Md. Mojnu Miah

Md. Mojnu Miah I share my knowledge in here to better understand the world.

21/03/2024

কত সহজ-সরল, বিনয়ী মানুষই কালক্রমে শক্ত হয়ে ওঠে। তাদের মৃদু হাসি বিলীন হয়, মুখ গম্ভীরতায় ভরে ওঠে।

কারণ?

কারণ জীবন তাদের শিখিয়েছে, কেবল সরলতা ও বিনয়ের মাধ্যমে সর্বত্র টিকে থাকা সম্ভব নয়।

যেমন ট্রিট করবেন, তেমন ট্রিট ফিরে পাবেন।

ফাইনালি- আগামীকাল থেকে আমার ফ্রি সময়ে ইউটিউব চ্যানেলে একটি ফ্রি কোর্স আপলোড শুরু করবো ইনশআল্লাহ। কোর্সের নাম হবে, "Front...
22/02/2024

ফাইনালি- আগামীকাল থেকে আমার ফ্রি সময়ে ইউটিউব চ্যানেলে একটি ফ্রি কোর্স আপলোড শুরু করবো ইনশআল্লাহ।

কোর্সের নাম হবে, "Frontend Web Development with Mojnu"

এই কোর্সে আমরা ফ্রন্টএন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, যা একটি ওয়েবসাইটের দৃশ্যমান অংশ তৈরির জন্য আমাদের দরকার পড়ে। কোর্সটি নতুনদের জন্য তৈরি করব, যারা HTML, CSS সম্পর্কে মৌলিক ধারণা রাখে।

কোর্সে যা যা থাকবে:

১। জাভাস্ক্রিপ্ট: বেসিক থেকে এডভান্সড লেভেল (w3schools টিউটোরিয়াল এবং প্রয়োজন হলে অন্যান্য টিউটোরিয়াল অনুসরণ করে)। আমরা 6 টি প্রজেক্ট করবো।

* Day Summary Application
* Count your day- win or lost
* Basic Calculator
* A Fully functional School Website
* A web based game by JavaScript programming
* A Surprise Project

২। গিট ও গিটহাব বেসিক
৩। Tailwind CSS: এবং Tailwind CSS ব্যবহার করে ৩ টি প্রজেক্ট
৪। React: React, React Router DOM (অফিসিয়াল ডকুমেন্ট অনুসরণ করে)

এরপর:

৫। Redux &
৬। Next.js (and continue...)

কোর্স শুরুর আগে যা জানতে হবে:

*HTML ও *CSS সম্পর্কে মৌলিক ধারণা থাকা আবশ্যক।

কোর্সের বিস্তারিত আউটলাইন পরশুদিন প্রকাশ করব, ইনশআল্লাহ।

কিভাবে গিফট পাবেন?-আমরা গিফট দিবো—  যারা ৭ দিনের চ্যালেঞ্জ, ৩০ দিনের চ্যালেঞ্জ, ৯০ দিনের চ্যালেঞ্জ, ১২০ দিনের চ্যালেঞ্জ ...
08/02/2024

কিভাবে গিফট পাবেন?
-
আমরা গিফট দিবো— যারা ৭ দিনের চ্যালেঞ্জ, ৩০ দিনের চ্যালেঞ্জ, ৯০ দিনের চ্যালেঞ্জ, ১২০ দিনের চ্যালেঞ্জ ও ৩৬৫ দিনের চ্যালেঞ্জ পূরণ করতে পারবেন। উপহার পাওয়ার জন্য পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।

PURE GENERATION কাজ করে: তরুণদের স্বাস্থ্য ও স্বপ্ন নিয়ে। যাতে আগামী দিনে আমরা একটি খাঁটি প্রজন্ম গড়ে তুলতে পারি। আমরা এখন আমাদের বেরুবাড়ী ইউনিয়নের তরুণদের নিয়ে কাজ করছি। ওয়েবসাইটে গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কমেন্টে ঠিকানা দেয়া আছে।

যে টানা ৭ দিন যে (--) ভিডিও দেখবে না এবং সূর্যাদয়ের আগে ঘুম থেকে উঠবে তবে সে ১ম চ্যালেঞ্জ জিতবে। এই ভাবে সে যদি টানা ৩০ দিন (--) ভিডিও দেখা অফ ও সূর্যাদয়ের আগে ঘুম থেকে উঠে সে ৩০ দিনের চ্যালেঞ্জ জিতবে। অসুস্থ ছাড়া একদিন মিস হয়ে গেলে উপহার পাবে না।

কি কি উপহার পাবেন?
-
৭ দিনের চ্যালেঞ্জ জিতলে: ডিজিটাল সার্টিফিকেট
৩০ দিনের চ্যালেঞ্জ জিতলে: একটি বই
৯০ দিনের চ্যালেঞ্জ জিতলে: একটি টি-শার্ট
১২০ দিনের চ্যালেঞ্জ জিতলে: ব্যায়ামের সরঞ্জাম
৩৬৫ দিনের চ্যালেঞ্জ জিতলে: Special gift

উপহার পাওয়ার শর্তসমূহ
-
১। সপ্তাহে কমপক্ষে দুইটি পোস্ট এই গ্রুপে লিখতে হবে। যেমন- ধর্ম বিষয়ক, সফল মানুষের জীবন গল্প বিষয়ক, সাহিত্য, বিজ্ঞান বিষয়ক পোস্ট, নিজের সফলতার গল্প প্রভৃতি।

২। বেরুবাড়ী ইউনিয়নের ইয়াং ছেলেদের কমপক্ষে ২ জনকে এই গ্রুপে জয়েন করাতে হবে।

৩। চ্যালঞ্জে জেতার পর আমাদের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। কমেন্টে দেখুন, আমাদের ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে।
তোমার তথ্য 'PURE GENERATION' কারো সাথে শেয়ার করে না।

** নিজের স্বপ্ন পূরণে 'PURE GENERATION' এর হেল্প নিতে দ্বিধাবোধ করবে না। নিজের বদ অভ্যাস ত্যাগের জন্য একজনের হেল্প নেয়া দোষের কিছু না। আমাদের উপর বিশ্বাস রাখতে পারো- আমরা সকল তথ্য গোপন রাখব।

৪। এই পোস্টটি শেয়ার করতে হবে। (অপশনাল)

01/02/2024

একদিন চা আড্ডার আলাপে এরশাদুল স্যার বলছিলেন, "মজনু, যারা বুদ্ধিমান, তারা অন্যের ভুল দেখেই শিখে নেয়। নিজে ভুল করতে যায় না।" এই পোস্টটি লিখতে গিয়ে স্যারের এই কথাটা মনে পড়ল।

হয়তো বা কোনো একটা সময়ে বাজি খেলে তিন গুণ, চার গুণ এমনকি তার বেশি লাভ করে ফেলবে। কিন্তু সত্যি হলো— সেখানেই থেমে যেতে পারবে না।

অনলাইন গেমিং সাইটগুলো মানুষের সাইকোলোজি নিয়ে খেলে। একজন মানুষ যতই লজিক্যাল হোক, এখানে গেলে কারোর সেলফ কন্ট্রোল থাকে না। তার স্টোপেজ থাকে না, কোথায় সে থামবে? একবার বের হয়ে আসলেও— যতক্ষণ পর্যন্ত টাকা পকেটে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেখানে যাওয়ার জন্য মস্তিষ্ক কামড়া-কামড়ি করবে। কারণ— আমরা যে কাজটা সবসময় করি, মস্তিষ্ক ঐ কাজটি করার জন্য আমাদের তাড়না দিতে থাকে। মস্তিষ্ক এমন ভাবে ডেভেলপ হওয়া শুরু হয়, ঐ কাজ ছাড়া অন্য কাজে আমাদের আনন্দের হরমোন কম ক্ষরিত হয়। এবং যতক্ষণ পর্যন্ত তোমার টাকা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত তোমার বাজি চলতে থাকবে। এবং শেষমেস চোখের জল, আর নাকের জল।

অনলাইনে কিছু গেম নতুন ইউজারদের বেশি বেশি জিতিয়ে তাদেরকে ধীরে ধীরে আসক্ত করে ফেলে। ধীরে ধীরে তোমার অন্যকিছু করতে ভালো লাগবে না। ক্লাস, টিউশন বাদ দিয়ে মোবাইলে পড়ে থাকবে। এবং ফাইনালি একসময় তোমার কাছে যা ছিল— তুমি সব হারাবে।

অনেককে কথা দিয়ে কথা রাখতে পারবে না। বন্ধু-বান্ধব, পরিবার, প্রতিবেশি, ভাই-ব্রাদারের কাছে ধীরে ধীরে তোমার সম্মান কমে যাবে। আশেপাশের মানুষজন তোমার প্রতি বিশ্বাস হারানো শুরু করবে। সম্পর্কে একটা গ্যাপ চলে আসবে। একটা সময় কেউ তোমাকে টাকা ধার দিবে না। পরিবারের মানুষজনও তোমার প্রতি ভরসা হারাবে। তুমি হয়ে যাবে- মা, বাবার চোখের জল। এইরকম ভাবে চলতে থাকতে থাকতে নিজের জীবনের উপর তোমার ঘৃণা ধরে যাবে একসময়। হাতে খাওয়ার পর্যন্ত টাকা থাকবে না। দুনিয়া হয়ে যাবে, জাহান্নাম।

তোমার জীবনের স্বপ্নগুলো আস্তে আস্তে হারিয়ে যেতে থাকবে। গ্যাম্বলিং এর ঘোরে তুমিও টেরও পাবে না— তুমি আর তুমি নেই।

ভাই, পরিবারের চোখের জল হওয়ার যে কি কষ্টের আজ তুমি হয়তো বুঝবে না। তবে বুঝবে একদিন, এর থেকে বড় কষ্ট বোধ হয় দুনিয়ায় আর কিছু নাই। তাই বলি কি ভাই, এগুলোতে যেও না। নিজের স্বপ্নগুলো লিস্ট করে, আজ থেকে কাজ শুরু করি।

ধর্মে তাই হারাম, যা মানুষের ক্ষতি করে। তোমার আশেপাশে খেয়াল করো, এই জায়গায় যাওয়া মানুষেরা ভালো থাকে না। জীবনে তারাই এগিয়ে থাকে, যারা অন্যের দেখে শিখে।

Address

Pabna
6600

Alerts

Be the first to know and let us send you an email when Md. Mojnu Miah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Md. Mojnu Miah:

Shortcuts

Share