শিখা একাডেমি

শিখা একাডেমি নপম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান।

আজ (শনিবার, ১ নভেম্বর, ২০২৫)নপম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজাউল করিম শেখ শিখা একাডেমির অভিভাবকবৃন্দের সঙ্গে একট...
01/11/2025

আজ (শনিবার, ১ নভেম্বর, ২০২৫)
নপম ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজাউল করিম শেখ শিখা একাডেমির অভিভাবকবৃন্দের সঙ্গে একটি মত বিনিময় সভায় যুক্ত হন। সভায় তিনি শিখা একাডেমির বিগত দিনের কার্যক্রম, একটি সুন্দর শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সংগ্রাম ও আগামির পরিকল্পনা উপস্থাপন করেন। অভিভাবকেরা শিক্ষার্থীরা যাতে আরো ভালো শিক্ষা পায় এবং ঘাটতিগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অবসরপ্রাপ্ত শিক্ষক ও নপম শুভার্থী আব্দুল মজিদ মুন্সী একাডেমির শিক্ষক, অভিভাবকদের সন্তানের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ রাখেন। একই সঙ্গে তিনি স্কুলটির ব্যবস্থাপনাগত উন্নতির ধারাবাহিকতা প্রত্যাশা করেন।

আজ (শনিবার, ১ নভেম্বর, ২০২৫)পর্ব অভীক্ষার ফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের শুভেচ্ছা  পুরস্কার প্রদান করছেন নপম ফাউন্ডেশন এর ...
01/11/2025

আজ (শনিবার, ১ নভেম্বর, ২০২৫)
পর্ব অভীক্ষার ফল প্রকাশ শেষে শিক্ষার্থীদের শুভেচ্ছা পুরস্কার প্রদান করছেন নপম ফাউন্ডেশন এর উপদেষ্টা ফকির রহমত আলী ও শুভার্থী আব্দুল মজিদ মুন্সী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রেজাউল করিম শেখ এবং একাডেমির শিক্ষকবৃন্দ।

নপম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান শিখা একাডেমি। ভর্তি চলছে! ভর্তি চলছে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। শনিবার -ব...
16/01/2025

নপম পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান
শিখা একাডেমি।

ভর্তি চলছে! ভর্তি চলছে
প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে।

শনিবার -বুধবার
সকাল ৯:০০টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত।

শিক্ষার মান উন্নয়নে শিখা একাডেমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ

এখানে কোয়ান্টিটি থেকে কোয়ালিটি প্রাধন্য পায়।
কোয়ালিটির জন্য আমাদের আসন সংখ্যা সীমিত রাখা।

আপনার সন্তানকে আধুনিক শিক্ষায় গড়ে তুলতে আজই যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানে।

এক সুদক্ষ শিক্ষক প্যানেল দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটি।

আরও প্রায় ১০ জন গেস্ট শিক্ষক আছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইন্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং করছেন।
তাদের সংস্পর্শে আপনার সন্তান বড় হওয়ার স্বপ্ন দেখবে।

বিজ্ঞান মনস্ক গড়ে তুলতে আমাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে।
আপনাদের সকলের সহযোগিতায় আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো।

আমাদের সাথে আছেন, সাথে থাকুন, শিখা একাডেমি এর পাশে থাকুন।

আর ভর্তির জন্য যোগাযোগ করুন
০১৬০৯৬৫৮০৮০
সাগরকান্দি, সুজানগর, পাবনা।

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ৫/১/২০২৫পদের নাম: সহকারী শিক্ষক যোগ্যতা : এইচএসি পাসবেতন: ৫০০০-৬০০০ টাকা (আলোচনার মাধ্যমে চুড়ান্...
05/01/2025

শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ৫/১/২০২৫
পদের নাম: সহকারী শিক্ষক
যোগ্যতা : এইচএসি পাস
বেতন: ৫০০০-৬০০০ টাকা (আলোচনার মাধ্যমে চুড়ান্ত হবে)
যোগাযোগ:
সভাপতি - 01758220186
সেক্রেটারি - 01740009194
নির্বাহী সদস্য - 01726-089402

সাগরকান্দিতে সবথেকে নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান শিখা একাডেমি। শিখা একাডেমি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কম্পিউটার, ধর্ম স...
02/12/2024

সাগরকান্দিতে সবথেকে নির্ভরযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান শিখা একাডেমি। শিখা একাডেমি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কম্পিউটার, ধর্ম সহ শিশুর বিকাশের সবগুলো সম্ভাবনা নিয়ে কাজ করছে। সমানতালে শিক্ষার্থীরা প্রস্তুত হচ্ছে বিশ্ব-সভ্যতায় নিজেকে মেলে ধরতে।

20/11/2024

ক্লাস শুরুর পূর্বে প্রতিদিন সকাল ৮টা হতে ১০টা পর্যন্ত চলে পড়া।

28/10/2024

গ্রন্থাগারে শিক্ষার্থীদের পড়া

অভিভাবকদের বরাবরের অভিযোগ ছাত্রছাত্রী বাড়িতে গিয়ে পড়তে চায় না। ক্লাসেও ফিডব্যাক পাওয়া যাচ্ছিলো কম। সমস্যা সমাধানে নপম প্রতিষ্ঠাতা রেজাউল করিম শেখ দ্বিতীয় শিফটের (তৃতীয়-পঞ্চম) ছাত্রছাত্রীদের ১০টার পরিবর্তে ৮টায় আসতে বললেন। ক্লাস শুরু হয় ১০:৩০টায়। তার আগে ৮-১০টা, ২ ঘণ্টা তারা গ্রন্থাগারে নিজেদের শ্রেণিপাঠ্যের পড়া পড়বে।

সেই অনুযায়ী গত শনিবার থেকে চলছে...

ভর্তি চলছে! ভর্তি চলছে!শিখা একাডেমি-তে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে।কোমলম...
25/10/2024

ভর্তি চলছে! ভর্তি চলছে!

শিখা একাডেমি-তে ২০২৫ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে।

কোমলমতি শিশুদের আধুনিক চিন্তায় বিকশিত করতে, নানামাত্রিক দক্ষতা অর্জন করতে, জ্ঞানচর্চায় উন্মূখ করতে শিখা একাডেমি সাগরকান্দিতে প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। প্রতিষ্ঠার পর হতে উত্তরোত্তর শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখেছে যাচ্ছে। দেশ-বিদেশের বিজ্ঞ-প্রাজ্ঞ জনদের সাহচর্য্যে অনন্য মানসিকতার বিকাশ ঘটে শিখা একাডেমিতে।

প্রিয় অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের সমূহ কল্যাণের জন্য আজই যোগাযোগ করুন শিখা একাডেমিতে।

যোগাযোগ
শিখা একাডেমি
সাগরকান্দি, সুজানগর, পাবনা
০১৬০৯৬৫৮০৮০

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
20/10/2024

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

একাডেমির অভিভাবকদের প্রাথমিক অনুদানএটি চলতে থাকবে...
25/08/2024

একাডেমির অভিভাবকদের প্রাথমিক অনুদান
এটি চলতে থাকবে...

24/08/2024

বন্যার্তদের জন্য গণত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণে আগ্রহী, তাদেরকে সকাল ৯টায় নপম কার্যালয়ে আসার আমন্ত্রণ!

Address

ইউনিয়ন : সাগরকান্দি, উপজেলা : সুজানগর, জেলা : পাবনা
Pabna
6661

Opening Hours

Monday 08:45 - 15:45
Tuesday 08:45 - 15:45
Wednesday 08:45 - 15:45
Thursday 08:45 - 15:45
Saturday 08:45 - 15:45
Sunday 08:45 - 15:45

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিখা একাডেমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category