Chatkhil Women's College

Chatkhil Women's College

Share

নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালনকারী এ অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ

20/08/2026

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি-

Wait! Wait!
You just completed your HSC and now you’re chilling without any tension?
But why?
What do you want in your life? Ask yourself!
What makes you happy? What are the things that can bring a smile to your parents’ faces?
Do you really want to shine in your life and see your parents’ happy faces?
Then read this post.
Nothing more special, but a little bit maybe for You.

সো আজকে এইচএসসি পরবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে কথা বলবো। মোটামুটি আমরা যারা পড়াশোনা করে নিজেকে ভালো করে গড়তে চাই, পরিবার, সোসাইটির মুখ উজ্জ্বল করতে চাই। আমাদের সবারই এইচএসসি পরবর্তী টার্গেট থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়। যারা ব্যবসায় শিক্ষা বিভাগ বা মানবিক আমাদের পছন্দের শীর্ষে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।

১) কীভাবে তুমি তোমার স্বপ্নের শীর্ষে পৌঁছাতে পারবে?
-নিজের উপর আত্মবিশ্বাস এবং কোন কিছু পাওয়ার ডেডিকেশনই পারবে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দিতে।

২) এডমিশন প্রিপারেশনের জন্য দৈনিক কত ঘন্টা পড়তে হবে?
-এক্ষেত্রে আমি বলবো তুমি তোমার ক্যাপাবিলিটি দেখো। এমন হতে পারে একজন স্টুডেন্ট একটা পড়া ১ ঘন্টায় খুব ভালো করে পড়ে শেষ করতে পারছে। তাহলে সেই ১ ঘন্টাই তার জন্য যথেষ্ট। আর যদি কারো ৬-৮ ঘন্টা লাগে, সে তাকে সময়টুকুই দিতে হবে। দিনে গৎবাঁধা ১০-১৪ ঘন্টা পড়ার টেবিলে থাকতে হবে, এরকম পরামর্শ আমি দিবো না। নিজের মেধা অনুযায়ী যতটুকু সময় দিলে ভালো পড়া ক্যাচ করা যায় ততটুক সময়ই দিবা।

৩) হাজার হাজার স্টুডেন্ট পরীক্ষা দিবে সেখানে আমি কিভাবে চান্স পাবো?
-এরকম প্রশ্ন কম বেশি সবারই মাথায় আসে।
আমি বলবো তুমি তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও, নিজের উপর বিশ্বাস রাখো, আল্লাহর উপর বিশ্বাস রাখো; তোমার পরিশ্রম কখনোই বৃথা যাবে নাহ।

৪) হতাশা আসবেই!!!!
একজন মেন্টর ঠিক করবা (বড় ভাই, মা, বাবা, টিচার) যে তোমাকে সবসময় মোটিভেট করবে।
নিজেকে কনট্রোল করা শিখতে হবে।
তোমাকে দিয়ে হবে না, তুমি পারবা না!! এরকম চিন্তা আসলে, তোমার মেন্টর এর সাথে আলাপ করবা। মোটিভেশন নিবা। আমি আশা করি, এরপর তোমার কনফিডেন্স আসবে।

আজকে এতটুকুই, সবার জন্য শুভকামনা।
কোন কোন বিষয়ে পরামর্শ চাও, অবশ্যই জানাবা। পরবর্তীতে ওইটা নিয়ে কথা বলবো।

লিখা: সামিরা আক্তার
ইন্টারন্যাশনাল বিজনেস,ঢাকা বিশ্ববিদ্যালয়।। (২১-২২)

সাবেক শিক্ষার্থী,
ব্যবসায় শিক্ষা
এইচএসসি ব্যাচ -২০২১
চাটখিল মহিলা ডিগ্রি কলেজ।

19/08/2026

মেডিকেল ভর্তি প্রস্তুতি-

Assalamu alaikum warahmatullah
Dear juniors,,,

First, you need to identify what you want. You have to set a goal. Then, keeping that goal in mind, you should take the next steps accordingly.

Now let me talk about what my goal was. After completing HSC, I was a medical admission candidate, and today I will share the whole journey of how I started and reached closer to my dream.

মেডিকেলের এডমিশন এর জার্নিটা শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি। তুমি যদি নিজের মন থেকে চাও তুমি মেডিকেলে পড়বে; তোমার স্বপ্ন মেডিকেল; তুমি ডাক্তার হতে চাও এবং এটাকেই নিজের প্রফেশন হিসেবে নিতে চাও; তাহলেই মেডিকেলে আসিও। নয়ত নয়।

তোমার বাবা-মা চায় তুমি ডাক্তার হবে বাট তোমার স্বপ্ন তুমি অন্যকিছু হবে তাহলে আমি মেডিকেলে আসতে বারণ করব তোমাকে। কারণ এখানে আসার পর এক্সট্রিম লেভেলের প্রেশার নেয়ার মতো মানসিক শক্তি তোমার তখনই থাকবে, যখন তুমি নিজের মন থেকে জিনিসটা চাইবে।

হোয়াট এভার! এবার মেডিকেল এডমিশন নিয়ে কথা বলা যাক। তোমার মেডিকেল নিয়ে প্যাশন থাকলে তুমি মোটামুটি এইচএসসি পরীক্ষার আগে থেকেই সবকিছু একটু একটু গোছানো শুরু করতে পারো। আগে থেকে না গোছালেও এইচএসসিতে সবগুলো সাবজেক্ট এর বেসিক স্ট্রং থাকলেও চালিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ।

একটা কথা মনে রাখবে। তুমি কত মেধাবী সেটার থেকেও তুমি কত বেশি পরিশ্রমী! এডমিশনে সেটার প্রমাণ দিতে হবে। এডমিশনের কয়েকটা মাস তোমাকে সর্বোচ্চ পরিশ্রটা করতে হবে। তুমি যেকোনো একটা কোচিং এর আন্ডারে থাকলে একটা রেগুলারিটি মেইনটেইন হবে বাট যাদের জন্য কোচিং-এ ভর্তি হওয়া সম্ভব না তারা নিজে নিজেও পড়তে পারো। কারণ এখন পড়ার জন্য সোর্স আছে অনেক। মেডিকেল এডমিশনে ফিজিক্স এর জন্য ইসহাক স্যার এর বই, কেমিস্ট্রি হাজারী স্যার, বোটানি আবুল হাসান স্যার এবং জুলোজি গাজী আজমল স্যার এর বইগুলো ভালোভাবে পড়া থাকতে হবে। বইয়ের প্রতিটা MCQ বুঝে বুঝে সলভ করবে। ইংলিশ এর জন্য বাজরে Masters পাওয়া যায় আরো একটা বই আছে English Healer এই ২ টার যেকোনো একটা নিলেই হবে। English Healer টা তুলনামূলক সহজ। ইংলিশ তোমাকে বিগতবছরের মেডিকেল, বিসিএস, বিভিন্ন ভার্সিটি আর জব কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি।

জিকে এর জন্য রেটিনা ডাইজেস্টটা ফলো করলেই হয়ে যায়। সাথে বিগত বছরের মেডিকেল এবং বিসিএস প্রশ্নগুলো দেখবে।
আর তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে এই সময়টায়। অফলাইনে এক্সাম দিতে পারলে এটা তোমার জন্য বেটার হবে। না হয় বিভিন্ন কোচিং এর মডেল টেস্ট এর মতো ওএমআর সহ প্রশ্ন পাওয়া যায়, ঐগুলো বাসায় নিয়ে এসে প্রতিদিন ১/২ সেট প্রশ্নে পরীক্ষা দিতে পারো। বাট পরীক্ষা তোমাকে দিতেই হবে। না হয় তোমার কোথায় ভুল হচ্ছে, তোমার কোথায় ল্যাকিংস রয়ে গেছে! জিনিসগুলা আইডেন্টিফাই করতে পারবে না।
আর শেষ আরেকটা কথা এডমিশন এর দিনগুলোতে তোমাকে পড়াশোনায় অবশ্যই রেগুলার থাকতে হবে।

এইতো ওভারঅল মেডিকেল এডমিশন জার্নি নিয়ে এইটুকুই ছিলো। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমাদের আগামী দিনগুলো তোমাদের স্বপ্নের মতো সুন্দর হোক।🤍

Mahbuba Mehnaz
Chittagong Medical College
Session :2023-2024

প্রাক্তন শিক্ষার্থী, চাটখিল মহিলা কলেজ

একাদশে ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর | কলেজ নিউজ 19/08/2026

পরিকল্পনা অনুযায়ী ২১ সেপ্টেম্বর কলেজের প্রথম বর্ষের ক্লাস শুরু। আর অনলাইনে ভর্তির আবেদন ২ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর।

একাদশে ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর | কলেজ নিউজ একাদশ শ্রেণির ক্লাস শুরুর নতুন দিন তারিখ ঠিক করেছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী ২১ সেপ্টেম্বর কলেজের প্রথম বর্....

16/08/2026

চাটখিল মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি ভর্তি তথ্য- ২০২৬-২০২৭

EIIN: 107309

== #আবেদনের_ন্যূনতম_যোগ্যতাঃ==
>> বিজ্ঞানঃ ৩.৫০
>> ব্যবসায় শিক্ষাঃ ২.৭৫
>> মানবিকঃ ২.৫০

== #মোট_আসন_সংখ্যাঃ==
>> বিজ্ঞানঃ ১৫০
>> ব্যবসায় শিক্ষাঃ ২৫০
>> মানবিকঃ ৩০০

== #বিষয়_সমূহঃ==
ক. আবশ্যিক বিষয়
১. বাংলা
২. ইংরেজি
৩. আইসিটি

বিজ্ঞানঃ
১. পদার্থ
২. রসায়ন
৩. উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান
অতিরিক্তঃ উচ্চতর গণিত/জীববিজ্ঞান

ব্যবসায় শিক্ষাঃ
১. ব্যবসায় সংগঠন
২. হিসাববিজ্ঞান
৩. উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন
অতিরিক্তঃ পরিসংখ্যান

মানবিকঃ
১. পৌরনীতি
২. অর্থনীতি
৪. যুক্তিবিদ্যা
৩. সমাজবিজ্ঞান
৪. ইসলামের ইতিহাস
>> যে কোনো ৩টি
অতিরিক্তঃ ইসলাম শিক্ষা/যুক্তিবিদ্যা

== #আবেদনের_লিংকঃ==
http://xiclassadmission.gov.bd

== #যোগাযোগঃ==
অধ্যক্ষ: 01711015085
উপাধ্যক্ষ: 01712231912
ভর্তি কমিটি: 01711455298

16/08/2026

কেউ ঘরে বসে চাটখিল মহিলা কলেজে ডিগ্রী ভর্তির প্রাথমিক আবেদন করতে চাইলে..

Photos from Chatkhil Women's College's post 15/08/2026

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামীকাল

২০২১, ২০২২ ও ২০২৩ খ্রিষ্টাব্দের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে | স্কলারশিপ নিউজ 12/08/2026

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৯টি শিক্ষাবৃত্তি, আবেদন প্রক্রিয়া যেভাবে | স্কলারশিপ নিউজ ‎মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিবছর মেধা ও সাধা...

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেয়া লাবিব পেলেন গোল্ডেন জিপিএ-৫ 10/08/2026

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেয়া লাবিব পেলেন গোল্ডেন জিপিএ-৫

বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেয়া লাবিব পেলেন গোল্ডেন জিপিএ-৫ বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার শেষ বিষয়ে অংশ নেয়া নোয়াখালীর শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব এবার গোল্ড.....

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Chatkhil, Noakhali
Noakhali Sadar Upazila
3870

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00