05/04/2019
Md Ashraful Islam NP
জ্ঞানই শক্তি,জ্ঞানই আলো...
05/04/2019
Md Ashraful Islam NP
#গনিত
িক্ষা
গনিত বিষয় নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত্ত থাকি ।
কারণ আমরা অনেকেই গনিত বিষয়টা একদমই বুঝি না। যার কারনে আমরা বেশির ভাগ শিক্ষার্থী গনিত বিষয়ে ফেল করি।
কিন্ত আমরা একটা বিষয় জানি না যে, গনিতেই সবচেয়ে সহজে পাস করা যায় এবং সবচেয়ে বেশি নাম্বার তোলা যায়,
আসো, তাহলে দেখি কিভাবে গনিতে পাস করা যায় এবং বেশি নাম্বার পাওয়া যায়
গনিত=১০০ নান্বার
সৃজনশীল প্রশ্ন =৭০ নাম্বার
বহুনির্বাচনি = ৩০ নাম্বার
সৃজনশীল প্রশ্নে কি কি থাকে দেখা যাক:-
১. বীজ গনিত
(৩ টা থেকে ২ টা দিতে হয়)
( মাননিণর্য়,সমীকরণ,সেট,ফ্যাংশন,ধারা,সুচক ও লগ)
২. জ্যামিতি
( ৩ টা থাকে ২ টা দিতে হয়)
( সাম্পাদ্য,উপপাদ্য)
৩.ত্রিকোণমিতি
(২ থাকে তার মধ্যে ২ টাই দিতে হয়)
(দূরত্ব ও উচ্চতা, উন্নতি কোন অবনতি কোন)
৪. পাটিগনিত
( ১ টি থাকে তার মধ্যে ১ টা দিতে হয়)
( দৈর্ঘ্য,প্রস্থ ও পরিসীমা)
৫.পরিসংখ্যান
( ২ টি থাকে তার মধ্যে ১ টা দিতে হয়)
(মধ্যক,প্রচুরক,গড়,আয়তক্ষেত্র,অজিভরেখা,বহুভুজ)
আমরা বেশির ভাগ শিক্ষার্থীই মাত্র সহজ কয়েক টা বিষয় নিয়ে পড়ে থাকি,
১.সেট
২.ধারা
৩.পরিসংখ্যান
এইগুলার মধ্যে দেখা যায় সর্বোচ্চ পরিসংখ্যান টা ১০০% আসে, কিন্ত বাকী গুলা আসে, আবার আসে না।
ঠিক তখনই আমাদের মাথা পূরা নষ্ট হয়ে যায়। কারণ আমরা তোএইগুলা বাধে আর কিছু শিখি না
ভাই ও বোনেরা এখনো সময় আছে এইগুলার পিছনে সময় নষ্ট না করে, একটু কষ্ট করে হলেও
" ত্রিকোনমিতি "ও "জ্যামিতি "শিখো
কারণ, ত্রিকোনমিতির উদাহারণ মাত্র ২ টা
১.দূরত্ব ও উচ্চতা
২.উন্নতি কোন অবনতি কোন
ঠিক তেমনি,
জ্যামিতির উদাহারণ ও মাত্র ২ টা
১.সম্পাদ্য (অন্তবৃত্ত,বহিঃবৃত্ত,পরিবৃত্ত)
২.উপপাদ্য(স্পশকোন,বহিঃস্পশকোন,.......)
এই ত্রিকোনমিতি ও জ্যামিতি থেকে তোমার ৪ প্রশ্নের উত্তর দিতে হবে বাধ্যতামূলক
তাহলে তো আমরা এই ২ টা বিষয় দিয়েই পাস করতে পাড়ি,কি দরকার আছে বীজগনিত শিখার,
বিশ্বাস না হলে, তোমরা তোমাদের স্যারকে জিস্গাসা করতে পারো,
আর, পরিসংখ্যান তো ১ টা বাধ্যতামূলাক
তুমি এখন ১০০% জানো যে এই ৫ টা সৃজনশীল প্রশ্ন তোমার পরিক্ষায় আসবেই,
তাহলে তো এই ৫ টাই তোমার বেশি করে পড়া দরকার,
কিন্ত তা না করে শুধু "সেট "ধারা"পরিসংখ্যান " নিয়ে পরে আছো.
আরে ভাই এই "সেট "ধারা" তো তোমার শিওর না আসবে কিনা,
কিন্তু "জ্যামিতি"ত্রিকোনমিতি"পরিসংখ্যান" তো ১০০% শিওর আসবেই,
তাই আজকে থেকেই শুরু করে দেও, জ্যামিতি"ত্রিকোনমিতি"পরিসংখ্যান.
তাহলে তুমি পরিক্ষায় পাস ও করবে এবং ভালো নাম্বার ও পাবে.........
(এটা শুধু দূর্বল শিক্ষার্থীদের জন্য, যারা ভালো ছাত্র-ছাত্রী তাদেরকে সবগুলাই করতে হবে)
এবার আসি
বহুনির্বাচনি প্রশ্ন=৩০ নাম্বার
উপরে যেই বিষয়গুলা নিয়ে এতখন কথা বল্লাম,
এই বিষয় গুলো যদি তুমি ভালো করে পড়ো,বা এই অংক গুলো করো, তাহলে তোমার আর নৈভিত্তিক এর জন্য নতুন কিছু পড়তে হবে না.
কোন কোন বিষয় থেকে কয়টা প্রশ্ন থাকে,দেখা যাক:-
১.সেট=৩/৪টা
২.ধারা=৩/৪ টা
৩.জ্যামিতি=৩/৪ টা
৪.ত্রিকোনমিতি=৩/৪টা
৫.পরিসংখ্যান=৩/৪ টা
৬.সুচগ লগ=৩/৪ টা
৭.সমীকরন=৩/৪ টা
৮.পাটিগনিত=৩/৪টা
৯.মাননির্নয়=৩/৪ টা
১০.সমীকরণ=৩/৪ টা
এই গুলার মধ্যে থেকেই মোট ৩০ টা প্রশ্ন থাকে
***
তাহলে আজ থেকে আমরা আবার নতুন ভাবে পড়া শুরু করি,
এবং
""ভয়কে জয় করতে শিখি""
বি:দ্র: গনিত বিষয় নিয়ে কারো কোন মতামত থাকলে জানাতে পারেন
17/09/2018
বাংলা ২য় পত্র
িক্ষা
#শুধু_দশম_শ্রেনীর_জন্য
খুবই সংনিকটে তোমাদের Test পরিক্ষা। তার ৩ মাস পরেই SSC পরিক্ষা। মনে হয় খুবই চাপের মধ্যে আছো। কোন বই আগে পড়বে, কোন অধ্যায় টা আগে পড়বে,
এই বিষয়গুলা নিয়া খুবই চাপের মধ্যে আছো। আমরাও এই রকম চাপের মধ্যে ছিলাম,,আর ভাবতাম যদি প্রতিদিনের পড়া প্রতিদিন পড়তাম তাহলে আজকে আর এই রকম হতাসা করতে হতো না। এই বুঝটা আমরা তখনই বুঝি যখন আমরা আমাদের মূল্যবান সময়টুকু ফালতু কাজে হারিয়ে ফেলি। থাক, যা হওয়ার তো হয়েই গেছে, এখন তো আবাদত Test পরিক্ষা টা পাস করে SSC পরিক্ষাটা দিতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করে দেই পড়ালেখা। মাত্র ১০ টা বই তো। এখনো হাতে সময় আছে ৪ মাস, মন থেকে চাইলে সব গুলা বই পড়ে শেষ করতে পারবা। অন্তত্ত আমাদের মা-বাবা,বড় ভাইয়ের আশা পূরণের জন্য হলেও,এই ৪ টা মাস একটু কষ্ট করি, ইনশাআল্লাহ্ কষ্ট ফল কারো বৃথা যাবে না।
একটা কথা কি....জানো
আমরা বেশি সংখা শিক্ষার্থী মধ্যবৃত্ত পরিবারের সন্তান, আমাদের স্বপ্ন অনেক বড়, কিন্ত স্বপ্ন পূরণের স্বাদ্যটা খুবই ছোট...
তাহলে এখন থেকেই শুরু করা যাক,
(Let's start right now)
বাংলা ২য় পত্র =১০০ নাম্বার
নৈবিত্তিক=৩০
নৈভিত্তিক এর জন্য শুধু বাংলা ২য় পত্র বোর্ড বই টা আর কিছুই না ( এই বইটা ১ম থেকে শেষ পৃষ্ঠা পযর্ন্ত পড়তে হবে )তাহলেই ৩০ নাম্বার কমোন হয়ে যাবে
বাকী =৭০
এর জন্য পড়তে হবে মাত্র কিছু পড়া
১.সারমর্ম=১৫ টা মাত্র(সর্বচ্চো ৩ লাইন করে)
২.সারাংশ=১৫ টা মাত্র( '' )
৩.ভাব-সম্প্রসারণ=২৫ টা মাত্র( ৫ লাইন করে )
৪.আবেদন পত্র দরখাস্ত =৭ টা মাত্র
৫.সংবাদপত্র=১০ টা মাত্র
৬.অনুচ্ছেদ ও রচনা = বইয়ের সব (১ বার করে পড়বে)("" রচনা সম্ভার""নবম-দশম শ্রেনীর বোর্ড বইটা পড়তে হবে) অন্য কোন বই পড়তে হবে না
কারণ,
সরকার আমাদের বই দেয়, সরকার আমাদের পরিক্ষা নেয়,এবং সরকারই আমাদের পরিক্ষার প্রশ্নপত্র তৈরী করে, তাই বলা যায়, সরকার যদি প্রশ্নপত্র তৈরী করে অবশ্যই সরকারের বই থেকেই করবে.
আবারো বল্লাম বইগুলো হলো
১.বাংলা ব্যাকরণ.. (দশম শ্রেনির বোর্ড বই)
২.রচনা সম্ভার.......(দশম শ্রেনির বোর্ড বই)
বি:দ্র: কেউ কোন খারাপ মন্তব্য করবে না.,আর এই "বাংলা ২য় পত্র" বিষয়ে কারো কোন প্রশ্ন থাকলে করতে পারো........
15/09/2018
দেশের জন্য তামিমের ভালোবাসা সোনার অক্ষরে লেখা থাকবে। ২২৯ রানে ৯ উইকেট। বাংলাদেশের ইনিংসটাকে আপাতদৃষ্টিতে মনে হচ্ছিল শেষ। হাতে ব্যান্ডেজ নিয়ে গ্যালারিতে বসে থাকা তামিমকে দেখা গেলো ব্যাট হাতে!
এক হাতে একটি বলও খেললেন তামিম। লড়াকু তামিম দেশের জন্যে মাঠে নামলেন হাতের ইনজুরি নিয়েই। তামিম নামলেন আর অপরপ্রান্ত থেকে স্কোর বোর্ড সমৃদ্ধ করলেন সেঞ্চুরিয়ান মুশফিক।
অথচ দৃশ্যপট ছিলো ব্যতিক্রম। তামিমের নামারই কথা ছিলো না। চোটের কারণে ম্যাচ থেকেই তার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল প্রায়।
কিন্তু তামিম যখন নামলেন, তাকে দেখে মনে হচ্ছিল মাথায় শিরস্ত্রাণ পড়া কোনও যোদ্ধা! টিভি ধারাভাষ্যকারের মুখ থেকেও শোনা গেলো তামিমের দেশের প্রতি ভালোবাসার কথা। বাংলাদেশ দল সূত্রে জানা গেছে, সবার নিষেধ উপেক্ষা করে শুধু দেশের প্রতি ভালোবাসার টানে মাঠে নেমেছেন তামিম। তার ৪ বলে অপরাজিত ২ রানের ইনিংসটির কথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে নিঃসন্দেহে।
Md:Ashraful islam (DCC)
সবাইকে Add করো....