Riad's job study

Riad's job study Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riad's job study, Educational consultant, Sujanagar, Pabna.

এই পেইজটিতে মূলত সরকারি ও শিক্ষক নিবন্ধন চাকুরিপ্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের সকল প্রকার পরামর্শ ও সেবা প্রদান করা হয়। গ্রামের সুবিধাবঞ্চিত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা। সাথে থাকবেন আশা করি।

02/08/2025

🌐প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো ------ মিথেন।
🌐প্রোটিন তৈরি হয়------- অ্যামিনো এসিড দিয়ে।
🌐জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়------ অ্যানোডে।
🌐হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়--- সিস্টল।
🌐কোন মাধ্যমে আলোর পাল্স ব্যবহৃত হয়--- অপটিক্যাল ফাইবার।

31/10/2024

"যত-তত" সমস্যা যাদের।
🌼 গণিতের প্রশ্নে যদি যত-তত শব্দটি উল্লেখ থাকে তবে নিচের সুত্রটি প্রয়োগ করে সমাধান করা যায়।

১. একটি সংখ্যা ২৩ থেকে যত বড় ৪৩ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সুত্র : দুইটি সংখ্যার যোগফল÷২
ব্যাখ্যা:
(৪৩+২৩)/২
= ৬৬/২
= ৩৩
সুতরাং সংখ্যাটি হবে ৩৩।

31/10/2024

# পরশুরাম কার ছদ্মনাম?
উ: রাজশেখর বসু।

31/10/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য
শর্টকার্ট:
শ্যামাচ চিনতা
ব্যাখ্যা:
শ্যা- শ্যামা
মা- মায়ার খেলা।
চ- চণ্ডালিকা।
চি- চিত্রাঙ্গদা।
ন- নটীর পূজা।
তা- তাসের দেশ ( নেতাজী সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন)।
ধন্যবাদ সবাইকে।

30/10/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহের শর্টকাট

রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস ১২ বা ১৩ টি।

শর্টকার্ট:
মাঘ শেষে প্রজারা দুই চার বার নৌকায় বালি নিয়ে গোরা ও করুনার সাথে বৌ ঠাকুরানীর হাটে চতুরঙ্গ খেলে।

ব্যাখ্যা:
মাঘ: মা- মালঞ্চ,
ঘ- ঘরে-বাইরে।
শেষে: শেষের কবিতা।
প্রজারা: প্রজাপতির নির্বন্ধ,
রা- রাজর্ষি।
দুই: দুইবোন।
চার: চার অধ্যায়।
নৌকায়: নৌকাডুবি।
বালি: চোখের বালি।
গোরা: গোরা।
করুনা: করুনা।
বৌ ঠাকুরানীর হাট: বৌ ঠাকুরানীর হাট।
চতুরঙ্গ: চতুরঙ্গ।

ধন্যবাদ.....

29/10/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের শর্টকার্ট

রুদ্র এবং বাল্মীকি রাজা ও রানীকে বসন্তের আগে কালের যাত্রায় বিসর্জন দিয়ে ডাকঘরের অচলায়তনে শারোদৎসবে রক্তকরবী উৎসর্গ করেন।

ব্যাখ্যা:
রুদ্র- রুদ্রচন্ড
বাল্মীকি- বাল্মীকি প্রতিভা
রাজা ও রানী- রাজা ও রানী
বসন্তের- বসন্ত।
কালের যাত্রায়- কালের যাত্রা।
বিসর্জন - বিসর্জন।
ডাকঘরের- ডাকঘর।
অচলায়তনে- অচলায়তন।
শারদোৎসবে- শারদোৎসব।
রক্তকরবী - রক্তকরবী।
উৎসর্গ - উৎসর্গ।

28/10/2024

কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর কাব্যগ্রন্থের শর্টকাট

রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ মোট ৫২ টি মতান্তরে ৫৬ টি। তবে সবগুলো গুরুত্বপূর্ণ না হওয়ায় পরীক্ষায় আসার মত ৩৭ টি কাব্যগ্রন্থের শর্টকাট দেওয়া হলো।

কাব্যগ্রন্থ:

গীতা, চিত্রা, মহুয়া, শ্যামলী,ও সেঁজুতি সোভাস আরোজ ও বিপুর পাঁচ বন (বোন) ছছ ( সস) খেলে দাদী পক পক পক করে। মা আসনে বসে নৈবেদ্য ও চৈতালীকে ক্ষমা শেষ এ প্রভাত কোমল উৎসর্গ করে।

ব্যাখ্যা:

গীতা- গীতাঞ্জলি
চিত্রা- চিত্রা
মহুয়া - মহুয়া
শ্যামলী- শ্যামলী
সেঁজুতি- সেঁজুতি
সোভাস- সো(সোনার তরী), ভা(ভানুসিংহ ঠাকুরের পদাবলী), স ( সন্ধ্যা সংগীত)।
আরোজ- আ(আরোগ্য), রো(রোগশয্যা), জ( জন্মদিন)।
বিপুর - বি (বিচিত্রতা), পু (পূরবী, পুনশ্চ)
বন- ব( বনফুল, বলাকা) ন (নবজাতক)।
ছছ- ছড়ার ছবি
খেলে- খে ( খেয়া) লে ( লেখন)।
পক- প (পলতকা) ক(কবি-কাহিনী)
পক- প(পরিশেষ), ক( কল্পনা)।
পক- প( পত্রপুট), ক ( কথা ও কাহিনী)
মা- মানসী
আসন- আ( আকাশপ্রদীপ), স( সঞ্চয়িতা)।
শেষ এ- শেষসপ্তক, শেষলেখা
নৈবেদ্য - নৈবেদ্য
চৈতালী - চৈতালী
ক্ষমা - ক্ষ ( ক্ষণিকা)
প্রভাত কোমল- প্রভাতসঙ্গীত, কোমল- কড়িও কোমল।
উৎসর্গ - উৎসর্গ

ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার চাই।

27/10/2024

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত ছোটগল্পের শর্টকাট

"অবিলাসী মাসম মেজদিদির হরিস্বামী কামরায়"

অ- অনুরাধা, অভাগীর স্বর্গ
বি- বিন্দুর ছেলে, বিলাসী
মা- মামলার ফল
স- সতী
ম- মহেশ
মেজদিদি - মেজদিদি
হরি- হরিলক্ষী
স্বামী- স্বামী
কা- কাশীনাথ
ম- মন্দির
রা- রামের সুমতি

26/10/2024

সাধারণ গণিত
সংখ্যা
পর্ব ০১

26/10/2024

১. কমনওয়েলথ কি?
উ: ব্রিটিশ উপনিবেশের বেশিরভাগ স্বাধীন দেশ নিয়ে কমনওয়েলথ গঠিত।
২. কমনওয়েলথের সদস্য রাষ্ট্র কতটি?
উ: ৫৬ টি।
৩. কমনওয়েলথের বর্তমান মহাসচিব কে?
উ: ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
৪. বর্তমান মহাসচিব কোন দেশের অধিবাসী?
উ: ডোমিনিকান প্রজাতন্ত্র।
৫. কমনওয়েলথ সচিবালয় কোথায়?
উ: লন্ডন।
৬. বর্তমান কমনওয়েলথের দায়িত্বপ্রাপ্ত রাজা কে?
উ: রাজা তৃতীয় চার্লস।
৭. কমনওয়েলথের পরবর্তী মহাসচিব কে?
উ: ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বটচওয়ে।
৮. কমনওয়েলথ মহাসচিবের মেয়াদ কয় বছর?
উ: ২ বছর।
৯. কমনওয়েলথ মহাসচিব কয়বার নির্বাচিত হতে পারেন?
উ: ২ বার।
১০. কমনওয়েলথের বর্তমান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সামোয়াতে।

25/10/2024

মালিকানা নিয়ে বিরোধপূর্ণ কয়েকটি দ্বীপ বা অঞ্চল

১. গোলান মালভূমি নিয়ে বিরোধ রয়েছে- সিরিয়া ও ইসরায়েলের মধ্যে।
২. আবু মুসা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- ইরান ও আরব আমিরাতের মধ্যে।
৩. ফকল্যান্ড দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- বৃটেন ও আর্জেন্টিনার মধ্যে।
৪. নাগার্নো-কারাবাখ নিয়ে বিরোধ রয়েছে- আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে।
৫. কুরিল ও শাখালিন দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- জাপান ও রাশিয়ার মধ্যে।
৬. জেরুজালেম নিয়ে বিরোধ রয়েছে- ইসরায়েল ও ফিলিস্তিন এর মধ্যে।
৭. শাত-ইল-আরব নিয়ে বিরোধ রয়েছে- ইরাক ও ইরানের সঙ্গে।
৮. স্প্রাটলি দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- চীন ও ভিয়েতনামের মধ্যে।
৯. দক্ষিণ তালপট্টি বা নিউমুর দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- বাংলাদেশ ও ভারতের মধ্যে।
১০. প্যারোলেস দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- চীন ও তাইওয়ানের মধ্যে।
১১. পেরেজিল বা লায়লা দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে- স্পেন ও মরক্কোর মধ্যে।
১২. হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধ রয়েছে- ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

Address

Sujanagar
Pabna
6662

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riad's job study posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share