Mawlana Masum Billah Fan's

Mawlana Masum Billah Fan's রক্তের ফোঁটায় খেলাফাহ'র নাম

02/12/2025

৮৮ যশোর-৪ ইনশাআল্লাহ.....

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই  গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে বক্তব্য র...
05/08/2025

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিতির মধ্যে বক্তব্য রাখছেন ৮৮ যশোর -৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস এর মনোনীত এম,পি প্রার্থী হযরত মাওলানা মাসুম বিল্লাহ।

ভুলতে পারি না দুর্বিষহ সেই ৪ আগস্ট রাত এবং ৫ আগস্টের আগুনঝরা প্রহরগুলোমাওলানা মাসুম বিল্লাহ ৪ আগস্ট ২০২৪—একটি আগুনঝরা দি...
05/08/2025

ভুলতে পারি না দুর্বিষহ সেই ৪ আগস্ট রাত এবং ৫ আগস্টের আগুনঝরা প্রহরগুলো

মাওলানা মাসুম বিল্লাহ

৪ আগস্ট ২০২৪—একটি আগুনঝরা দিন, একটি অবিস্মরণীয় অধ্যায়।
এর আগের রাতেই শুরু হয়েছিল অশুভ সংকেত।
অপরিচিত নম্বর থেকে আসতে থাকে জীবননাশের হুমকি—
❝ কোথাও বের হবেন না,❞
আমার চলাচল থামিয়ে দিতে তাদের পরিকল্পনা শুরু হয়।

একদিকে হুমকি-ধমকি, অন্যদিকে পরিচিত কিছু বিশ্বস্তজন আমাকে অনুরোধ করেন নিরাপদে থাকার জন্য।
কিন্তু আমি থেমে থাকিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মান্যবর আমীর, শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী (দা.বা.)
ছাত্রদের "লং মার্চ টু ঢাকা" কর্মসূচিতে অংশগ্রহণের ডাক দেন।
তার এই আহ্বানে মজলুমদের হৃদয়ে প্রতিশোধের স্পৃহা আর জালেমের বিরুদ্ধে লড়াইয়ের জ্যোতি জ্বলে ওঠে।
এটি ছিল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ, এক রক্তাক্ত ঘোষণা।

সেই রাতেই পুলিশের ছত্রছায়ায় ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়।
অন্ধ দমন-পীড়নের এক নিষ্ঠুর দৃশ্য শুরু হয় দেশজুড়ে।

রাত গভীর হতেই আবারও ফোন আসে:
❝ হুজুর, সরাসরি আপনাকে গুলি করার নির্দেশ দেয়া হয়েছে—বাইরে যাবেন না।❞

⚔️ তবুও আমি নিশ্চুপ থাকিনি।
আল্লাহর ওপর ভরসা রেখে ফজরের আগেই গোপনে বাসা ত্যাগ করি।
গন্তব্য: মুয়াজ ইবনে জাবাল (রাযি.) মসজিদ, যেখানে শত শত হাফেজ ছাত্রদের সঙ্গে অনুষ্ঠিত হয় দোয়া ইউনুস, কুরআনখানি ও মুসিবতের দোয়া।
অশ্রুসিক্ত মোনাজাতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

🥀 এরপর ৪ আগস্ট দিনভর এবং ৫ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত
যে শহরে আমি থাকি—নোয়াপাড়া, শিল্প ও বাণিজ্যিক শহর, নদী-রেলপথ-বন্দর সংযুক্ত এক গুরুত্বপূর্ণ নগরী,
তার প্রতিটি মোড়ে, বিশেষ করে বেঙ্গল গেট, রেলগেট, সেন্টারপাড়া, পুরাতন বাসস্ট্যান্ডসহ
বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা অস্ত্র হাতে মহড়া দিতে থাকে।

🚨 বেঙ্গল গেটে একাধিকবার প্রতিবাদী জনতার উপর হামলার চেষ্টা চালানো হয়।
তারা আমাকে খুঁজে বেড়ায়, কোথায় আমি অবস্থান করছি তা জানতে মরিয়া হয়ে ওঠে।

❗ এমন উত্তপ্ত পরিস্থিতিতে,
ছাত্র-জনতার অন্তরে আগুন জ্বলে ওঠে।
ভয়কে অগ্রাহ্য করে, মৃত্যুকে তুচ্ছ করে তারা রাস্তায় দাঁড়িয়ে যায়—ইমান, ইনসাফ আর ইনকিলাবের পতাকা হাতে।
🕯️ আমি সাক্ষী সেই মুহূর্তগুলোর,
যখন জালেমরা অস্ত্র হাতে ধেয়ে আসে, আর মজলুমরা চোখে অশ্রু, বুকে কোরআন আর মুখে “হাসবুনাল্লাহ” নিয়ে প্রতিরোধে দাঁড়ায়।
আমি সাক্ষী সেই জনজোয়ারের,
যা কোনো ফ্যাসিস্ট শক্তিও থামাতে পারেনি।
আল্লাহ মজলুমের দোয়া কবুল করেন। ❞
এই বিশ্বাসই আমাদের অস্ত্র, এই ধৈর্যই আমাদের বিজয়ের চাবিকাঠি।

04/08/2025

আল্লামা মামুনুল হক মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের ৮৮ যশোর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন।

আল্লামা মামুনুল হক মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের ৮৮ যশোর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের অ...
04/08/2025

আল্লামা মামুনুল হক মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের ৮৮ যশোর -৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন।

আমি আল্লাহর গোলাম, আল্লাহই আমার জন্য যথেষ্টমাওলানা মাসুম বিল্লাহ.... মানুষের জীবনে কিছু কি যেছু অধ্যায় থাকে, যেগুলো শুধু...
28/07/2025

আমি আল্লাহর গোলাম, আল্লাহই আমার জন্য যথেষ্ট
মাওলানা মাসুম বিল্লাহ....

মানুষের জীবনে কিছু কি যেছু অধ্যায় থাকে, যেগুলো শুধু ইতিহাস নয়—আত্মার গভীর কষ্ট, ত্যাগ আর প্রত্যয়ের প্রতিচ্ছবি। আমি এ জীবনে যা দেখেছি, যা হারিয়েছি, আর যা পেয়েছি—সবকিছুই ছিল আল্লাহ প্রদত্ত তকদীরের অংশ। এই সাক্ষাতে আমি স্মরণ করতে চাই আমার জীবনের সেইসব অধ্যায়, যেগুলো আমাকে নির্মাণ করেছে, ভেঙেছে, আবার গড়ে তুলেছে। আমি সাক্ষ্য দিই, আমি আল্লাহর গোলাম, এবং তিনি-ই আমার জন্য যথেষ্ট।

প্রারম্ভিক খেদমত ও স্বপ্নের শুরু

২০০৩ সাল। সদ্য দাওরায়ে হাদীস শেষ করেছি। তখনো চোখে স্বপ্ন, অন্তরে তাজা ঈমানের উত্তাপ। শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক (রহঃ)–এর নির্দেশে খুলনার সাজিয়াড়া মাদ্রাসায় হাদীসের খেদমতের মাধ্যমে কর্মজীবন শুরু করি। তিন বছরের নিষ্ঠাপূর্ণ খেদমতে ছাত্রদের ভালোবাসা, ওস্তাদদের প্রশ্রয় এবং এলাকাবাসীর শ্রদ্ধা পাই। ভেবেছিলাম, এভাবেই দ্বীনের পথে আমৃত্যু কাজ করে যাব।

কিন্তু হঠাৎ করেই সবকিছু ভেঙে যায়। সবচেয়ে ঘনিষ্ঠ, যাকে নিজের আত্মার অংশ মনে করতাম, তার হাত থেকেই আসে আঘাত। সেই প্রতিহিংসার আগুন আমার সব ইখলাসকে পোড়াতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ঈমান জ্বলতে থাকে অন্তরে।

নতুন যাত্রা ও নতুন পরীক্ষা

২০০৫ সালের শেষ দিকে নোয়াপাড়ার ঐতিহ্যবাহী মাদ্রাসায় খেদমতের আহ্বান আসে। বহু সুপারিশের পর রাজি হই। সাজিয়াড়া ছেড়ে নতুন যাত্রা শুরু করি। কিন্তু বিধি ছিল ভিন্ন। যাদেরকে কলিজা থেকেও বেশি ভালোবেসেছি, তাদের কারো কারো অনভিপ্রেত আচরণ আমাকে ভেতর থেকে ভেঙে দেয়। দ্বীনী মাদ্রাসায় খেদমতের প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। বেছে নেই ব্যবসার পথ। তবুও দ্বীনী দায়বদ্ধতা থেকে মসজিদের ইমামতি ও খতীবের দায়িত্ব পালন অব্যাহত রাখি—বিনা পারিশ্রমিকে।

জীবনের নতুন অধ্যায়: জামিয়া ইসলামিয়া আমেনা

২০০৭ সালে একজন অভিভাবকতুল্য উস্তাদের অনুরোধে একটি মহিলা মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করি। দীর্ঘ ১৭ বছর ধরে দিনরাত্রি এক করে তিল তিল করে গড়ে তুলি "জামিয়া ইসলামিয়া আমেনা"। যখন প্রতিষ্ঠানটি আলোর মুখ দেখতে শুরু করে, তখনই সহকর্মীদের মধ্যে কিছু হিংসুক, চাটুকার, ক্ষমতালোভীর ষড়যন্ত্র শুরু হয়। অসুস্থতার সুযোগে তারা আমাকে আই সি ইউ তে থেকে যে কষ্ট পেয়েছি তার থেকে বেশি কষ্ট দেয় ,আমি সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়ে ইস্তেফা দেই—হৃদয়ে আঘাতের রক্তক্ষরণ নিয়ে।

হজের সফর: আল্লাহর ঘরে চোখের পানি

২০১০ সাল। আর্থিক সংকট ও ঋণের বোঝা নিয়েই হঠাৎ করে হজে যাওয়ার সুযোগ হয়। আল্লাহর ঘরের প্রতিটি রোকন আদায়ের সময়, মিনা, মুজদালিফা, আরাফাহ—প্রত্যেক স্থানেই চোখের পানি ফেলেছি, দু’আ করেছি, কেঁদেছি। হয়তো আল্লাহ সেই কান্না কবুল করেছেন। এরপর থেকে বারবার হজের সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তায়ালা আলেম-ওলামা, ইমাম-মুআজ্জিন—অনেককে বিনা খরচে হজ্ব করানোর তাওফীক দান করেছেন আলহামদুলিল্লাহ।

নতুন প্রজন্ম ও নতুন স্বপ্ন
২০১৭ সালে স্বপ্নবাজ কিছু তরুণ, যোগ্য, সন্তানতুল্য উলামায়ে কেরামকে নিয়ে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেছি। আল্লাহর মেহেরবানী, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা- আন্তরিকতা ও উস্তাদ- ছাত্রদের ঐকান্তিক প্রচেষ্টায় স্বল্প সময়ে দাওরা হাদীস মাদরাসায় উন্নীত হয়েছে আলহামদুলিল্লাহ। সাধারণ, স্কুলগামী এবং বয়স্কদের দ্বীন ও সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে আরও কিছু প্রতিষ্ঠান গড়ে তুলি। পূর্বের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে—সবচেয়ে আপনজনও একদিন শত্রু হতে পারে। তাই এখনকার খেদমত করছি পূর্ব কষ্ট চেপে, পাথরহৃদয় নিয়ে, কিন্তু লক্ষ্যচ্যুতি ছাড়াই।

আন্দোলন, নির্যাতন ও বাতিলের ষড়যন্ত্র
২০০১ সালে যখন হক্কানী ওলামায়ে কেরাম নির্যাতনের শিকার হন, তখন আমি সামর্থ্য অনুযায়ী দ্বীনি আন্দোলনে অংশ নেই। এর প্রতিফলনস্বরূপ পুলিশি হয়রানি, চক্রান্ত, হুমকি সহ্য করি। দুর্ভাগ্যজনকভাবে, তখনও কেউ কেউ বাতিলের সহযোগী হয়ে কষ্ট দেয়। তবুও আমি আদর্শচ্যুতি ঘটাইনি।

আজকের বাস্তবতা ও ভবিষ্যতের দ্বিধা
৫ আগস্ট ২০২৪-এর পর, সারাদেশে হক্কানী আলেমদের জন্য একটি সম্মিলিত প্ল্যাটফর্ম গঠিত হচ্ছে। ইসলামী নেতৃত্বের প্রয়োজনে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক (হাফিঃ)-এর পক্ষ থেকে যশোর-৪ আসনে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমি চাইনি, প্রস্তুতও ছিলাম না, তবুও না বলতে পারিনি। আবারো নিজের কিছু আপনজনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করছি।
শেষ কথা।আমি এখনো বলি:
আমি আল্লাহর গোলাম। আল্লাহই আমার জন্য যথেষ্ট।
মানুষের বিশ্বাসঘাতকতা, হিংসা, ষড়যন্ত্র—সবই সাময়িক। কিন্তু হক, ইখলাস ও সবর—এই তিনটি কখনো পরাজিত হয় না। আমি আল্লাহর উপর ভরসা করি, হকের পথে অটল থাকতে চাই। এই স্মৃতিচারণ আমার নয়, একজন গোলামের—যিনি সবকিছুর পরেও বলে, "আমার রবই আমার জন্য যথেষ্ট।"

আমরা মাওলানা মাসুম বিল্লাহ সাহেবের ছাত্র বৃন্দের পক্ষ থেকে হযরতের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি অনেক কষ্টের কথা ও স্মৃতির বর্ণনা দেন । সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো,২৮ জুলাই সোমবার ২৫ ঈসায়ী

বিস্তারিত কমেন্টে..
23/07/2025

বিস্তারিত কমেন্টে..

ইয়া রব আপনার জমিনে আপনার  বিধান কে বাস্তবায়নের জন্য হুজুর কে কবুল করুন।সকলকে উদ্দেশ্য করে মাওলানা মাসুম বিল্লাহ হুজুর কি...
19/07/2025

ইয়া রব আপনার জমিনে আপনার বিধান কে বাস্তবায়নের জন্য হুজুর কে কবুল করুন।

সকলকে উদ্দেশ্য করে মাওলানা মাসুম বিল্লাহ হুজুর কিছু কথা বলেছিলেন যেটা এখানে তুলে ধরার চেষ্টা করছি-

আল্লাহর জমিন আল্লাহর বিধানে পরিচালনার উদ্দেশ্যে আল্লাহ তার বান্দাকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন।অস্থির পৃথিবীতে শান্তির গ্যারান্টি খিলাফত রাষ্ট্র ব্যবস্থা। বৈশ্বিক রাজনীতিটা খেলাফতের জন্য বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় চূড়ান্ত গন্তব্য আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত। মুসলিম খলিফার নেতৃত্বে ইমারাতে ইসলামিয়ায় চূড়ান্ত সমাধান।
নির্বাচনটা দাওয়াতের উপলক্ষ মাত্র, পদ-পদবী বিবেচনায় না নিয়ে বিভিন্ন পথ এবং মতে বিভ্রান্ত উন্মাহকে সঠিক দাওয়াত পৌঁছে দিতে রাহাবার উলামায়ে কেরাম নির্বাচনী ব্যবস্থাপনায় যশোর ৪ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আমার শ্রদ্ধেয় হাদিসের ওস্তাদ, সরাসরি নাকজ করার সুযোগ হয়নি এবং কখনো পদ-পদবী বা প্রার্থী হওয়ার জন্য ব্যক্তিগতভাবে স্পষ্ট অস্পষ্ট কোনোভাবেই আবেদন নিবেদন করিনি। দাওয়াতি এলমি খিদমতের পাশাপাশি সামাজিক খেদমত আমি পূর্ব থেকেই আল্লাহর খুশির জন্য করে আসছি আলহামদুলিল্লাহ। গত ১৭ ই জুলাই তারিখে আমিরে মজলিস সংবাদ সম্মেলনের মাধ্যমে যশোর ৪ আসনে আমার নাম ঘোষনার পরপরই আমার অনেক ভক্তবৃন্দ, সাধারণ জনগণ, আলেম-ওলামা, ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে ফোন আলাপ, ফেসবুকে পোস্ট, পত্রিকায় প্রচারণার মাধ্যমে উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেছেন। হিতাকাঙ্খী সকল ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মালিকের দরবারে ফরিয়াদ করি নববি পদ্ধতিতে খেলাফতের দাওয়াতের কাজে যদি আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন, দুনিয়া ও আখেরাতে কল্যাণ সাধিত হয় এমন কাজই যেন আল্লাহ আমাকে দিয়ে করান, অকল্যাণকর কাজ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন আমিন।

বাংলাদেশ খেলাফত মজলিস যশোরে ইফতার মাহফিল অনুষ্ঠিতগতকাল ১৪ মার্চ রোজ শুক্রবার ১৩ রমজান-১৪৪৬ হিঃ বাংলাদেশ খেলাফত মজলিস যশো...
15/03/2025

বাংলাদেশ খেলাফত মজলিস যশোরে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গতকাল ১৪ মার্চ রোজ শুক্রবার ১৩ রমজান-১৪৪৬ হিঃ বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার উদ্যোগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভুমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ এর দিকনির্দেশনায় জেলা যুগ্ম সম্পাদক মুফতি রফিক শুয়াইব এর সঞ্চালনায় বিকাল তিনটা থেকে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বক্তারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, মারামারি খুন খারাবি যেনা-ব্যভিচার ধর্ষণ প্রতিরোধে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার বিকল্প কিছু নেই বলে বক্তারা সতর্ক করেন, সম্প্রতি মাগুরায় আট বছরের শিশু আসিয়া এ নির্মম বাস্তবতার শিকার হয়ে খুন হওয়া ঘুনে ধরা সমাজের অধঃপতনের বাস্তব উদাহরণ। এর থেকে পরিত্রাণের উপায় খেলাফত রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই বলে বক্তাগণ বক্তব্য রাখেন। বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সভাপতি ও দারুল আরকাম মাদ্রাসার প্রিন্সিপাল ও সাইখুল হাদিস মাওলানা আব্দুল মান্নান ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহসভাপতি ও ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, হাফেজ মাওলানা রমিজ উদ্দিন , হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সাধারণ সম্পাদক ও জামেয়া কুরআনীয়া বগচর মাদ্রাসার প্রিন্সিপাল, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নাজির উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মাওলানা আরিফুল্লাহ আলমগীর, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি শহিদুল্লাহ কাসেমী,শ্রমিক মজলিসের যশোর জেলার সভাপতি মাওঃশফিকুল ইসলাম শনগর কমিটির সভাপতি মুফতি তাওহীদুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন সহ বিভিন্ন ইউনিট , উপজেলা, থানা কমিটির নির্ধারিত ডেলিগেট ও নেতৃবৃন্দ।

24/01/2025
21/01/2025

নওয়াপাড়ায় ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার বাদ যোহর আল্লামা মামুনুল হকের আগমন উপলক্ষে মাওলানা মাসুম বিল্লাহ এর নেতৃত্বে মটর সাইকেল র‍্যালি।

Address

5 No Word
Noapara
7460

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mawlana Masum Billah Fan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mawlana Masum Billah Fan's:

Shortcuts

Share