BCS Bangla

BCS Bangla আসুন শুদ্ধ বাংলায় কথা বলতে শিখি । বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে বিস্তারিত জানি

18/06/2025
05/06/2024

বাংলা ব্যাকরণ সম্পর্কিত প্রারম্ভিক একটি ক্লাস💥

03/03/2024

# চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেনের নাম কেন লোকসাহিত্য প্রেমির হৃদয়ে চিরদিন জেগে থাকবে ? ( 38th BCS )

চন্দ্রকুমার দে :

চন্দ্রকুমার দে একজন লেখক এবং বহুকাল ধরে যেসব লোকগল্প , লোকগীতি পূর্ব বাংলায় বিশেষত বাংলাদেশের ময়মনসিংহ প্রচলিত সেগুলোর সুবিখ্যাত সংগ্রাহক । তার নামে ‘চন্দ্রকুমার দে লোকসাহিত্য গবেষণা পুরস্কার’ দেওয়া হয় ।

তিনি যেসব লোকসাহিত্য সংগ্রহ করেছেন সেগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) এবং পূর্ববঙ্গ-গীতিকা (১৯২৩-১৯৩২) নামে প্রকাশিত হয়েছে । পরবর্তীতে ইংরেজি ভাষায় Eastern Bengal Ballads নামে প্রকাশিত হয়েছে ।

দীনেশচন্দ্র সেন :

শ্রী দীনেশচন্দ্র সেন একজন শিক্ষাবিদ , গবেষক , লোক-সাহিত্যবিশারদ , বাংলা সাহিত্যের ইতিহাসকার ছিলেন ।

১৮৯০ সালে কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬ সালে “বঙ্গভাষা ও সাহিত্য” শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ “হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার” প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে “রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ” প্রদান করে এবং এর আওতায় তিনি মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা সম্পাদনা করেন ।

এসব কারণে চন্দ্রকুমার দে ও দীনেশচন্দ্র সেনের নাম লোকসাহিত্য প্রেমির হৃদয়ে চিরদিন জেগে থাকবে ।

Address

Pabna

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category