Farid Ahmed Bhuiyan Academy-FABA

Farid Ahmed Bhuiyan Academy-FABA

Share

স্কুল এন্ড কলেজ। গ্ৰাম: উদয়পুর, পো: লক্ষ্মীধরপাড়া, উপজেলা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 20/04/2026

"৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬” এবং ১০ম জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬” এবং ১০ম জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠানে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

🥇 বিজ্ঞান অলিম্পিয়াড (কলেজ পর্যায়): ১ম ও ২য় স্থান
🥇 কুইজ প্রতিযোগিতা (কলেজ পর্যায়): ১ম স্থান
🥇 সায়েন্টিফিক প্রজেক্ট (কলেজ পর্যায়): ১ম স্থান
🥇 বিজ্ঞান অলিম্পিয়াড (স্কুল পর্যায়): ১ম স্থান

এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ই এই অর্জনের মূল চালিকাশক্তি।

🎉 বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 18/04/2026

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির একাদশ শ্রেণির ২য় সাময়িক পরীক্ষার হল পরিদর্শন করছেন একাডেমির মান্যবর অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান,,,

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 18/04/2026

অদ্য ১৮ এপ্রিল, ২০২৬ তারিখ রোজ শনিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নানের সভাপতিত্বে ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে অধ্যক্ষ মহোদয় ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিকে যোগ্য নাগরিক তৈরির একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে শৃঙ্খলা ও আনুগত্য বজায় রেখে কিভাবে পড়াশোনা করে কাঙ্খিত ফলাফল অর্জন করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে নিয়মিত কিনা, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল করছে কিনা ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকদের সাথে অভিভাবকদের যোগাযোগ রাখতে বলেন ‌।

এছাড়াও ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শ্রেণি শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।সভায় উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতামত পেশ করেন।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 16/04/2026

অদ্য ১৬ এপ্রিল, ২০২৬ তারিখ রোজ বৃহস্পতিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মিলনায়তনে এসএসসি পরীক্ষা-২০২৬ এ অংশগ্ৰহণকারী পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সুশৃঙ্খল আচরণ, সময় ব্যবস্থাপনা এবং পরীক্ষার পূর্বে, পরীক্ষা চলাকালে ও পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের করণীয় বিষয়গুলো সম্পর্কে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির মান্যবর অধ্যক্ষ অধ্যাপক খন্দকার আব্দুল মান্নান। সম্মানিত শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন, জনাব ইসমাইল, প্রভাষক (ইসলাম শিক্ষা), জনাব মোঃ দেলোয়ার হোসেন (প্রদর্শক, পদার্থ বিজ্ঞান) এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শ্রেণি শিক্ষক জনাব সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক(ইংরেজি)।

পরীক্ষার্থীদের পক্ষ থেকে দোয়া চেয়ে বক্তব্য প্রদান করে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান নুহা ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাহমিদ আল শায়র। যাদের বক্তব্যে উঠে আসে দীর্ঘ পথচলার প্রতিটি ধাপে শিক্ষকদের স্নেহ, শাসন ও নিঃস্বার্থ অবদানের কথা, প্রিয় ক্যাম্পাসের সুখময় স্মৃতি এবং ভবিষ্যৎ পথচলার দৃঢ় অঙ্গীকার।

পরিশেষে এসএসসি পরীক্ষার্থীদের জন্য সফলতা ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক জনাব ইসমাইল। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলা বিভাগের সহকারী শিক্ষক জনাব মোঃ নুর উদ্দিন।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 13/04/2026

বিজ্ঞানচর্চায় আরেকটি গৌরবময় সাফল্য ✨

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসন, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত “৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা-২০২৬” এবং ১০ম জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠানে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

🥇 বিজ্ঞান অলিম্পিয়াড (কলেজ পর্যায়): ১ম ও ২য় স্থান
🥇 কুইজ প্রতিযোগিতা (কলেজ পর্যায়): ১ম স্থান
🥇 সায়েন্টিফিক প্রজেক্ট (কলেজ পর্যায়): ১ম স্থান
🥇 বিজ্ঞান অলিম্পিয়াড (স্কুল পর্যায়): ১ম স্থান

এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ই এই অর্জনের মূল চালিকাশক্তি।

🎉 বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে আমাদের প্রতিষ্ঠান।

#গর্ব #সাফল্য #বিজ্ঞানচর্চা

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 06/04/2026

এসএসসি -২৬ ব‍্যাচের চূড়ান্ত মডেল টেস্টের কক্ষ পরিদর্শন করছেন ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির সম্মানিত অধ্যক্ষ মহোদয়।
পরীক্ষা শুধু নম্বর পাওয়ার জন্য নয়—এটি আমাদের শিক্ষার্থীদের নিষ্ঠা, শৃঙ্খলা ও ধারাবাহিক অগ্রগতির প্রতিচ্ছবি। আমরা সকল শিক্ষার্থীকে মনোযোগী, আত্মবিশ্বাসী এবং সর্বোচ্চ চেষ্টা করার জন্য উৎসাহিত করি। সঠিক মানসিকতা ও প্রস্তুতির মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব। সকল শিক্ষার্থীকে শুভকামনা, এই গুরুত্বপূর্ণ ধাপে এগিয়ে যাওয়ার জন্য।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 26/03/2026

উপজেলা প্রশাসন, রামগঞ্জ, লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত
“২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬” উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রদর্শনীতে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি গৌরবের সঙ্গে ১ম স্থান অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।

20/03/2026
13/03/2026

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির এইচএসসি–২০২৫ ব্যাচের বিজ্ঞান বিভাগের কৃতী শিক্ষার্থী জিল্লুর রহিম ভূইয়া Rajshahi University of Engineering and Technology তে Department of Civil Engineering এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে।

তার এই অসামান্য অর্জনের পেছনে রয়েছে একাডেমির সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অনুপ্রেরণা ও নিবেদিত প্রচেষ্টা। তাঁদের নিরলস পরিশ্রম ও দিকনির্দেশনার ফলেই প্রতি বছর ফরিদ আহমেদ ভূইয়া একাডেমির অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ অর্জন করছে—যা একাডেমির শিক্ষাগত উৎকর্ষের উজ্জ্বল দৃষ্টান্ত।

অত্র একাডেমিতে ৬ষ্ঠ শ্রেণি থেকে অধ্যয়নরত জিল্লুর রহিমের এই অনন্য সাফল্যে ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি পরিবার গর্বিত ও আনন্দিত। তার ভবিষ্যৎ জীবন হোক আরও সাফল্য ও অর্জনে সমৃদ্ধ—এই শুভকামনা।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 05/03/2026

অদ্য (০৫/০৩/২৬) রোজ বৃহস্পতিবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের 'অভিভাবক সমাবেশ' অনুষ্ঠিত হয়।

একাডেমির অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে সম্মানিত অভিভাবকদের অবগত করেন। এছাড়াও একাডেমির শ্রেণি শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন। অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণকল্পে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

শিক্ষা কার্যক্রমকে অধিক বেগবান ও যথোপযুক্ত করার পাশাপাশি এসএসসি পরীক্ষা-২০২৬ এ শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থিত অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করে অধ্যক্ষ মহোদয় অভিভাবক সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

Photos from Farid Ahmed Bhuiyan Academy-FABA's post 04/03/2026

"শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি"- এই শ্লোগানকে সামনে রেখে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রোজ বুধবার ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে এইচএসসি-২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের "অভিভাবক সমাবেশ" অনুষ্ঠিত হয়েছে।

একাডেমির অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল মান্নান শিক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে সম্মানিত অভিভাবকদের অবগত করেন। এছাড়াও একাডেমির শ্রেণি শিক্ষক ও বিষয়ভিত্তিক শিক্ষকগণ অভিভাবকদের সাথে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নিয়ে প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহন করেন।
অভিভাবকবৃন্দ শিক্ষার্থীদের কল্যাণকল্পে স্বতঃস্ফূর্তভাবে তাঁদের মতামত ও পরামর্শ প্রদান করেন।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Ramganj
Noakhali Sadar Upazila