23/08/2024
যত জলদি সম্ভব রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনার এলাকাগুলাতে আগের থেকে শুকনা খাবার, প্রচুর পরিমানে লাইফ জ্যাকেট, বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেন। বন্যা শুধু ত্রিপুরাতে না, ওয়েস্ট বেঙ্গলেও ভয়াবহ বন্যা হইতেছে।
এখন বিশাল চিন্তা হইলো ফারাক্কা বাধ নিয়া।
গঙ্গা নদী অলরেডি বিপদ সীমা থেকে ১৫ সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে ,কশি নদী কালকের মধ্যে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়া যাবে, গঙ্গার বেবুসারাই অংশে ৩০ সেন্টিমিটার উপর দিয়া যাইতেছে আপাতত। আর বন্যা অলরেডি ফারাক্কা বাধ থেইকা মাত্র ৫৮ কিলো দূরে ঝারখান্ড পর্যন্ত অলরেডি আইসা পড়ছে, এই ৫৮ কিলো পাড় হইয়া আসার পর ফারাক্কা বাধের অবস্থা কি হয় জানিনা, কতটা ভয়াবহ হইতে পারে ধারনা নাই। তখন যদি ফারাক্কা বাধেরও ক্যাপাসিটির বাইরে চইলা যায়, এই ফারাক্কা বাধও খুলতে বাধ্য। আর এই ফারাক্কা বাধ খুললে সবার প্রথমে তলায়া যাবে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী, পাবনা। ক্ষতিগ্রস্থের সম্ভাবনায় আছে রুপপুরও।
এই মুহূর্তে যার যার বিশ্বাস অনুযায়ী দোয়া আর প্রার্থনা করেন‼️🤲