30/04/2024
অগ্নিময় ধরা
এসে গেছে এল নিনো নীল উপকূলে
প্রভাব পড়েছে আজ ধরাধাম জ্বলে
এক দিকে প্রখরতা শ্বেতোত্তাপে ভরা
দিনে রাতে সমভাবে অগ্নিময় ধরা।
অন্য দিকে ঝড়-বৃষ্টি ডুবিছে শহর
পৃথিবীর রূপ যেন হয়েছে কঠোর
এপাড়ে আর ওপাড়ে চলিছে মাতম
ধনী-গরিব একত্রে হবে যে খতম।
এখনো সময় আছে ভেবে দেখো মনা
ধরা আজ ছোটো ছোটো বালুকার কণা
সবুজে সবুজ করো সকল বিরান
খাল-বিল ভরে দাও পানির গড়ান
তবে হবে মম ধরা বাসযোগ্যের স্থান
সুখ নিয়ে রবে সবে ভালো রবে প্রাণ।