28/11/2022
প্রিয় এসএসসি-২০২২ পরীক্ষা সম্পূর্ণকৃত পরীক্ষার্থী,তোমরা অতিদ্রুত পরীক্ষা শেষ করে আজ (২৮ নভেম্বর ২০২২) তোমার অর্জিত ফলাফল পেয়েছো,এখন অনেকেই চিন্তায় অাছো,কে কি করবা,কোথায় ভর্তি হবা,অনেকের স্বপ্ন এইএসসি করে মেডিকেল,কেউ ইঞ্জিনিয়ারিং,কেউ সাবজেক্ট ভিত্তিক পড়ে কেউ বা উচ্চ শিক্ষার জন্য পারি দিবা দেশের বাইরে,তাদের নিয়ে অাজ ছোট করে বলব,অামার লিখা গুলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা এসএসসি পড়ে সিভিল,ইলেক্ট্রনিক্স,ইলেক্ট্রিক্যাল,কম্পিউটার সাইন্স,পাওয়ার,অটোমোবাইল,মেকানিক্যাল,রোবটিক্স সহ পলিটেকনিক ভর্তিইচ্ছু শিক্ষার্থী কেন্দ্রিক। সো কেউ চাইলে ইগনোর করতে পারেন,বা যারা পলিটেকনিক ভর্তি হবেন তারা ইনবক্স বা ফ্রেন্ডলিষ্টে কানেকটেড থাকতে পারেন যেকোনো তথ্য বা ইনফরমেশনের জন্য। তোমরা অনেকেই পলিটেকনিক ভর্তি নিয়ে ইচ্ছা পোষন করে প্রশ্ন করো,ব্যস্ততা থাকায় সবার পোষ্টে কমেন্ট করা হয়না,প্রথমেই অাসি কারা পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে অাসবে?,
উত্তর:- যারা পারিবারিক সমস্যা এবং পরিবারের ভার খুব দ্রুত কাদে এবং হাতে কলমে শিক্ষা নিয়ে দক্ষ হতে এবং একটা ডিগ্রি চায় তারাই পলিটেকনিক বা ডিপ্লোমাতে ভর্তি হবে।
বুয়েট/চুয়েট/কুয়েটে যারা পড়বে ডিপ্লোমাতে একটু অাগে পড়বে,ডিফারেন্ট ওয়েতে।
এবার অাসি কে কোন সাবজেক্ট নিয়ে পরবে?,
উত্তর:- তুমি নিজেকে জিজ্ঞেস করো,চিন্তা করো,কি করতে ভালো লাগে,শহরের বিল্ডিং,দালান,রাস্তা,ঘাট নিয়ে ভাবো,মোবাইল,কম্পিউটার,এপ্স,সফটওয়্যার,গাড়ি, সহ অাশেপাশের সব কিছু নিয়ে ভাবো,তোমার মাথায় ইনোভেটিব বা চিন্তা কোনটা নিয়ে বেশি কাজ করে,কোনটা ভাল লাগে,খাতায় নোট করো এবং পছন্দক্রমে সাজাও তারপর অাবেদন করে সাবজেক্ট দাও,বাকি টা ভাগ্যের উপরে ছেড়ে দাও।
এবার অাসি তোমার কত পয়েন্ট হলে কোন সাবজেক্ট বা কোন পলিটেকনিক এ পড়তে পারব সে বিষয়ে পরবর্তী পোষ্ট দিব। ধন্যবাদ।