25/07/2026
মেন্টরস নোয়াখালী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ 📚
মেন্টরস নোয়াখালী শাখার আয়োজনে ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৪ জুলাই শুক্রবার বিকেল ৩:০০টা–৪:০০টা পর্যন্ত ১০০ জন এবং আজ (২৫ জুলাই) সকাল ১১:০০টা–১২:০০টা ও বিকেল ৩:০০টা–৪:০০টা—এই দুই সেশনে আরও ২০০ জনসহ মোট ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
সকল শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
📢 আগামীকাল ২৬ জুলাই, রবিবার, ফেসবুক পেজ-এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
🏆 পুরস্কার:
✨ প্রতিটি শ্রেণি থেকে সেরা ১০ জন শিক্ষার্থীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
💰 এছাড়া প্রতিটি শ্রেণির ১ম স্থান অর্জনকারী—মোট ৪ জন শিক্ষার্থীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে।
সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সফলতার পথে এগিয়ে যাক প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন। 🌸
24/07/2026