FAF Scholarship Foundation

FAF Scholarship Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FAF Scholarship Foundation, Education Website, Char Mohiuddin, Noakhali Sadar Upazila.
(1)

FAF Scholarship Foundation offers merit-based scholarships to primary, madrasa, and secondary students through competitive exams, identifying talent, creating opportunities, and building a merit-based society for a brighter future.

সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,​আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, FAF Scholarship F...
22/08/2026

সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

​আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, FAF Scholarship Foundation বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পূর্বনির্ধারিত অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

​উক্ত অনুষ্ঠানের আমন্ত্রিত প্রধান অতিথি, নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. শাহজাহান মহোদয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজে নোয়াখালীর বাইরে অবস্থান করবেন। বিষয়টি সমাধানের লক্ষ্যে আজ ফাউন্ডেশনের সম্মানিত সদস্যবৃন্দ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে এক জরুরি সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।

​সাক্ষাৎকার শেষে মাননীয় সংসদ সদস্যের পরামর্শ ও দিকনির্দেশনায় অনুষ্ঠানটি আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের শনিবার যথাসময়ে আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

​মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মূল্যবান সময় ও উপস্থিতির সুবিধার্থেই অনুষ্ঠানের সময় পরিবর্তন করা হয়েছে। তিনি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং পরীক্ষার্থী সবাইকে ধৈর্য ধারণ করে একটি সুন্দর ও সফল আয়োজনের জন্য পাশে থাকার অনুরোধ জানিয়েছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বস্ত করেছেন।

​সাময়িক এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সেপ্টেম্বর মাসের নির্ধারিত চূড়ান্ত তারিখ ও সময় খুব শীঘ্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে।

​ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ
FAF Scholarship Foundation

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ! ​সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,​আপনারা জেন...
13/08/2026

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!

​সম্মানিত শিক্ষক-শিক্ষিকা, শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ,

​আপনারা জেনে আনন্দিত হবেন যে, ’FAF Scholarship Foundation বৃত্তি পরীক্ষা ২০২৫’-এর চূড়ান্ত ফল বিজয়ী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২২ আগস্ট ২০২৬, শনিবার, বিকেল ৩:০০ টায় সুবর্ণচর উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

​উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) পরম শ্রদ্ধেয় প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন স্যার।

​অনুষ্ঠানে আপনার/আপনার পরিবারের উপস্থিতি আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করবে। আপনারা সবাই সবান্ধবে সাদর আমন্ত্রিত।

​জরুরি তথ্যাবলি:

​আগামী ৪ কার্যদিবসের মধ্যে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীর আমন্ত্রণপত্র নিজনিজ প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

​নানাবিধ অনিচ্ছাকৃত বাস্তবতার কারণে আয়োজনটি সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

FAF Scholarship Foundation সবসময় শিক্ষার্থীদের কল্যাণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

​বিশেষ দোয়ার আবেদন:

আমাদের ফাউন্ডেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, জনাব শফিকুল ইসলাম সাজু (বিসিএস) জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসাধীন রয়েছেন। তিনি যেন দ্রুত ও পূর্ণ সুস্থতা লাভ করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য আমরা আপনাদের সবার কাছে বিনীতভাবে দোয়ার দরখাস্ত করছি। আল্লাহ তাআলা উনাকে আরোগ্য দান করুন।

আল্লাহুম্মা আমী-ন।

​ধন্যবাদান্তে,
FAF Scholarship Foundation

এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে FAF SCHOLARSHIP FOUNDATION-এর পক্ষ থেকে উষ্ণ অভিবাদন। মহান আ...
10/08/2026

এসএসসি/দাখিল/সমমান পরীক্ষা ২০২৬-এ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে FAF SCHOLARSHIP FOUNDATION-এর পক্ষ থেকে উষ্ণ অভিবাদন। মহান আল্লাহ এই ফলাফলকে একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য কবুল করুন।
​আর যারা অকৃতকার্য হয়েছে, এটি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আল্লাহ তাদের এই পরিস্থিতিতে ধৈর্য ও সবর ধারণ করার এবং শোকর আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁদের উত্তম ধৈর্য দান করুন এবং পরবর্তীতে অফুরন্ত নিয়ামত দ্বারা বিগত কষ্টের লাঘব করুন।

আল্লাহ এই রক্তদানকে উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন।এবং রক্তদাতা কে উত্তম জাযা ও হায়াতে তাইয়্যিবা দান করুন।আল্লাহুম্মা আম...
22/07/2026

আল্লাহ এই রক্তদানকে উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন।
এবং রক্তদাতা কে উত্তম জাযা ও হায়াতে তাইয়্যিবা দান করুন।

আল্লাহুম্মা আমী-ন।।।

FAF Blood Donation Network
Your Blood, A Sadaqah Of Life
An Organisation Of FAF Scholarship Foundation

আল্লাহ এই রক্তদানকে উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন।এবং রক্তদাতা কে উত্তম জাযা ও হায়াতে তাইয়্যিবা দান করুন।আল্লাহুম্মা আম...
09/07/2026

আল্লাহ এই রক্তদানকে উত্তম সাদাকাহ হিসেবে কবুল করুন।
এবং রক্তদাতা কে উত্তম জাযা ও হায়াতে তাইয়্যিবা দান করুন।

আল্লাহুম্মা আমী-ন।।।

FAF Blood Donation Network
Your Blood, A Sadaqah Of Life
An Organisation Of FAF Scholarship Foundation

Fakrul Islam 🤍

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!আমাদের পরম শ্রদ্ধেয় শফিকুল ইসলাম (সাজু) স্যার -এর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় ...
08/07/2026

আস-সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ!

আমাদের পরম শ্রদ্ধেয় শফিকুল ইসলাম (সাজু) স্যার -এর আশু রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সময় : আজকে বাদ আছর। পল্লী আশ্রয়ণ জামে মসজিদ।

মসজিদ মার্কেট, আশ্রয়ণ সমাজ, চর মহিউদ্দিন।

FAF Scholarship Foundation এর সম্মানিত উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম সাজু স্যার বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তিনি আমাদের ফা...
07/07/2026

FAF Scholarship Foundation এর সম্মানিত উপদেষ্টা জনাব শফিকুল ইসলাম সাজু স্যার বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তিনি আমাদের ফাউন্ডেশনের একজন অত্যন্ত বিজ্ঞ পরামর্শক এবং আমাদের পথচলার অন্যতম গুরুত্বপূর্ণ পাথেয়।
​পেশাগত জীবনে স্যার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা এবং বর্তমানে কবিরহাট সরকারি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
​অত্যন্ত সহজ-সরল, প্রাণবন্ত এবং কোমল হৃদয়ের এই মানুষটির দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ তাআলা স্যারকে দ্রুত পূর্ণ সুস্থতা ও শেফায়ে আঝেলা কামেলা দান করুন।

আল্লাহুম্মা আমী-ন।

Address

Char Mohiuddin
Noakhali Sadar Upazila
3800

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when FAF Scholarship Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share