কোথায় পাব ভিটামিন-ডি ?
হাঁটু ব্যথা , কোমর ব্যথা এবং পুরো শরীর জুড়ে ব্যথার রোগীদের অনেকেরই টেস্ট করলে দেখা যায় , ভিটামিন ডি এর ঘাটতি আছে । অথচ প্রকৃতিতে ভিটামিন ডি এর অঢেল উৎস রয়েছে । আমরা সেটা নেওয়ার কোন সময়ই পাই না ।
ভিটামিন-ডি কি ?
ভিটামিন-ডি হলে এক ধরনের ভিটামিন । যেটা আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফেটের পরিমাণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
ভিটামিন- ডি এর কাজ কি ?
ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । এছাড়া আমাদের শরীরের হাড়, দাঁত ও পেশী সুস্থ রাখতে এই ভিটামিনের প্রয়োজন।তাহলে বুঝতেই পারছেন – ভিটামিন-ডি এর অভাবে শরীরে কি কি সমস্যা হতে পারে ।
তবে ভিটামিন ডি এর অভাবে কমন কিছু সমস্যা হয়ে থাকে যেমন- বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাড় বেঁকে যাওয়া ।এছাড়া শিশুদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের অস্টিওম্যালাসিয়া নামক হাড়ের রোগও হয়ে থাকে ভিটামিনের অভাবে ।
ভিটামিন ডি কোথায় পাওয়া যায় ?
প্রকৃতির দেওয়া সূর্যের আলোই ভিটামিন-ডি এর প্রধান উৎস। সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত , সূর্যের সবচেয়ে বেশি ভিটামিন ডি পাওয়া যায় । এবং এটা নিরাপদও ।
কি খেলে ভিটামিন-ডি পাব
আমাদের দৈনিন্দন খাবারের মাধ্যমে প্রয়োজনীয় ভিটামিন-ডি এর চাহিদা পূরন করা কঠিন বিষয় ।
তবে কিছু খাবার আছে যেইগুলোতে অল্প হলেও কিছু ভিটামিন-ডি থাকে । সেইগুলো আপনি খেতে পারেন । যেমন –
১। তৈলাক্ত মাছ – সামুদ্রিক স্যামন মাছ , সার্ডিন, হেরিং এবং ম্যাকেরেল
২। লাল মাংস
৩। কলিজা
৪। ডিমের কুসুম
তবে সূর্যের আলোতে যাওয়ার কোন উপায় না থাকলে অবশ্যই ভিটামিন ডি খাবার বা ভিটামিন-ডি ট্যাবলেট খেতে হবে ।
প্রতিদিন আমাদের কতটুকু ভিটামিন-ডি প্রয়োজন -
এক বছর বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের প্রতিদিন 10 মাইক্রোগ্রাম ভিটামিন ডি প্রয়োজন।
তবে আসল কথা হল ১০-২০ মিনিট , সপ্তাহে কয়েকদিন রোদে হাঁটাহাঁটি করলেই আপনার প্রয়োজনীয় ভিটামিন-ডি পেয়ে যাবেন । তাই সময় বের করে এখনি রোদে হাঁটাহাঁটি শুরু করেন , শরীরকে সুস্থ রাখতে ।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম , পিটি
বিপিটি , এমপিটি(অর্থোপেডিক)
ফিজিওথেরাপি কনসালট্যান্ট ,
ভিশন ফিজিওথেরাপি সেন্টার
Noakhali Web Institute
Noakhali Web Institute is a leading Web design and development Web Institute since 2013.We have expe
23/10/2022
"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"
:
আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"
:
আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে। মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি
:
মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ "প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"
:
আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"
:
মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে। মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .
:
আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা! এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা! তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।
:
হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।
:
হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"..........আমীন
23/11/2020
বিজ্ঞান বলছে যে একজন বয়স্ক সুস্থ পুরুষের সহবাসের পরে একবারে যে পরিমাণ বীর্য নির্গত হয় তাতে ৪০০ মিলিয়ন শুক্রাণু থাকে। যুক্তি অনুসারে যদি সেই পরিমাণ শুক্রাণু কোনও নারীর গর্ভে স্থান পেলে, তবে ৪০০ মিলিয়ন বাচ্চা তৈরি হবার কথা!
এই ৪০০ মিলিয়ন স্পার্ম বা শুক্রাণু ডিম্বানুর দিকে পাগলের মতো দৌড়ানো শুরু করে যার থেকে কেবল ৩০০-৫০০ শুক্রাণু বেঁচে থাকে। এবং বাকিরা? তারা পথেই মারা যায়। এদের মধ্যে আবার মাত্র একটি খুব শক্তিশালী শুক্রাণু ডিম্বাশয়কে নিষিক্ত করে বা ডিম্বাশয়ে স্থান করে নিতে পারে। সেই ভাগ্যবান শুক্রাণু আপনি বা আমি। আপনি কি কখনও শুক্রাণুর এই যুদ্ধের কথা ভেবে দেখেছেন?
১. আপনি যখন দৌড়াচ্ছিলেন তখন আপনার "চোখ, হাত, পা, মাথা কিছুই ছিল না, অতপর আপনাকে এগুলি কে দিল?
২. আপনি যখন দৌড়াচ্ছিলেন, তখন আপনার কোন মস্তিষ্ক ছিল না, কে আপনাকে মস্তিষ্ক দিল।
৩. দৌড়ানোর সময় আপনার কোনও শিক্ষার ব্যবস্থা ছিল না, আপনার কোন একাডেমিক সনদ ছিলনা। একজন ব্যতীত আপনাকে কেউ এতসব কিছু পেতে সাহায্য করেনি। আর তিনি হলেন আপনার সৃষ্টিকর্তা, মহান আল্লাহ।
মহান আল্লাহ কোরআনে বলেন (আল-মুমিনুন ২৩:১৪)ঃ এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
- অনেক শিশু মায়ের গর্ভে হারিয়ে যায়। তবে আপনি হারিয়ে যান নি, আপনি পুরো ৯টি মাস শেষ করেছেন।
- অনেক শিশু জন্মের সময় মারা যায় তবে আপনি বেঁচে গিয়েছিলেন।
- জীবনের প্রথম ৫ বছরে অনেক শিশু মারা যায়। অথচ আপনি এখনও জীবিত।
- অনেক শিশু অপুষ্টিতে মারা যায়। আপনার তা হয়নি। - অনেকে বড় হওয়ার পথে পৃথিবী ছেড়ে চলে গেছেন, আপনি এখনও বেঁচে আছেন।
অথচ আজকে ......
#আপনি আতঙ্কিত হন যখন আপনার খারাপ কিছু ঘটে। আপনি হতাশ হন, যখন আপনার হিসেব মাফিক কিছু না হয়?
#আপনি কেন নিজেকে হারিয়ে গেছেন বলে মনে করেন? কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন?
যিনি আপনাকে এতদূর পথ পেরিয়ে এখানে এনেছেন তিনি আপনার সাথে আছেন। ৪০০ মিলিয়ন শুক্রাণুর মধ্যে থেকে মৃত্যুর সাথে লড়াই করে, অবিচ্ছিন্নভাবে দৌড়াদৌড়ি করার পরও আল্লাহ আপনাকে অপর কোন কিছুর সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় জিতিয়ে দিয়েছেন। কোন কিছু ভেঙে পড়লে কেন আপনি বলেনঃ আমি বাঁচতে চাই না? বলেনঃ আমি কেন হেরে গেলাম?
মহান আল্লাহ আপনাকে প্রথম দিন সাহায্য করেছিলেন। এবং তিনিই আপনাকে এ পর্যন্ত আসতে সাহায্য করেছেন। অথচ আপনি কেন তাঁর সাহায্যের ব্যাপারে সন্দেহ পোষন করেন। মহান আল্লাহ কোরআনে বলেছেন (আল বাকারা -২: ১৫৫)ঃ
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
#নোয়াখালী_অঞ্চল_পরিচিতি
#লক্ষ্মীপুর_জেলা:
লক্ষ্মীপুর নামে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। এরপর ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন ৫নং বাঞ্চানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভায় রূপান্তরিত হয়। পরে এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে। রায়পুর, রামগঞ্জ, রামগতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে ১৯৭৯ সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা এবং একই এলাকা নিয়ে ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। জেলার মোট আয়তন ১৩৬৭.৫৯ বর্গ কি.মি।
লক্ষ্মীপুর জেলা ৫টি উপজেলা, ৬টি থানা, ৫টি পৌরসভা, ৫৮টি ইউনিয়ন, ৪৪৫টি মৌজা, ৫৩৬টি গ্রাম ও ৪টি সংসদীয় আসন নিয়ে গঠিত।
উপজেলাসমূহ:
লক্ষ্মীপুর জেলায় মোট ৫টি উপজেলা রয়েছে।
০১-কমলনগর-৯টি ইউনিয়ন
০২-রামগঞ্জ-১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন
০৩-রামগতি-১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন
০৪-রায়পুর-১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন
০৫-লক্ষ্মীপুর সদর-১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন
পৌরসভাসমূহ:
লক্ষ্মীপুর জেলায় মোট ৪টি পৌরসভা রয়েছে।
০১ রামগঞ্জ,
০২ রামগতি,
০৩ রায়পুর
০৪ লক্ষ্মীপুর
৬ উপজেলার ইউনিয়নসমূহ:
কমলনগর:
কমলনগর উপজেলায় বর্তমানে ৯টি ইউনিয়ন রয়েছে।
১নং চর কালকিনি
২নং সাহেবেরহাট
৩নং চর লরেন্স
৪নং চর মার্টিন
৫নং চর ফলকন
৬নং পাটারীরহাট
৭নং হাজিরহাট
৮নং চর কাদিরা
৯নং তোরাবগঞ্জ
রামগঞ্জ:
রামগঞ্জ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে।:
১নং কাঞ্চনপুর
২নং নোয়াগাঁও
৩নং ভাদুর
৪নং ইছাপুর
৫নং চণ্ডিপুর
৬নং লামচর
৭নং দরবেশপুর
৮নং করপাড়া
৯নং ভোলাকোট
১০নং ভাটরা
ও
রামগঞ্জ পৌরসভা ।
রামগতি:
রামগতি উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে।
ইউনিয়নসমূহ:
২নং চর বাদাম
৩নং চর পোড়াগাছা
৪নং আলেকজান্ডার
৫নং চর আবদুল্যাহ
৬নং চর আলগী
৭নং চর রমিজ
৮নং বড়খেড়ী
৯নং চর গাজী
ও
রামগতি পৌরসভা ।
রায়পুর :
রায়পুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে।
ইউনিয়নসমূহ:
১নং উত্তর চর আবাবিল
২নং উত্তর চর বংশী
৩নং চর মোহনা
৪নং সোনাপুর
৫নং চর পাতা
৬নং কেরোয়া
৭নং বামনী
৮নং দক্ষিণ চর বংশী
৯নং দক্ষিণ চর আবাবিল
১০নং রায়পুর
ও
রায়পুর পৌরসভা ।
লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলায় বর্তমানে ২টি থানার অধীনে ১টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন।
ইউনিয়নসমূহ:
১নং উত্তর হামছাদী
২নং দক্ষিণ হামছাদী
৩নং দালাল বাজার
৪নং চর রুহিতা
৫নং পার্বতীনগর
৬নং বাঙ্গাখাঁ
১৫নং লাহারকান্দি
১৬নং শাকচর
১৭নং ভবানীগঞ্জ
১৯নং তেওয়ারীগঞ্জ
২০নং চর রমণীমোহন
২১নং টুমচর
ও
লক্ষ্মীপুর পৌরসভা ।
নবগঠিত চন্দ্রগঞ্জ থানার আওতাধীন ৯টি ইউনিয়ন।
ইউনিয়নসমূহ:
৭নং বশিকপুর
৮নং দত্তপাড়া
৯নং উত্তর জয়পুর
১০নং চন্দ্রগঞ্জ
১১নং হাজিরপাড়া
১২নং চর শাহী
১৩নং দিঘলী
১৪নং মান্দারী
১৮নং কুশাখালী
A good boss is better than a good company.
....... ..... Jack Maa, Owner, Alibaba Group.
'কেউ জানে না' অবস্থার মধ্যে আছি আমরা।
🙄 পরিবহন চলাচল বন্ধ হয়—সেটা বিজিএমইএ জানে না।
বিজিএমইএর নির্দেশে গার্মেন্ট ফ্যাক্টরি খোলে—সরকারি কর্তৃপক্ষ জানে না।
পরিবহন চলাচল কেন বন্ধ, গার্মেন্ট ফ্যাক্টরি কেন খোলা—সেটা আবার স্বাস্থ্যমন্ত্রী মহোদয় জানে না।
করোনা মোকাবেলা সমন্বয় কমিটির সভাপতি হয়েও স্বাস্থ্যমন্ত্রী কেন এসব জানেন না—সেটা আবার জনগণ জানে না।
মসজিদে নামাজের জামাতে ১২ জনের বেশি জমায়েত না হওয়ার নির্দেশ দিয়ে জিলাপির দোকান কেন খোলা হয়—সেটা কেউ জানে না।
সংসদ টেলিভিশনে প্রচারিত তৃতীয় শ্রেণীর গণিতের যোগফল শিক্ষক জানে না।
ঢাকার ছেলে হয়েও Extraction-এর অভিনেতারা দেশীয় উচ্চারণে বাংলা বলাটা জানে না।
ইরফান খান যে তার আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন—সেটা আবার ওমর সানি জানে না।
করোনা মহামারীর মধ্যে যে ডেঙ্গু মশার ভয়ঙ্কর উপদ্রব বেড়েছে—ঢাকার দুই মেয়র সেটা জানে না।
ওদিকে, ঢাকার দুই মেয়র কোথায় লুকিয়ে আছেন—সেটা আবার নগরবাসী জানে না।
বেগম খালেদা জিয়া এখন কেমন আছেন—বিএনপি-কর্মীরা জানে না।
ধান কাঁচা না পাকা অবস্থায় কাটতে হয়—ফটোসেশনের লোভে ফুরুৎ করে জমিতে নেমে পড়া নেতারা সেটা জানে না।
গাজীপুরের মেয়র মসজিদে নামাজ পড়া উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন—সেটা অাবার ধর্মমন্ত্রণালয় জানে না!
পরবর্তীতে আবার তিনি সে ঘোষণা ফিরিয়ে নিয়েছেন—সেটা অনেক মুসল্লি জানে না।
এই দুঃসময় কবে শেষ হবে—সেটা কেউ জানে না।
এটা কে লিখছে আমিও জানি...
মানুষকে ছোট মনের অধিকারী করে সৃষ্টি করা হয়েছে। বিপদে-মুসিবতে পড়লেই সে ঘাবড়ে যায়। (সূরা মা'আরিজঃ১৯,২০)
#বুয়েট পাস এমন একজনকে জানি যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।
#ব্যাংকের এ,জি,এম এমন একজনকে জানি যার বউ, দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে।তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিলো কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।
#এম,বি,এ পাশ করা একজনকে চিনি, লেখা পড়া শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??
#প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।
#দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি।শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।
#ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।
#চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।
#একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলো.... বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু এ কথা তার কাছে হাস্যকর।
#আসলেই জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক-জন!!
#সুখী দেখেছিলাম আমার এলাকার রুস্তম পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্নভাবে সুখীও হতে পারি না।।
সুখ খুজতে বিশ্বব্রহ্মাণ্ড ঘোরা লাগে না কোটি কোটি টাকা লাগে না অনুস্কা, ক্যাটরিনা বা দিপিকার মত সুন্দরী স্ত্রী লাগে না, লাগে শুধু মনের মিল পরস্পরকে বোঝার ক্ষমতা আর ক্ষমার মানসিকতা তাহলে সুখ অনিবার্য। আর জিদ ধ্বংস করে সম্পর্ক, সেখানে জিতে যায় দুজনেই আর হেরে যায় ভালোবাসা।
বাস্তবতাগুলো বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।
( )
28/03/2020
মোট ৯ টি হাসপাতালে #করোনার_টেস্ট_করা_হবে ।
#ঢাকার_মধ্যে:(৫ টি)
১.আই ই ডি সি আর, মহাখালি ,ঢাকা( ✅)
২.শিশু হাসপাতাল, আগারগাঁও,ঢাকা( ✅)
৩.ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা
৪.স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিটফোর্ড)হাসপাতাল,ঢাকা
৫.ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, মহাখালি,ঢাকা।
#ঢাকার_বাইরে:( ৪ টি)
৬.ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
৭.বিআইটিআইডি,ফৌজদারহাট,চিটাগাং
৮.রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
৯.খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল।
( - ✅ ১ ২ ও ৭ এ টেস্ট করা হচ্ছে)
বাকীগুলির(৩ -৯) প্রস্তুতি চলছে, অল্প সময়ের মধ্যে টেস্ট করার কাজ শুরু হয়ে যাবে।
-- প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগ,মহাখালী।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Noakhali Sadar Upazila
3800