17/05/2025
🎉 Happy 5th Anniversary, CDC! 🎉
📅 17 May 2020 – 17 May 2025
আজ আমরা গর্বের সাথে Chatmohar Debate Club (CDC)-এর ৫ বছর পূর্তি উদযাপন করছি!
৫ বছর আগে এই দিনে, কিছু স্বপ্নবান কিশোরের হাত ধরে যাত্রা শুরু করেছিল CDC। স্থানীয় পর্যায়ে যুক্তিতর্কের চর্চা ছড়িয়ে দেওয়ার ছোট্ট প্রচেষ্টাটা আজ একটি পরিচিত নাম, একটি প্ল্যাটফর্ম, একটি পরিবার হয়ে উঠেছে।
এই পথচলায় আমরা যা যা করতে পেরেছি:
✅ স্কুল-কলেজ পর্যায়ের নিয়মিত প্র্যাকটিস সেশন।
✅ জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট আয়োজন।
✅ নতুন প্রজন্মের ডিবেটারদের আত্মপ্রকাশ।
✅ আর সবচেয়ে বড় কথা—ভালোবাসা, বন্ধুত্ব, এবং একসাথে শেখার আনন্দ।
এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসা ও অবদানের কারণেই—CDC-র সদস্য, শুভাকাঙ্ক্ষী, অভিভাবক, এবং প্রতিটি বিতর্কপ্রেমীর প্রতি রইল হৃদয়ভরা কৃতজ্ঞতা। 🙏
আসুন, CDC-এর এই যাত্রাকে আরও সমৃদ্ধ করি, যুক্তির আলোর মশাল হাতে এগিয়ে চলি নতুন উচ্চতায়।
CDC—Beyond Debate, Toward Enlightenment. 🕊️