06/05/2018
অভিনন্দন সকল পরিক্ষার্থী যারা দীর্ঘ দশ বছরের বোতামহীনা শার্টে মোড়ানো ফসল ঘরে তুলেছে!
ছাত্রজীবন জীবন সংগ্রামের প্রস্তুতি জীবন। হেলায় নয় যথাযথ ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে সামনে চলাই ছাত্রজীবনের গুরুত্বপূর্ণ কাজ।
স্বার্থক জন্ম তোমার জন্মেছো এ দেশে,
পরিক্ষা দিয়েছো তুমি .... পরিবেশে! 😃
এটা কথার কথা মূল কথা হচ্ছে তুমি বড়ই মেধাবী। তোমার পরিশ্রমের প্রাথমিক ফসল তোমার ঘরে তুলে ক্লান্ত হয়ে পড়ো না। এখনো বাকি সেই শুভ সময়।
আজকের তুমি কালকের বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ, ব্যারিস্টার, এডভোকেট, সাংবাদিক, কলামিস্ট, দার্শনিক, সাহিত্যিক, কবি, শিক্ষক। তোমাদের ওপর ভর করে গড়ে ওঠবে সোনার বাংলা।
তোমার সাফল্য স্মৃতিতে অমলিন করে রাখতে চাইলে ১৬ ককোটির মাঝে তোমাকে একজন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে সামনে যে কাটাবহুল পথ আছে তা মাড়িয়ে সম্মুখে অগ্রসর হতে হবে। আল্লাহর সাহায্য ও তোমাদের প্রচেষ্টা অব্যাহত থাকলে তোমরা লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
মেধাবৃত্তির বিকাশ সাধনে আমরাই তোমাদের জন্য একটা সুন্দর শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদের এবং তোমাদেরকে সর্বোত্তম সফলতা দান করুক।