Rubirhat Govt. High School

Rubirhat Govt. High School It is established in 1970 by Member of Parliament(MP) & Ex-upzilla Chairman Md. Rafiq Ullah Master.

অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, তৎকালীন গণপরিষদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, সাবেক বৃহত্তর বেগমগঞ্জ উপজেলার প্রথম নির্বাচিতম চেয়ারম্যান, চারটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম রফিক উল্যাহ্ মাস্টার ১৯৭০ সালে অত্র “রুবীরহাট বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়টি” প্রতিষ্ঠা করেন। ঢাকা-চাটখিল সড়কের সন্নিকটে অত্যন্ত মনোরম পরিবেশে বাংলাবাজার

(রুবীরহাট) নামক স্থানে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠাতা মরহুম রফিক উল্যাহ মাস্টারকে নিজ ভূমি, অর্থ ও শ্রম দিতে হয়েছে পাশাপাশি অনেক ত্যাগ স্বীকারও করতে হয়েছে। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালন করে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল বরাবরই সন্তোষজনক। কয়েকবার অত্র বিদ্যালয় থেকে বোর্ডের মেধা তালিকায়ও স্থান পেয়েছে অনেক শিক্ষার্থী।
বিগত ২০১৮ ও ২০১৯ সালে বিদ্যালয়টি পর পর ০২(দুই) বার উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বিভিন্ন প্রতিযোগীতা এবং ভিডিও ডকুমেন্টারি তৈরিতেও অত্র বিদ্যালয়টির জেলা ও উপজেলা পর্যায়ে অনেক সুনাম ও সুখ্যাতি রয়েছে । অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে এবং তাদের কৃতিত্ব প্রদর্শন করে পুরষ্কার লাভ করছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করে অত্র বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় বিদ্যালয় পক্ষ থেকে তাদের অভ...
25/02/2026

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এ অংশগ্রহণ করে অত্র বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করায় বিদ্যালয় পক্ষ থেকে তাদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীঃ
১। নুসরাত নাসির নিঝুম
২। তানভীর হাসান শিহাব

অত্র বিদ্যালয় কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
21/02/2026

অত্র বিদ্যালয় কর্তৃক যথাযোগ্য মর্যাদায় মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।

10/02/2026
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।
22/01/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬।

22/01/2026

বার্ষিক ক্রীড়া ২০২৬ এর উদ্বোধন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
22/01/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক গণপরিষদ সদস্য, বৃহত্তর বেগমগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মরহুম...
18/01/2026

অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক গণপরিষদ সদস্য, বৃহত্তর বেগমগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মরহুম রফিক উল্যাহ মাস্টার এর মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানের স্থীর চিত্র।

15/01/2026
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক এবং আগামী ৩১/১২/২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করায় ৩১/১২/২০২...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক এবং আগামী ৩১/১২/২০২৫ তারিখ সাধারণ ছুটি ঘোষণা করায় ৩১/১২/২০২৫ তারিখ বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়(১৫০) বিষয় দুটির পরীক্ষা স্থগিত করা হয়েছে।
উক্ত বিষয় দুটির পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার অনুষ্ঠিত হবে।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।
16/12/2025

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন।

Address

Panchbaria, Sonaimuri
Noakhali

Alerts

Be the first to know and let us send you an email when Rubirhat Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rubirhat Govt. High School:

Shortcuts

Share

Category