ব্যতিক্রম ’২২ । পাবনা জিলা স্কুল

  • Home
  • Bangladesh
  • Pabna
  • ব্যতিক্রম ’২২ । পাবনা জিলা স্কুল

ব্যতিক্রম ’২২ । পাবনা জিলা স্কুল Pabna Zilla School is one of the best schools in North Bengal.

পাবনা জেলা স্কুল উত্তরবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ । অতীতের সব নেতিবাচক ধারাবাহিকতা ভেঙ্গে পাবনা জেলা স্কুলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে ব্যতিক্রম ‘২২ ব্যাচ ।

PZS Ex Students Football Tournament এর ৬ষ্ঠ আসরের সফল আয়োজন ও সমাপ্তিতে আয়োজক ২০১৯ ব্যাচ এবং চ্যাম্পিয়ন ২০২১ ব্যাচের প্র...
04/06/2026

PZS Ex Students Football Tournament এর ৬ষ্ঠ আসরের সফল আয়োজন ও সমাপ্তিতে আয়োজক ২০১৯ ব্যাচ এবং চ্যাম্পিয়ন ২০২১ ব্যাচের প্রতি ব্যতিক্রম ’২২-এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।
একটি টুর্নামেন্ট আয়োজন শুধু কয়েকটি ম্যাচ পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নয়; এর পেছনে থাকে দীর্ঘ পরিকল্পনা, সমন্বয়, দায়িত্ববোধ এবং অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম। সেই জায়গা থেকে ২০১৯ ব্যাচ তাদের বিচক্ষণতা, সৃজনশীলতা, পরিপক্বতা ও সাংগঠনিক দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাবনা জিলা স্কুলের বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে এমন প্রাণবন্ত ও স্মরণীয় আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য ২০১৯ ব্যাচের প্রতিটি আয়োজকের প্রতি জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা।
অন্যদিকে, আমাদের ইমিডিয়েট সিনিয়র একাগ্র ’২১-এর চ্যাম্পিয়ন হওয়ার অর্জনও আমাদের গর্বিত করেছে। দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম, দলগত ঐক্য ও অদম্য মানসিকতার ফলস্বরূপ তারা আজ এই গৌরবময় ট্রফির অধিকারী। তাদের এই সাফল্য নিঃসন্দেহে অনুপ্রেরণার, এবং আমরা তাদের জন্য আরও বড় অর্জনের শুভকামনা জানাই।
২০১৯, ২০২১ এবং ২০২২ - এই তিনটি ব্যাচের সম্পর্ক শুধু সিনিয়র-জুনিয়রের নয়, বরং হৃদয়ের বন্ধনে আবদ্ধ এক সুন্দর বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক। আমরা বিশ্বাস করি, এই তিন ব্যাচের সমন্বয়, সৌহার্দ্য ও ঐক্য ভবিষ্যতে আরও বড় বড় উদ্যোগ ও সাফল্যের পথ তৈরি করবে।
আবারও ২০১৯ ব্যাচকে সফল আয়োজনের জন্য এবং ২০২১ ব্যাচকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য জানাই আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, শ্রদ্ধা ও শুভকামনা রইল সবার জন্য।
— ব্যতিক্রম ’২২ ❤️⚽🏆

Pabna Zilla School Alumni Association
PZS - One School Million Emotions

30/05/2026
গতকাল অনুজ ২০২৪ ব্যাচের সাথে দারুণ এক জয় দিয়ে আমরা নিশ্চিত করেছি পরবর্তী পর্বের টিকিট। সেই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টা ৫০ ...
30/05/2026

গতকাল অনুজ ২০২৪ ব্যাচের সাথে দারুণ এক জয় দিয়ে আমরা নিশ্চিত করেছি পরবর্তী পর্বের টিকিট।

সেই ধারাবাহিকতায় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে মাঠে নামছি আমাদের অগ্রজ ২০১২ ব্যাচের বড় ভাইদের সাথে।

আরেকটি উপভোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশায় সকলকে আমাদের সঙ্গে থাকার আমন্ত্রণ জানাচ্ছি।

📅 সময়: আজ বিকেল ৩:৫০ মিনিট
⚽ ম্যাচ: ২০১২ ব্যাচ 🆚 ২০২২ ব্যাচ

📺 ম্যাচটি এই পেজ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে।
সবার সমর্থন ও দোয়া কামনা করছি।

আজ আমাদের ব্যতিক্রম ’২২ এর ৪ বছর পূর্তি। এই ৪ বছরে আমাদের অজস্র অর্জনের পাশাপাশি যোগ হয়েছে দুই বন্ধু হারানোর শোক, ২৫১ থে...
25/05/2026

আজ আমাদের ব্যতিক্রম ’২২ এর ৪ বছর পূর্তি। এই ৪ বছরে আমাদের অজস্র অর্জনের পাশাপাশি যোগ হয়েছে দুই বন্ধু হারানোর শোক, ২৫১ থেকে ২৪৯ হবার বেদনা। সকল দুঃখ, সকল শোকতে শক্তিতে রূপান্তর করে আমাদের ৪০ বছর পূর্তি হোক - সেই কামনা আমাদের।

বড়ভাই ছোটভাই প্রীতি ম্যাচএকাগ্র'২১ বনাম ব্যতিক্রম ’২২
25/05/2026

বড়ভাই ছোটভাই প্রীতি ম্যাচ
একাগ্র'২১ বনাম ব্যতিক্রম ’২২

19/05/2026

সায়েম ফেরদৌসের রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরে সায়েম ফেরদৌসের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

19/05/2026

কুয়েট শিক্ষার্থী সায়েম ফেরদৌসের জানাজা সম্পন্ন, শোকস্তব্ধ ক্যাম্পাস
১৮ মে, ২০২৬:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০)-এর জানাজা সোমবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সায়েম ফেরদৌসের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রবিবার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটার সময় তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সোমবার (১৮ মে) কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুরো ক্যাম্পাসে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Address

Pabna Zilla School
Pabna
6600

Telephone

+8801742445394

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যতিক্রম ’২২ । পাবনা জিলা স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ব্যতিক্রম ’২২ । পাবনা জিলা স্কুল:

Shortcuts

Share

Category