Mathurapur Porakhali Secondary School - Jessore

Mathurapur Porakhali Secondary School - Jessore আমরা আমাদের স্কুলকে অনেক বেশি ভালবাস?

“বিসমিল্লাহির রহমানির রহিম”

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে কিছু কথা,

সাল ১৯৬৭, মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এতো বছর এর ইতিহাস একজন এর কাছ-থেকে সংগ্রহ করা সম্ভব নয়। তাই যাদের নিকট থেকে ইতিহাস জানা গেছে তাদের লেখা সংকলিত করে ইতিহাস বের করে আনার চেষ্টা করা হয়েছে।

(স্কুল প্রতিষ্ঠায় যাদের অবদান রয়েছে, তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।)


# #ইতিহাস, লেখকেরা প্রায় সকলেই ল

িখেছেন বর্তমান, মথুরাপুর বাজার জামে মসজিদের পাশে একটি মাদ্রাসা ছিলো। সেই ঘরে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণী দিয়ে প্রায় ২০/২৫ জন ছাত্র দিয়ে স্কুলের প্রথম যাত্রা শুরু হয়। পরবর্তীতে বর্তমান স্কুল প্রাজ্ঞনে জমিদার বাড়ির ইট, আর কাদার গাথুনী দিয়ে একটি গোলপাতার ঘর, স্কুলের ভবন হিসাবে পরিচিতি লাভ করে এবং জুনিয়র হাইস্কুল নাম দিয়ে চলছিল কোন রকমে।*১৯৬৯ এর গণ আন্দোলন*১৯৭০ এর নির্বাচন এবং*১৯৭১ সালের মুক্তি যুদ্ধের সময় ধীরে ধীরে স্কুলের কার্যক্রম হারিয়ে যায়। ১৯৭২ সালে দেশ স্বাধীনের পরে স্থানীয় শিক্ষিত যুবকেরা একটি ক্লাব প্রতিষ্ঠা করেন, উদ্দেশ্য খেলাধুলা। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক*বলাই স্যারকে সাথে নিয়ে পুনরায় স্কুলের কার্যক্রম শুরু করেন। এই সময়ে তৎকালীণ চেয়ারম্যন আঃ ছামাদ মোল্যার বাড়ী থেকে সরকারী টিন, শ্রীধরপুর ডাক্তার খানার আম গাছের কাঠ এবং রাস্তার পাশের তালগাছের কাঠ দিয়ে চলন সই একটি টিনের ভবন তৈরী করা সম্ভব হয়। স্কুল পরিচালোনার জন্য যুবকেরা গ্রামে গ্রামে বস্তা নিয়ে ধান সংগ্রহ করতেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাঠে মাটি তুলে, পুকুর কেটে টাকা বাঁচিয়ে উভয়কুল রক্ষা করেছেন। অনেকের অনেক কষ্টের ফসল আজকের এই বিদ্যালয়।

# #১৯৭২ সালে এসে, ০১-০১-১৯৭০ সাল থেকে জুনিয়র হাইস্কুলের অনুমোদন পায়। ০১-০১-১৯৭৩ সালে নবম শ্রেণী খোলা হয়। ১৯৭৫ সালে প্রথম ব্যাচ এস.এস.সি পরীক্ষা দেন। ১৯৭৬ সালে বিজ্ঞান শাখা এবং ১৯৭৭ সালে বানিজ্য শাখা খোলা হয়। প্রথম বছরের সরকারী সম্মানীর টাকা বিদ্যালয়ের উন্নতির জন্য খরচ করা হয়। চতুর্থ বিষয় হিসাবে কম্পিউটার চালু করা হয় ২০১০ সালে।

১৯৯৪ সালে প্রথম, তিন কক্ষ বিশিষ্ট ভবন পাশ হয়। এর পর পর্যায়ক্রমে বিজ্ঞান ভবন, বর্তমান পাঠাগার, স্কুল মাঠের দক্ষিনে দুই কক্ষ বিশিষ্ট টিনসেট ভবন, পাসে আরো একটি টিনসেট ভবন, মাঠের উত্তরে তিন কক্ষ বিশিষ্ট ভবন নির্মান করা হয়েছে। এরি মাঝে স্কুলের চতুর দিকের প্রাচীর, স্কুলের প্রধান ফটক এবং ছাত্রদের বাইসাইকেল রাখার জন্য সুবিশাল সাইকেল গ্যারেজ নির্মান করা হয়েছে । বর্তমানে, পুরাতন ভবনটিতে দ্বিতীয় তলায় নির্মান কাজ চলছে।


# #আমাদের স্কুলের বৈশিষ্টঃ*আমাদের স্কুলে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, *সুন্দর ও মনোরম পরিবেশে পাট দান, *অধ্যায় শেষে পরীক্ষা গ্রহন, *নির্ধারিত ইউনিফর্ম, *শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরী যাতে প্রায় ২ হাজার বই রয়েছে, *আমাদের স্কুলে ১৭ জন শিক্ষক/কর্মচারী, প্রায় ৫০০ জন শিক্ষার্থী এবং একটি বড় খেলার মাঠ রয়েছে, *আমাদের স্কুলের ফলাফল যথেষ্ট ভালো, *এটি এই এলাকার অন্যতম স্কুল, *সুতরাং আমারা আমাদের স্কুলকে খুব ভালবাসি।


(অত্র বিদ্যালয়ে যারা জমি দিয়ে সহজগিতা করেছিলেন তাদের নামের তালিকা এবং জমির পরিমানঃ ১। মোঃ সোয়েদ আলী মোল্যা-৪২ শতক, ২। আব্দুল হামিদ মোল্যা-৩৫ শতক, ৩। মোঃ খালেক মোড়ল-৩০ শতক, ৪। মোঃ জহুরল হক মোড়ল -২৬ শতক, ৫। মোঃ হরমুজ আলী বিশ্বাস -২৪ শতক এবং ক্রয়সূত্রে-৬ শতক)


**১৯৬৭ সাল থেকে এপর্যন্ত দায়িত্ব পালনকারী সম্মানিত প্রধান শিক্ষকবৃন্দঃ
১। বাবু বলাই কুমার বিশ্বাস (০১-০১-১৯৬৭ থেকে ৩১-১২-১৯৬৮)
২। জনাব সিরাজুল ইসলাম (০১-০১-১৯৬৯ থেকে ৩১-১২-১৯৬৯)
৩। বাবু বলাই কুমার বিশ্বাস (০১-০১-১৯৭০ থেকে ৩১-০৩-১৯৭৫)
৪। জনাব কামরুজ্জামান (ভারপ্রাপ্ত) (০১-০৪-১৯৭৫ থেকে ৩১-০৫-১৯৭৬)
৫। জনাব শেখ আঃ মজিদ (০১-০৬-১৯৭৬ থেকে ৩০-০৬-১৯৮২)
৬। মোঃ সামছুর রহমান (ভারপ্রাপ্ত) (০১-০৭-১৯৮২ থেকে ৩১-১২-১৯৮২)
৭। বাবু রতন চন্দ্র বিশ্বাস (০১-০১-১৯৮৩ থেকে ৩১-১২-১৯৯৮)
৮। মোঃ সামছুর রহমান (ভারপ্রাপ্ত) (০১-০১-১৯৯৯ থেকে ৩১-১২-২০০০)
৯। জনাব ফেরদৌস জাহান ( ০১-০১-২০০১ থেকে অদ্যবধি)।


বর্তমান, মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী বৃন্দঃ
১। মোঃ ফেরদৌস জাহান(প্রধান শিক্ষক)
২। মোঃ মিজানুর রহমান(সহঃ প্রধান শিক্ষক)

৩। মোঃ হায়দার আলী (সহঃ শিক্ষক, সমাজ বিজ্ঞান)
৪। পরিতোষ মন্ডল (সহঃ শিক্ষক, শরীর চর্চা)
৫। নুরজাহান খাতুন (সহঃ শিক্ষিকা, ইসলাম শিক্ষা)
৬। সঞ্চিতা সরকার (সহঃ শিক্ষিকা, হিন্দু ধর্ম)
৭। শ্যামলী পাল (সহঃ শিক্ষিকা, বাংলা)
৮। হাবিবুর রহমান (সহঃ শিক্ষক, কম্পিউটার)
৯। মোঃ শাহীন কবির (সহঃ শিক্ষক, গণিত)
১০। খায়রুল আলম সরদার (সহঃ শিক্ষক, ইংরেজী)
১১। মোঃ আব্দুর রহমান (সহঃ শিক্ষক, বিজ্ঞান)
১২। মোঃ ফারুক হোসেন (সহঃ শিক্ষক, কৃষিশিক্ষা)
১৩। মোঃ নাসির উদ্দীন (সহঃ শিক্ষক, ব্যবসায় শিক্ষা)
১৪। কবির হাসান (সহঃ গ্রন্থগারিক)
১৫। মোঃ আনোয়ার হোসেন (অফিস সহকারী)
১৬। জোস্না বেগম (আয়া)
১৭। মকিত আলী (নৈশ প্রহরী)


**১৯৭৬ সাল থেকে বিদায়ী শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের তালিকাঃ
১। জনাব মনির উদ্দীন জমাদ্দার,
২। মোঃ ইসমাইল মল্লিক,
৩। ডাঃ মোঃ লুৎফর রহমান,
৪। সুসেন কুমার বিশ্বাস,
৫। মোঃ এনামুল হক বাবুল,
৬। বাবু তারাপদ বিশ্বাস,
৭। জনাব আঃ খালেক,
৮। মোঃ কামরুজ্জামান,
৯। অচিন্ত কুমার সাহা,
১০। শেখ আব্দুল মাজেদ,
১১। বলাই কুমার বিশ্বাস,
১২। সুপদ কুমার সমাজপতি,
১৩। মাসুদুর রহমান,
১৪। মিহির কুমার ভৌমিক,
১৫। দুলাল চন্দ্র বিশ্বাস,
১৬। মোঃ সামসুর রহমান,
১৭। মোঃ গোলাম মোস্তফা,
১৮। আবু তালেব মোল্যা,
১৯। মোঃ আহাদ আলী,
২০। মোঃ রফিকুল ইসলাম দাড়ীয়া,
২১। মোঃ তোরাপ আলী মোল্যা (দপ্তরী)
২২। মোঃ মনসুর আলী মোল্যা (পিয়ন)
২৩।ফছিয়ার রহমান(নৈশপ্রহরী)।


**যারা বিভিন্ন সময়ে পাঠদানে সহযোগিতা করেছেনঃ ১।আলী আহম্মদ তরফদার, ২।অতুল কুমার সমাজপতি, ৩।আইহার আলী, ৪।ধনঞ্জয় কুমার বিশ্বাস, ৫।ভোলানাথ গোষ, ৬।মোঃ আজিজুর রহমান, ৭।মোহনলাল চন্দ্র (চন্দ), ৮।মোঃ মিকাইল হোসেন, ৯।মোঃ হাসান আলী, ১০।মোঃ এনামুল হক, ১১।মোঃ তারেকুজ্জামান, ১২।রওশন আরা নূর, ১৩।সালমা আক্তার, ১৪।ডাঃ আতাহার হোসেন মল্লিক, ১৫।বিউটি খাতুন, ১৬।মোঃ আহাদ আলী, ১৭।মোঃ রফিকুল ইসলাম দাড়িয়া....


মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদ এর সম্মানিত সভাপতি বৃন্দঃ
১। মোঃ খাতের মল্লিক (০১-০১-১৯৬৭ থেকে ২৯-০৩-১৯৬৮)
২। মোঃ আব্দুস ছামাদ মোল্যা (৩০-০৩-১৯৬৮ থেকে ২২-০৮-১৯৭০)
৩। সার্কেল অফিসার উন্নয়ন (২৩-০৮-১৯৭০ থেকে ১৭-০৬-১৯৭৩)
৪। তরফদার নূর মোহাম্মদ (১৮-০৬-১৯৭৩ থেকে ১২-১১-১৯৭৭)
৫। সার্কেল অফিসার উন্নয়ন (১৩-১১-১৯৭৭ থেকে ৩১-১২-১৯৮৩)
৬। উপজেলা নির্বাহী অফিসার (০১-০১-১৯৮৪ থেকে ৩১-০৫-১৯৮৬)
৭। মোঃ নূরল হক মোল্যা (০১-০৬-১৯৮৬ থেকে ০৮-০৭-১৯৮৯)
৮। মোঃ আব্দুল কাদের মোড়ল (০৯-০৭-১৯৮৯ থেকে ০১-০৯-১৯৯২)
৯। মোঃ আব্দুস ছাত্তার মোল্যা (০২-০৯-১৯৯২ থেকে ০৪-১১-১৯৯৫)
১০। ডাঃ মোঃ লুৎফর রহমান (০৫-১১-১৯৯৫ থেকে ৩১-১২-১৯৯৮)
১১। জনাব আব্দুল ওহাব মোল্যা (০১-০১১৯৯ থেকে ০৫-০৩-২০০৫)
১২। উপজেলা নির্বাহী অফিসার (০৬-০৩-২০০৫ থেকে ০৫-০৩-২০০৭)
১৩। জনাব আব্দুল ওহাব মোল্যা (০৬-০৩-২০০৭ থেকে ১২-০৪-২০১২)
১৪। মোঃ নাসির উদ্দিন (১৩-০৪-২০১২ থেকে অদ্যবধি)।

শেষ হালনাগাদ (১১ জুন ২০২০)

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি রেজাল্ট ২০২৫।
10/07/2025

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি রেজাল্ট ২০২৫।

02/07/2025

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় এর ছাত্রী হিরা বিশ্বাস ৪৪তম বি সি এস এ প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে, তার জন্য অভিনন্দন ও শুভকামনা রইল।

14/03/2024

অবসরের ১ বছর পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ ভালো আছি।সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল।

16/12/2023

বিজয় দিবসের শুভেচ্ছা -২০২৪

26/11/2023

HSC-2023 এ মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয় হতে পাস করা ছাত্রী, ফাহিমা আফরোজ,সাদিয়া, মুক্তা,আয়শা,তুলি,লিজা,বনমালিও মহিমা জিপিএ ৫ পেয়েছে, তাদের প্রতি দোয়া ও অভিনন্দন রইল।

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে নির্বাচনী তফসিল
11/10/2023

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে নির্বাচনী তফসিল

17/08/2023

গত ০১/০৮/২০২৩খ্রিস্টাব্দ তারিখ মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে জনাব মো:মিজানুর রহমান যোগদান করেন। তিনি এই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।তাকে অভিনন্দন।

28/07/2023

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রেজাল্ট

INST: 115483 - Mathurapur Porakhali Secondary School
BUSINESS STUDIES: PASSED=33; NOT PASSED=5; GPA5=1;
HUMANITIES: PASSED=27; NOT PASSED=12;
SCIENCE: PASSED=14; GPA5=3;

10/06/2023

অবগত হলাম যে, মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের আসন্ন ম্যানেজিং কমিটি নির্বাচনের জন্য দাতা ভোটার আহবান করা হয়েছে আগ্রহী ব্যক্তিদের একটার্মের জন্য ২০০০০/এবং আজীবন ভোটারের জন্য ২০০০০০/ টাকা আগামী ১২/০৭/২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বিদ্যালয়ের সাধারণ তহবিলে জমা পূর্বক আবেদন করতে হবে।

14/04/2022

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের ফরমপূরণ চলছে, ২০ তারিখ পর্যন্ত চলবে,এবার এস এম এস যাবেনা বিদ্যালয়ে যোগাযোগ করে ফরম ফিলাপ করতে হবে। মবাইল নম্বর আপডেট করতে হবে(বিষয় টি অতীব জরুরী)

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনি পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ সভা...
06/12/2021

মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও প্রাক নির্বাচনি পরীক্ষা ২০২১ এর ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ সভা আগামীকাল ০৭/১২/২০২১ তারিখ সকাল ১১.০০টায় অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের ও আমন্ত্রিত অতিথিদের যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হল।

Address

Mathurapur
Noapara
7460

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 14:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801309115483

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mathurapur Porakhali Secondary School - Jessore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Mathurapur Porakhali Secondary School - Jessore:

Shortcuts

Share

Category