আপনার সন্তানের মেধা, আমাদের পরিচর্যা...
আলোকিত জীবনের পথে- এই মূলমন্ত্রকে ধারণ করে শুরু হলো কাশিনাথপুর সেন্ট্রাল পাইলট স্কুলের শিক্ষা কার্যক্রম। ছাত্র-ছাত্রীদের যথার্থ শিক্ষায় শিক্ষিত করে উন্নত ক্যারিয়ার গঠনের পাশাপাশি মন ও মননের উন্নতি ও বিকাশ সাধন করার মধ্য দিয়ে ‘আলোকিত মানুষ’ গঠনের এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে একঝাঁক মেধাবী শিক্ষকের সমন্বয়ে প্রতিষ্ঠিত হচ্ছে অত্র স্কুল।
প্রশস্ত শ্রেণিকক্ষ, যু
গোপযোগী ও বিজ্ঞানসম্মত পাঠ্যসূচি, একদল দক্ষ ও উদ্যেমী শিক্ষকসহ মানসম্মত স্কুলের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ স্বতঃপ্রণোদিত হয়ে তাদের মূল্যবান পরামর্শ ও অভিমত পেশ করে স্কুলের সামগ্রীক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের সবার আন্তরিক সহযোগিতার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি।
কাশিনাথপুরের সবচাইতে নিরিবিলি এলাকায় কাশিনাথপুর সেন্ট্রাল পাইলট স্কুলের অবস্থান। স্কুল প্রতিষ্ঠার ঘোষণার সাথে সাথেই ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধীজনের কাছে ইতোমধ্যে সাড়া ফেলেছে প্রতিষ্ঠানটি।
পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলের সহযোগিতায় এ প্রতিষ্ঠান বৃহত্তর কাশিনাথপুর এলাকাকে আলোকিত করবে- সে স্বপ্ন আমরা বুকে লালন করি।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি- সম্মানিত অভিভাবকসহ সকলের সহযোগিতায় কাশিনাথপুর সেন্ট্রাল পাইলট স্কুল একদিন জাতীয়মানের আদর্শ শিক্ষায়তন হিসেবে স্বীকৃতি লাভে সক্ষম হবে ইনশাআল্লাহ। আল্লাহ্ আমাদের সহায় হউন।
মো. মমিন খান
সভাপতি
সম্মানিত অভিভাবকবৃন্দ,
কাশিনাথপুর সেন্ট্রাল পাইলট স্কুলের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছ গ্রহণ করুন। আপনারা জেনে খুশি হবেন যে, বৃহত্তর কাশিনাথপুর অঞ্চলে এই প্রথম শিক্ষাগবেষক ও বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা সরাসরি প্রতিষ্ঠিত ও পরিচালিত কাশিনাথপুর সেন্ট্রাল পাইলট স্কুলের যাত্রা শুরু হচ্ছে।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে পৃথিবীকে একটি গ্রামের (গ্লোবাল ভিলেজ) সাথে তুলনা করা হয়। তথ্য প্রযুক্তির কল্যাণে পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সহজে তথ্য পাওয়া যায়। একই সাথে সারা বিশ্ব আজ প্রতিযোগিতাপূর্ণও বটে। প্রতিযোগাগিতার মাধ্যমেই আমাদের সবাইকে টিকে থাকতে হবে। এই বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছেলেমেয়েদেরকে আত্মপ্রত্যয়ী, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এখানে আমাদের শিক্ষকদের যেমন দায়িত্ব আছে, তেমনি পরিচালনা অভিভাবকদেরও আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তাই আসুন আমরা শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-অংশীজন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য সবাই মিলেই আমাদের শিশুদেরকে দেশের এক একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে একসাথে কাজ করি।
আপনাদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
প্রধান শিক্ষক