই অহেতুক দুশ্চিন্তা না করে বর্তমানকে মন থেকে উপভোগ করাই বুদ্ধিমানের কাজ।
বর্তমান সময়ে নিজের যা আছে তাই নিয়ে সন্তষ্ট থাকার অভ্যাসটা মনে হয়ে চলেই গিয়েছে মানুষের মধ্যে থেকে। যার যত বেশি আছে তার তত বেশি চাহিদা। ‘যত পাই আরো চাই’ এর গন্ডি থেকে বের হয়ে আসতে পারছেনা কেউ। যার ফলাফল হলো মানসিক অশান্তি এবং অন্যকে দেখে ঈর্ষান্বিত হওয়া। আপনার যা আছে কিংবা আপনি যেই পরিস্থিতিতে আছেন সেই অবস্থায় সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করুন। ব্যাপারটা কিন্তু খুব কঠিন কিছু না। বেশ সহজেই নিজের প্রচেষ্টায় সারাক্ষণ অসন্তুষ্টির ও অপূর্নতায় ভোগার মানসিক কষ্ট থেকে বের হয়ে আসা সম্ভব। তাহলে জেনে নিন সহজেই আত্মসন্তুষ্টি অর্জন করার ৫টি পদ্ধতি।
১. মন পরিষ্কার করে ফেলুনঃ
এতো দিন যত ঈর্ষা করেছেন, অন্যের সাথে নিজের যত তুলনা করেছেন, সব মন থেকে ধুয়ে মুছে ফেলুন। একদিন সকালে হঠাৎ করেই ভাবা শুরু করে দিন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে একজন। একবার নিজেকে সুখী ও সম্পূর্ণ ভাবা শুরু করলে এরপর মনে কোনো নেতিবাচক চিন্তা ঢুকতে দিবেন না। প্রথমে একটু কষ্ট হলেও ধীরে ধীরে এই অভ্যাসটা গড়ে উঠবে যা আত্মসন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত জরুরী।
২. তুলনা করা বন্ধ করুনঃ
আপনার কি নেই সেটা ভাবার আগে ভাবুন আপনার কি আছে। অন্যের জীবনের সাথে নিজের জীবনকে তুলনা করবেন না। অন্যের কি আছে, আপনার কি নেই- এটা নিয়ে ভাবা বন্ধ করাই আত্নসন্তুষ্টি অর্জনের জন্য ভালো উপায়। প্রথমেই এই অভ্যাস রপ্ত করতে না পারলেই নিয়মিত প্রচেষ্টায় ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে।
৩. বর্তমান কে উপভোগ করুনঃ
বেশিরভাগ মানুষই অতীতে কি হয়েছে কিংবা ভবিষ্যতে কি হতে পারে এটা নিয়ে ভেবে ভেবে সুন্দর বর্তমানটাকে ভুলে যায়। আমরা চাইলেই আমাদের অতীত বদলাতে পারবো না। আবার ভবিষ্যতে কি হবে তাও আমরা জানিনা। তাই বুদ্ধিমানের কাজ হলো বর্তমানকে মন থেকে উপভোগ করা। প্রতিদিন একবার করে নিজেকে সুখী ভাবুন। ধীরে ধীরে মন থেকেই নিজেকে সুখী ও পরিপূর্ন একজন মানুষ মনে হবে।
৪. আনন্দ খুঁজে বের করুনঃ
প্রতিদিনই ছোট ছোট বিষয়ে আনন্দ নেয়ার চেষ্টা করুন। নিজের পরিবারের কাছ থেকে, বন্ধুদের কাছ থেকে এমন কি বাগানে ফোটা ছোট্ট একটি গোলাপ ফুল থেকে আনন্দ খুঁজে নিন। নিজের যা আছে তাতেই আনন্দ খুঁজে নিতে পারলে অন্যের কি আছে সেটা নিয়ে ভাবার সময়ই পাবেন না। ফলে মানসিক সন্তুষ্টি অর্জন হবে এবং আপনি নিজেকে স্বয়ংসম্পূর্ন ভাবা শুরু করবেন মনের অজান্তেই।
৫. আত্মবিশ্বাস বাড়ানঃ
আত্মসন্তুষ্টি অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আত্মবিশ্বাস। আপনার যদি নিজের উপর এবং নিজের জীবনের উপর আত্মবিশ্বাস না থাকে তাহলে অন্যের সুখ বা সম্পদ দেখে আপনার মনে হিংসা জন্মাতে পারে। কারো তুচ্ছ-তাছিল্যেও মন খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়ে। আত্মবিশ্বাসের অভাব থাকলে নিজের না পাওয়ার গ্লানি পেয়ে বসতে পারে আপনাকে। তাই আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন। নিজের মনকে নিজেই বোঝান যে আপনার যা আছে তাই নিয়ে আপনি অনেক সুখী।

এক দৌড় প্রতিযোগিতায়। কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে...
14/07/2022

এক দৌড় প্রতিযোগিতায়।
কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে।
তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ।
শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন...!!
তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো...!! আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাই কে...!!
দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..??
ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি একটা সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব। সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সে প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওকে জিতিয়ে দিলে কেন..??
ইভান ফার্নান্ডেজ বললেন জয়টা আমার প্রাপ্য ছিলোনা, যে প্রাপ্য ছিলো আমি তাকে সাহায্য করেছি মাত্র। আর এমন জয় দিয়ে কি পাবো, একটা মেডেল...?
যেখানে নৈতিকতা থাকবে না...
আমার মা আমাকে সে শিক্ষা দেয় নি....।
কাহিনীটা পড়ে এক অন্যরকম অনূভুতি হলো আমার...
আমাদের পরিবার-সমাজ, আমাদের শিক্ষা-সংস্কৃতি শুধুমাত্র আমাদেরকে জিততেই শিখাচ্ছে কাউকে জিতাতে শিখায়নি কখনো । আমাদের শুধু জিতা প্রয়োজন, সফল হওয়া প্রয়োজন সেটা যেভাবেই হোক যে কোন মাধ্যমেই হোক।
কাউকে জিতানোর মধ্যেও জিতে যাওয়া থাকতে পারে কাউকে সাহায্য করার মধ্যেও সফলতা থাকতে পারে এগুলা কখনোই আমাদের শিক্ষায় আমাদের চিন্তায় নেই, কেনো নেই...!!
(সংগৃহীত)

এবার বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান। দ্বিতীয় স্থানে রয়েছেন আবির আহমেদ হোসাইন।...
04/07/2022

এবার বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী আসীর আনজুম খান। দ্বিতীয় স্থানে রয়েছেন আবির আহমেদ হোসাইন। তৃতীয় স্থান পেয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী রেজোয়ান রাহী রাদ।

বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ।

https://www.youtube.com/watch?v=zseN8Re7UTM
03/12/2021

https://www.youtube.com/watch?v=zseN8Re7UTM

পাবনা জেলার ইতিহাসনিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। #ভয়েসটিভি B O U T V O I C E T VVoice Television | ভয়েস টেলিভিশন This is latest ...

Wish you and your family the blessings of Allah. Eid Mubarak!
12/08/2019

Wish you and your family the blessings of Allah. Eid Mubarak!

05/06/2019

ঈদ মোবারক

শোক সংবাদ! এডওয়ার্ড বিশ্বঃ কলেজের সর্বশেষ নির্বাচিত ভি পি মিঠু ভাই আর নাই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহ...
21/03/2018

শোক সংবাদ!
এডওয়ার্ড বিশ্বঃ কলেজের সর্বশেষ নির্বাচিত ভি পি মিঠু ভাই আর নাই । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মরহূম এর নামাজে যানাজা বুধবার ( 21/03/2018 ) বাদ যোহর এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে । সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের শরীক হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে । আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন ।

Address

Govt. Edward College
Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Edward College, Pabna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Govt. Edward College, Pabna:

Shortcuts

Share