24/04/2026
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম আবর্তনের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী রাজন বর্মনের মমতাময়ী মা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি দীর্ঘ প্রায় দেড় মাস ধরে pancreatic head mass রোগে ভুগছেন।
পরিবার সূত্রে জানা যায়, শুরুতে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রাখা হলেও চিকিৎসা প্রক্রিয়া ধীরগতির হওয়ায় রোগীর অবস্থার অবনতি ঘটতে থাকে। পরবর্তীতে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এনে বর্তমানে তাকে রাজধানীর মোহাম্মদপুরের আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার জরুরি অপারেশন করানো প্রয়োজন এ জন্য অস্ত্রোপচার, ওষুধসহ মোট প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে, যা পরিবারের সঞ্চয়ের বড় একটি অংশ শেষ করে দিয়েছে।
বর্তমানে বাকি চিকিৎসা ব্যয় বহন করা পরিবারটির জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে সহপাঠী, শুভানুধ্যায়ী ও সমাজের সকলের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন রাজন বর্মন।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: 01758610291 (রাজন)
একজন মায়ের জীবন বাঁচাতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন পরিবারটি।
14/04/2026
☀️ঋতুচক্রের আবর্তে পুরাতন বিদায় নিযেছে প্রকৃতি সেজেছে নতুন সাজে। আমাদের শিকড় ও লোকজ সংস্কৃতি পাহাড় থেকে সমতলে ছড়িয়ে আছে নানা উৎসবের আমেজে। 🌿
বাঙালির বৈশাখী মেলার নাগরদোলা, হালখাতা, পান্তা ইলিশ আজও যেনো মিলে মিশে আছে হৃদয়ের গভীরে নিজের শিকড়ের পানে। জারি গান, বাউল গান, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গাম্ভীরা আজও মানুষ মনে করে স্মৃতির কোণায়। নববর্ষ মানেই নতুন রঙে নতুন পোশাকে বাঙালির প্রাণের উৎসব যেখানে সবাই সুরের সম্ভারে একত্রিত হয়।
তাই বৈশাখ মানেই কালবৈশাখীর ঝড়ের পরে দলবেঁধে আম কুড়ানোর ধুম আর ধুলো ওড়ানো পথে নাটাই হাতে ঘুড়ি ওড়ানোর নেশা। বৈশাখ মানেই চৈত্র সংক্রান্তির মেলা, মচমচে খৈ-বাতাসা আর মাটির সানকিতে পান্তা-ইলিশের সেই চিরচেনা স্বাদ। বৈশাখ মানেই তপ্ত দুপুরে জারি, সারি আর বাউল গানের মেঠো সুর। বৈশাখ মানেই গ্রাম-বাংলার আসরে কবিগানের সেই শাণিত যুক্তির লড়াই আর উত্তরবঙ্গের গম্ভীরায় নানা-নাতির সামাজিক রসিকতা।
নতুন বছরের নতুন রঙে সবাইকে জানাই NSTU EEE ASSOCIATION এর পক্ষ থেকে শুভ নববর্ষ। পুরোনো বছরের Resistance এবং voltage drop কাটিয়ে আপনাদের সবার জীবনের সকল logic gate সুখ সাফল্যের সিগন্যাল বয়ে আনুক।
শুভ নববর্ষ ১৪৩৩!🌸🎉
27/03/2026
Step in to “Guide to Unlocking Career Opportunities in Bangladesh” and learn from industry experience shared by Saiduzzaman Sakibe (Assistant Engineer, B&T Group).
This session is especially valuable for young engineers who want clear direction in their careers.
🗓️ 28 March, 2026
⏰ 9:00 PM
Meeting link : https://meet.google.com/adv-fdwq-iae
Also thanks to our talented designer Pronoy Saha for his commendable design..
Be there. Learn something real. Move one step ahead of the crowd. 🚀
25/03/2026
এই পৃথিবী আজও বিস্ময়ে তাকিয়ে থাকে
এক জাতির অদম্য সাহস আর আত্মত্যাগের ইতিহাসের দিকে।
এটি বাঙালির আত্মপরিচয়ের শিকড় ও সংগ্রামের সূচনা।
১৯৭১ সালের এই দিনে বাংলার সাহসী সন্তানরা দেশমাতৃকাকে মুক্ত করার অঙ্গীকারে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের অসীম ত্যাগ, সাহস আর ভালোবাসার বিনিময়েই আমরা পেয়েছি স্বাধীন আকাশ, স্বাধীন দেশ।
Independence Day of Bangladesh
লাল সবুজের রঙে ফিরে দেখা আমাদের শিকড়, আমাদের ইতিহাস।
আজ গভীর শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সেই সকল শহিদ ও বীর সন্তানদের। তাদের আত্মত্যাগ আমাদের চিরকাল পথ দেখাবে।
এই মাটির গন্ধ, এই সংস্কৃতি, এই ঐতিহ্য
সব মিলেই গড়ে উঠেছে আমার বাংলাদেশ।
গর্বিত আমি, এই বাংলারই এক অংশ হয়ে 🇧🇩
NSTU EEE ASSOCIATION এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা
20/03/2026
NSTU EEE Association-এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ঈদ মোবারক 🌙
এক মাসের সংযমের পর এই আনন্দের দিনে ক্ষমা আর ভালোবাসার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে।
জীবনের প্রতিটি পথে আসুক শান্তি, বরকত আর অনাবিল সুখ।
পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক 🌙
08/03/2026
✨ A heartfelt thank you to our amazing speakers Digonto Kumar DK, Hasibul Hoque, Imran Saon for such an insightful and inspiring session. Your experiences and valuable advice truly enriched our webinar and gave our audience a clearer perspective on pursuing higher studies in the UK.
And a big thank you to all the participants for your enthusiastic presence and engagement. Your participation made the session even more meaningful. ☘️
07/03/2026
📣 Hello everyone! Hope you are doing well. 🌸
We are back again with another exciting episode and this time focusing on a topic many of you have been curious about ( Higher Studies in the UK 🇬🇧)
If you are planning to pursue your dream of studying abroad, especially in the UK, this webinar will give you real insights you need. Students currently studying in UK universities will share their experiences, application process, scholarship opportunities and the realities of student life in the UK.
🎙 Speakers:
• Hasibul Hoque — West of Scotland University
• Digonto Kumar DK — Northumbria University
• Imran Saon — Ulster University
📅 Date: 7th March, 2026
⏰ Time: 9:15 PM (BDT)
🔗 Meeting link : https://meet.google.com/ghb-fdcv-iam
Mark your calendar and join us!
NSTU EEE Association
04/03/2026
🔥 EEE Day 2026 🔥
REGISTRATION IS NOW OPEN!
The wait is finally over! 🎉
EEE Day 2026, the most anticipated EEE focused tech and innovation carnival is officially here.
The Department of Electrical & Electronic Engineering (EEE), Noakhali Science and Technology University, Noakhali , proudly presents this year’s grand carnival.
Whether you're a robotics lover, circuit solver, idea machine or project builder, this is your stage to compete, collaborate and showcase your brilliance.
Get ready for two action packed days full of innovation, tech battles, and engineering excitement under one electrifying roof! ⚡🤖
Event Segment:
✅ Line Following Robot (LFR) Competition
✅ Poster Presentation
✅ Circuit Olympiad
✅ Project Showcase
✅ Treasure Hunt
✅ Mobile Gaming
📩 Additional Information
Program schedule will be shared via email after registration. Also online registration will be open soon.
✨ Read the rulebooks carefully, form your team, register before the deadline and be part of EEE Day 2026 where engineering ideas come to life!
Stay tuned for more updates and announcements!
04/03/2026
🌙✨ NSTU EEE Association কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ২০২৬ ✨🌙
রমজানের পবিত্র আবহে আয়োজিত আমাদের ইফতার মাহফিলটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে অর্থবহ করে তোলার জন্য সকল সদস্য, শিক্ষকবৃন্দ ও অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও একতার এই বন্ধন আগামীতেও অটুট থাকুক - এই কামনায়।🌿
02/03/2026
পবিত্র রমজান আমাদের ধৈর্য, সংযম আর একতার শিক্ষা দেয়।
পবিত্র এই রমজানের আলোয় সময়টাকে আরও সুন্দর করে তুলতে NSTU EEE Association আয়োজন করছে একটি সম্মিলিত ইফতার মাহফিল।
🌙 Iftar of Unity & Brotherhood 2026
✨Strengthening Bonds, Sharing Barakah.
📅 3March 2026
🕰 After Asr
📍 Noakhali Science and Technology University Campus
রমজানের এই পবিত্র সন্ধ্যায় একসাথে বসে ভাগ করে নিই দোয়া, খাবার আর বন্ধন।
20/02/2026
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।”
১৯৪৭–এর বিভাজনের পর ভাষার প্রশ্নে শুরু হয় এক নতুন লড়াই। সংখ্যাগরিষ্ঠের ভাষা বাংলা উপেক্ষিত হলে বাঙালি আর নীরব থাকেনি। ১৯৪৮ সালে ঢাকায় মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণার পর প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে পূর্ব বাংলায়। ১৯৫২ সালে যখন খাজা নাজিমউদ্দিন একই অবস্থান পুনর্ব্যক্ত করে তখন আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। রাজপথে বুক চিতিয়ে দাঁড়ায় ছাত্রসমাজ। পুলিশের গুলিতে শহীদ হন আবুল বরকত, আব্দুস সালাম, রফিক উদ্দিন আহমেদ, আব্দুল জব্বারসহ অনেকে। তাদের রক্তে লেখা হয়েছিল একটি জাতির আত্মমর্যাদার ইতিহাস।
যে ইতিহাসের জন্যে আজ আমরা প্রাণ ভরা হৃদয় নিয়ে বলতে পারি-
"বাংলা আমার তৃষ্ণার জল
তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ"
২১ ফেব্রুয়ারি তাই শুধু একটি তারিখ নয় এটি আমাদের ভাষা, আমাদের পরিচয়, আমাদের গর্ব।
আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমাদের মাতৃভাষা বাংলা।