নোবিপ্রবি পরিবার

নোবিপ্রবি পরিবার

Share

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Photos from নোবিপ্রবি পরিবার's post 11/08/2023

নোবিপ্রবিয়ানদের জন্য বিশাল সুযোগ --
নোবিপ্রবি ইতিহাসে প্রথমবার স্পট জব ফেয়ার।যেখানে সমস্ত প্রক্রিয়া একদিনে শেষ হয়ে জব কনফার্ম হবে।।।।পোস্ট টা কপি করা।
আসসালামু ওয়ালাইকুম
ACCE Alumni Association এর উদ্যোগে Bureau Veritas Consumer Services (Bangladesh) Ltd.আগামী ১৩ আগস্ট প্রিয় ক্যম্পাস নোবিপ্রবিতে একটা স্পট জব ফেয়ার করতেছে।যেখানে আচ্চে,Applied Math,Statistics, ESDM ডিপার্টমেন্ট এর গ্রাজুয়েটগণ অংশ গ্রহণ করতে পারবেন।
Bureau Veritas Consumer Services (Bangladesh) ltd. একটি multinational company যা বিশ্বে তাদের ১৬০০ অফিসে ৮২০০০কর্মী কাজ করে।তারা দেশের অন্যতম পরিবেশ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান।
১৩ তারিখে যা থাকছে-
1. Collection & Screening resume
2.Standard Written test
3.Evaluation & shortlisting of candidate
4.Viva & selection
যারা Select হবে তাদেরকে Appointment letter দিয়ে যাবে।
ভেন্যু : Dept. Of ACCE, NSTU
উল্লেখ এ পরীক্ষা সম্পূর্ণ করতে BV এর কয়েক জন বিদেশি অফিসারসহ উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন।

পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা : নূন্যতম গ্রাজুয়েশন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুধুমাত্র resume নিয়ে আসলে হবে।

ধন্যবাদান্তে
আবদুস সোবহান খাঁন রুবেল
ল্যাব টেকনিশিয়ান
পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ,নোবিপ্রবি
অফিস সেক্রেটারি, এসিসিইএএ।

11/03/2021

নোবিপ্রবি'র ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থী #ওয়াহিদুজ্জামান_নূর_জয় বাংলাদেশ পুলিশের প্রথম অফিসার হিসেবে আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ পলিসি স্কুল The Fletcher School at Tufts University তে $60,000 ফান্ডিংসহ অ্যাডমিশনের সুযোগ পেয়েছেন।
তথ্য সূত্রঃ নোবিপ্রবি প্রেসক্লাব।

নোবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন।

অগ্রজের এই ধরনের অর্জন নোবিপ্রবিয়ানদের আনন্দিত এবং গর্বিত করে। এধরণের অর্জন গুলো আমরা আরও বেশি দেখতে চাই।
নোবিপ্রবিয়ানদের ধারাবাহিক ককর্মক্ষেত্রে অর্জনের গল্প আমরা তুলে ধরব। তা হতে পারে সরকারি,বেসরকারি কিংবা ব্যবসায়িক। আপনারাও আপনাদের গল্প গুলো শেয়ার করুন নোবিপ্রবি পরিবারের সাথে।

Photos 13/10/2020

বিশ্ববিদ্যালয়ে কতজন কাপল টিচার আছেন, এই সংক্রান্ত একটা নিউজ হয়েছিল কয়েকদিন আগে। বেশিদিন হয়নি। হয়তো এই নিউজ কতিপয় শিক্ষার্থী শেয়ার দিয়েছিল এবং তখন দু এক লাইনে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছিল।

শিক্ষার্থীদের বাক স্বাধীনতা হরণ করে এরকম হটকারি সিদ্ধান্তের কথা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রের কোথাও কিছু লিখা নেই। শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করা সম্পূর্ণ অনৈতিক। এ জাতীয় নোটিশ হাস্যকর এবং উল্টো নিজেদের দুর্বলতাকেই ফুটিয়ে তোলে।

যাইহোক সামান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সাময়িক অব্যাহতির যে সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছেন, আমি তার স্পষ্ট বিরোধীতা করছি। আমি আশা করি সম্মানিত শিক্ষকবৃন্দ ওনাদের সিদ্ধান্ত বদল করে শিক্ষার্থীদের পুনরায় একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দিবেন।

আতিথেয়তায় ঢাকা পড়েছে নোবিপ্রবির অনিয়ম 08/11/2019

উপাচার্য আর প্রক্টরের সামনে কিভাবে এইসব অনিয়ম হয়? উনারা কি দেখতে গিয়েছিলেন অনিয়ম ঠিক ভাবে হচ্ছে কিনা তা ?

আতিথেয়তায় ঢাকা পড়েছে নোবিপ্রবির অনিয়ম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ভর্তি পরীক্ষার দুই দিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্য.....

Photos 28/10/2019
10/10/2019

শিশু বয়সের নোবিপ্রবি......

Photos 01/10/2019

নোয়াখালীতে স্বাগতম.........

Photos 09/09/2019

ভিসির হাতে সব ক্ষমতা, তিনি আবার মানববন্ধনে দৃষ্টান্তমূলক শাস্তি চান, শিক্ষকদের হাতে সব ক্ষমতা তারাই আবার কর্মবিরতিতে .........
কে করবে কার বিচার?

04/09/2019

একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের চিত্র! এটাকি একদিন-দু'দিনেই গড়ে উঠেছে? না, দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা এবং আস্কারার প্রতিফলন!

একজন শিক্ষককে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে! কারা করেছে? কাদের এত বড় সাহস? তাদের ক্ষমতার উৎস কি? তাদেরকে কারা লালন পালন করে? অতীতেও এরকম ঘটনা ঘটেছে তবে শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়া, এরকম ঘটনা আমার মনে পড়ছে না! আজ অনেকেই বোবা হয়ে আছেন! অনেক বোবারই আবার মুখে বুলি ফুটছে!!

যাদের দিনে এক চরিত্র রাতে আরেক চরিত্র তারা দেখুন সামনে কত ভয়ংকর সময় আসতেছে! ছাত্রদেরকে বলবেন শিক্ষকদেরকে মারার জন্য, পোস্টারিং করার জন্য! ছাত্রদের সাথে বসে মদ খাবেন, গাজা খাবেন, ছাত্রদেরকে টাকা দেবেন আবার প্রশাসনকে বলবেন ছাত্রদের বিচার চাই! আর কত ডাবল স্ট্যান্ডার্ডগিরি করবেন!

সবাই ছাত্রদের বিচার চাচ্ছেন কিন্তু যারা এদেরকে পালে তাদের ব্যাপারে কিছু বলছেন না! একটি হল কিভাবে এভাবে চলতে পারে বছরের পর বছর! একটি হলে কিভাবে এতো অস্ত্র থাকে, মদের বোতল থাকে? হল প্রশাসনের কাজ কি, দায়িত্ব কি? তারা কি হলে যায় না! তারা কি হলের খোঁজ খবর নেয় না! একটি আবাসিক হলে ছাত্রদের থাকার জন্য কি কোন নিয়ম নেই? সিট বন্টনের কোন আইন নেই? কারা এসব সিটে থাকে? কতজন ছাত্র আবাসিক তার কোন তথ্য আছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে? কারা এসব হলের দায়িত্বে থাকে? তাদের যোগ্যতা কি? তারা কিসের ভিত্তিতে দায়িত্ব পায়?

শিক্ষকদেরকে বলছি আগে নিজেদের দিকে তাকান নিজেদেরকে প্রশ্ন করেন? আর প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই অতীতে অনেক বিচার হয়েছে! দুইদিন চারদিন পরে বিচার শেষ হয়েছে যার পরিণাম আজকে মাথা ফাটানো। এভাবে চলতে থাকলে ক'দিন পরে লাশ পড়বে! শক্ত হোন এর পিছনে যারা জড়িত যত বড় শক্তি জড়িত হোক, হোক সে শিক্ষক, হোক সে রাজনৈতিক নেতা, হোক সে ছাত্র কোনো ছাড় নয়!!

Firoz Ahmed স্যার আপনার কাছে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোন কিছু করার শক্তি এই মুহূর্তে আমার নেই! দুঃখ প্রকাশ করছি! প্রিয় ছাত্র-ছাত্রীদেরকে বলবো বিশ্ববিদ্যালয় মাস্তানির জায়গা নয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে পিটানোর জায়গা নয়, বিশ্ববিদ্যালয় মদ খাওয়ার জায়গা নয়। তোমরা এগুলো থেকে সরে আসো। বিশ্ববিদ্যালয় মানুষকে সভ্য করে, মানুষকে জ্ঞানী করে, মানুষকে আলোকিত করে। তোমরা সেই আলোর দিকে ফিরে আস!!
(Masud kaium sir)

Photos from নোবিপ্রবি পরিবার's post 12/06/2019

নোবিপ্রবির নতুন ভিসি ড. মো.দিদার-উল আলম।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Address


Noakhali Sadar Upazila