10/06/2020
ঘরে বা অন্য কোথাও প্রবেশ করার দু‘আ
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَ لُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ * بِاسْمِ اللهِ وَلَجْنَا وَبِاسْمِ اللهِ خَرَجْنَا * وَعَلَى اللهِ رَبَّنِا تَوَكَّلْنَا
আল্লাাহুম্মা ইন্নী আসআলুকা খইরল মাওলিজি ওয়া খইরল মাখরজ, বিসমিল্লাাহি ওয়ালাজনাা ওয়া বিসমিল্লাাহি খরাজনাা ওয়া ‘আলাল্লাাহি রব্বিনাা তাওয়াক্কালনাা।
হে আল্লাহ! আমি আপনার নিকট ভিতরে প্রবেশ করার এবং বের হবার মঙ্গল কামনা করছি। আমরা আল্লাহ তা’আলার নামে প্রবেশ করলাম এবং আল্লাহর নামে বের হলাম এবং আমরা আমাদের প্রতিপালক আল্লাহর উপর ভরসা করলাম।
(আবু দাঊদ হাঃ ৫০৯৬, সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৮৮৭)
(১) হযরত আবু মালেক আশআরী (রাযিঃ) বর্ননা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, যখন কোন ব্যক্তি ঘরে প্রবেশ করিবে তখন এই দু'আ পড়িবে--
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلَجِ، وَخَيْرَ الْمَخْرَجِ، بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
অর্থঃ 'আয় আল্লাহ্ ! আমি আপনার নিকট ঘরে প্রবেশের ও ঘর থেকে বাহির হওয়ার কল্যান কামনা করি। অর্থাৎ, আমার ঘরে প্রবেশ করা ও ঘর থেকে বাহির হওয়া আমার জন্য কল্যনাকর হয়। আল্লাহ্ তায়ালারই নামে ঘরে প্রবেশ করিলাম এবং আল্লাহ্ তায়ালার নামে ঘর হইতে বাহির হইলাম এবং আল্লাহ্ তায়ালারই উপর ভরসা করিলাম যিনি আমাদের রব।'
অতঃপর আপন ঘরওয়ালাদেরকে সালাম করিবে। (আবু দাঊদ)
(২) আবু বিশর বাকর ইবন খালাফ (র)……জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি নবী (সা) কে বলতে শুনেছেনঃ যখন কোন লোক তার ঘরে প্রবেশ করে তখন এবং খাবার গ্রহণ করার সময় আল্লাহর যিকির করে, তখন শয়তান বলেঃ তোমাদের রাত্রিবাস এবং রাত্রির আহারের কোন ব্যবস্থা নেই । পক্ষান্তরে, ঘরে প্রবেশের সময় আল্লাহর যিকির না করলে শয়তান বলেঃ তুমি রাত্রি বাসের জায়গা পেয়ে গেলে, তদ্রুপ আহারের সময় আল্লাহর যিকির না করলে শয়তান বলেঃ রাতের আহার ও শয্যা পেয়ে গেলে ।
(সুনান ইবন মাজা, হাদীস নং- ৩৮৮৭)