23/06/2022
প্রশ্নঃ হ্যাকিং কাকে বলে? কত প্রকার ও কি কি?
উত্তরঃ প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোন কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতিসাধন করাকে হ্যাকিং বলে।
অথবা,
হ্যাকিং হচ্ছে অনাধিকার প্রবেশ এবং অনৈতিক কর্মকান্ড। যা কম্পিউটারে বা ওয়েবসাইটে ঢুকে অন্যের তথ্যের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলে।
1995 সালে ক্যাভিন ডেভিএ মিটনিক (Kevin David Mitnick) সর্ব প্রথম হ্যাকিং প্রকিয়া শুরু করেন।
হ্যাকার কয়েক ধরণের হয়ে থাকে...!
যেমনঃ
* White Hat Hacker.
* Grey Hat Hacker.
* Black Hat Hacker.
* Blue Hat Hacker.
* Green Hat Hacker
* Red Hat Hacker
05/04/2022
প্রশ্নঃ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার কি?
উত্তরঃ ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর বা ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার হল কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক আর্থিক প্রতিষ্ঠানের একাধিক হিসাব এর মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় করা।
অর্থাৎ, কোনো সরকারি বা কম্পানির কর্মকর্তার বেতন বা ভাতা অনলাইনের মাধ্যমে তার একাউন্টে পাঠিয়ে দেয়াকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বলে।
ইলেক্ট্রনিক তহবিল স্থানান্তর শব্দটি নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে ধারণা দেয়ঃ
১। ডেবিট বা ক্রেডিট কার্ড এর মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ স্থানান্তর।
২। ইলেকট্রনিক চেক এর মাধ্যমে অর্থ উঠানো।
৩। ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময়।
৪। ইলেকট্রনিক বিল পরিশোধ ও ইলেকট্রনিক টিকেট বুকিং সিস্টেম।
18/10/2021
📌১ নং প্রশ্নঃ লুপ(Loop) কি? কত প্রকার ও কি কি?
উত্তরঃ লুপ(Loop) অর্থ চক্র। প্রোগ্রামের একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করা হয়। একই কাজ বারবার করার প্রক্রিয়াকে লুপ বা চক্র বলে।
লুপ সাধারণত ৩ প্রকার
যথাঃ ১) for Loop
২) while Loop
৩) do.....while Loop
📌২ নং প্রশ্নঃ নেস্টড লুপ(Nested Loop) কি?
উত্তরঃ লুপ(Loop) অর্থ চক্র। প্রোগ্রামের একই ধরনের কাজ বারবার করার প্রয়োজন হলে লুপ ব্যবহার করা হয়। আর একটি লুপের ভিতরে আরেকটা লুপ ব্যবহার করাকে নেস্টড লুপ(Nested Loop) বলে।
📍উদাহরণঃ এখানে while loop এর ভিতরে আরেকটি while loop ব্যবহার করা হয়েছে।
int main()
{
int x = 0;
int y = 0;
while (x
07/10/2021
21.কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার? -৪ প্রকার
22.চ্যাট (Chat) অর্থ কি? -খোশগল্প করা
23.বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে
থেকেু হয়?
-১৯৯৬ সালের ৪ জুন
24. কম্পিউটারের এই ‘ #’চিহ্ন কে কি বলে? -হ্যাস
চিহ্ন
25.ওয়েব অর্থ কি?- – জাল
26.মাইক্রো শব্দের অর্থ কি? – ক্ষুদ্রাকার
27.অসংখ্য কম্পিউটারের সমন্বয়য়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ককে কি বলা হয়? – ইন্টারনেট
28.কম্পিউটারের ব্যবহার নয় কোনটি? -স্বপ্ন দেখা
29.মাউস ক্লিক বলতে কি বুঝায়? – মাউসের বাম বোতামে চাপা
30.কম্পিউটার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? – Compute
03/10/2021
11. ই-মেইল কি?- ইলেকট্রনিক মেইল
12. কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে?- মাইক্রো প্রসেসর
13. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে? – হার্ডওয়্যার
14. বর্তমান কম্পিউটার জগতের কিংবদমিত্ম কে?-বিল
গেটস
15. কম্পিউটার বায়োস (BIOS) কি? -Basic Input-
Output System
16. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট
বোর্ডকে বলা হয়? -মাদারবোর্ড
17. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
-হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ
18. ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ- - চীন
19. IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটার- -
Intel 4004
20. কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয়?
-১৯৭৯ সালে
27/09/2021
".................এক হাজার আয়নার ঘর.............."
রূপকথার এক গ্রামের নদীর ধারে একটি ঘর ছিল যার নাম ছিল এক হাজার আয়নার ঘর।
সেই গ্রামে সুন্দর হাসি মাখা মুখের একটি ছোট্ট মেয়ে ছিল।মেয়েটি একদিন তার বাবা মা'র মুখে শুনতে পায়, তাদের গ্রামের আয়না ঘর এর কথা। এর আগে মেয়েটি কোন দিন ঘর থেকে বের হয় নি। সে প্রকৃতি দেখেনি,দেখেনি কোনও বাস্তবতা।তো সে একদিন চিন্তা করলো যে সে ঐ আয়নার ঘর দেখতে যাবে।কিন্তূ একা একা যেতে সাহস না হওয়াই সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেলো। আয়নার ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে আগে সে ঐ ঘরে ঢুকবে আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ঐ দ্বিতীয় মেয়েটি ঢুকবে।
... কথামতো প্রথম মেয়েটি ঐ ঘরের ভেতর ঢুকলো।ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙ্গিন কারুকাজ দেখে মেয়েটির মুখ আনন্দে ভরে উঠলো।সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই একহাজার আয়নার ঘরে প্রবেশ করলো।ঘরে ঢুকেই তার চোখ ছানাবড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও একহাজার মেয়ে হাস্যোজ্জল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই তাই করছে।
মেয়েটি এবারে সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এল এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি আগে কখনো দেখেনি।সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসবো।
সব কথা শুনে এবারে দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয় ভয় মন নিয়ে ঘরের ভেতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতংকিত মনে সেও এবারে সেই এক হাজার আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠলো। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেলো, আতঙ্কিত হয়ে উঠলো চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও এক হাজার মেয়ে আতঙ্কিত আর ভয়ার্ত চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি যেই ভয়েতে দুই হাত তুলে বলছে -তোমারা কারা- সাথে সাথে বাকী এক হাজার মেয়েও দুই হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবারে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এল এবং প্রথম মেয়েটিকে বলল,শীগগিরই বাড়ি চল,এটা খুব বাজে জায়গা।আমি আর কোনওদিন এই জায়গায় আসব না
শিক্ষাঃ জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন, সেও ঠিক সে ভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দ ময় হয়ে ধরা দেয়।
কিন্তু যারা, হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে এগুতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা । জীবন হয়ে উঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দিবে।
"____বর্তমানকে জয় করতে পারলে ভবিষ্যতে জয় হবে নিচ্ছয়____"
19/09/2021
01.কম্পিউটার শব্দের অর্থ কি? – গননাকারী যন্ত্র
02.কম্পিউটারের স্মৃতি কত
প্রকার? -কম্পিউটারের
স্মৃতি প্রধানত দুই প্রকার
03.LCD এর পূর্ণমান লিখ? – Liquid Crystal Display.
04.PC অর্থ কী? – Personal Computer.
05.CPU কী? -Central Processing Unit
06.1 KB = ? উত্তরঃ 1 KB = 1024 Byte.
07.কম্পিউটারের আবিষ্কারক কে? – হাওয়ার্ড এ্যাইকিন
08.কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? –
Rom
09.কম্পিউটারে কোনটি নেই?- বুদ্ধি বিবেচনা
10.কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
– সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
13/09/2021
সারা প্রশ্ন করল স্যার VR কি? এটা কিভাবে কাজ করে?
উত্তরঃ VR এর পূর্ণরুপ Virtual Reality (ভার্চুয়াল রিয়ালিটি)। প্রকৃত অর্থে বাস্তব নয় বাস্তব চেতনা উদ্রেককারী, বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটি হল সফটওয়্যার নির্মিত একটি কাল্পনিক পরিবেশ যা ব্যবহারকারী কাছে বাস্তব জগৎ হিসেবে বিবেচিত হয়।
মাইকেল হাইম তার বিখ্যাত গ্রন্থ দ্য মেটাফিজিক্স অফ ভার্চুয়াল রিয়ালিটি (The Metaphysics of Virtual Reality, "অপ্রকৃত বাস্তবতার অধিবিদ্যা") গ্রন্থে সাতটি ভিন্ন ধারণার কথা নির্দিষ্ট করেছেন৷
যেমন :-
ছদ্মায়ন (simulation)
মিথস্ক্রিয়া (interaction)
কৃত্রিমতা (artificiality)
নিমজ্জন (immersion)
কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ বা দূর-উপস্থিতি (telepresence)
সমগ্র দেহের নিমজ্জন (full-body immersion)
নেটওয়ার্ক সংযুক্তি (network communication)
যান্ত্রিক উপকরণ সমূহঃ
অপ্রকৃত বাস্তবতাতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান-প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস বা যান্ত্রিক উপকরণ সংবলিত চশমা, মস্তকাবরক, হাতমোজা, বিশেষ পোষাক বা সুট, ইত্যাদি পরিধান করার মাধ্যমে ব্যবহারকারী অপ্রকৃত বাস্তবতাতে বাস্তবকে উপলব্ধি করতে পারে।
কিছু ইতিহাসঃ
গত শতাব্দীর মাঝামাঝি সময়ের কথা। মর্টন হিলিগ নামের এক সিনেমাটোগ্রাফার তার দর্শকদের জন্য এমন এক ধরনের সিনেমা-প্রযুক্তির কথা চিন্তা করলেন যা তাদের সিনেমা দেখার অনুভূতিকে আরও বাড়িয়ে দেবে, নিয়ে যাবে কাহিনীর আরও ভেতরে। এ স্বপ্ন থেকেই ১৯৫৭ সালের দিকে তিনি আবিষ্কার করেন 'Sensorama' নামক এক যন্ত্র।
হিলিগের এ যন্ত্রটি একইসঙ্গে সর্বোচ্চ চারজন ব্যবহার করতে পারত। এখানে থ্রি-ডি মোশন পিকচারের সঙ্গে তিনি ঘ্রাণ, স্টেরিও সাউন্ড, সিটের নড়াচড়া এবং বাতাসে চুল উড়তে থাকার মতো ব্যাপারগুলোর সমাবেশ ঘটাতেন। আর এভাবেই হিলিগ তার দর্শকদেরকে অন্য এক জগতের সঙ্গে পরিচিত করিয়ে দিতেন যা কিনা বাস্তব হয়েও অবাস্তব! হিলিগের এ অসাধারণ আবিষ্কারের জন্য তাকে ‘ভার্চুয়াল রিয়েলিটির জনক’ বলা হয়ে থাকে। এরপর থেকে বিভিন্ন বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রমের ফলেই ভার্চুয়াল রিয়েলিটি আজ তার ঈর্ষণীয় অবস্থানে আসতে পেরেছে।
11/08/2021
ASCII এর ফর্মুলা দিয়ে একটি নাম লিখলাম।
Name = SAJJAD
ASCII = 83 65 74 74 65 68
এখন সবাই নিজের নাম দিয়ে ASCII মান লিখে দেখাও।
কিছুটা আমি বলে দেই
ASCII এর মান গুলা English এর
Capital ---> A = 65, B = 66, C = 67...........Z = 90.
Small ----> a = 97, b = 98, c = 99.............z = 122