17/05/2026
শোক সংবাদ
আমাদের পাবনা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও ব্যতিক্রম ’২২ । এর বড় ভাই ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ’২৪ ব্যাচের শিক্ষার্থী Sayeem Ferdous আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ক্যাম্পাসের খাজা পুকুরে সাঁতার কাটার সময় পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রায় ২৫ ফুট পানির নিচে আধা ঘন্টা ডুবে থাকার পর স্থানীয় ডুবুরিরা এসে তাকে উদ্ধার করে। তার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আমরা সায়েম ভাইয়ের রূহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। জানাজার সময় পরে জানানো হবে।