26/10/2023
সুপ্রিয় বন্ধুগন, আপনাদের আন্তরিক সহযোগিতা ও উপদেশ প্রাপ্তির লক্ষ্যে আমাদের নূরানী শাখা খোলার উদ্দেশ্য ও নীতিমালা নিচে তুলে ধরলাম।
উদ্দেশ্য ও নীতিমালা (মাত্র দুই মিনিট, প্লিজ)
ক. উদ্দেশ্য
সাধারণ শিক্ষার স্টুডেন্টরা যাতে পবিত্র কোরআন সহিশুদ্ধ করে পড়তে, এবং নামাজ, কালাম ও হাদীস, মাসলা মাসায়েল সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারে, সে লক্ষ্যে আমরা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করবো, ইনশাআল্লাহ।
খ. নীতিমালা:
১. নূরানী শাখা সম্পূর্ণ আলাদা থাকবে, এবং ছয়টি ক্লাস (প্লে, নার্সারি, কেজি, ১ম, ২য়, ৩য় শ্রেণি) ছয় জন যোগ্য আলেম দ্বারা পরিচালিত হবে। উনারা সম্পূর্ন স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।
২. অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, এমন শিক্ষার্থীরাও এখানে নূরানী পদ্ধতিতে কোরআন শিখতে ভর্তি হতে পারবে; নূরানী ক্লাস শেষে ওরা নিজ নিজ প্রতিষ্ঠানে/বাসা/বাড়িতে চলে যাবে, আর আমাদের স্টুডেন্টরা নিয়মিত রুটিন অনুযায়ী, সাধারণ শিক্ষার ক্লাসে অংশ নিবে।
৩. নূরানী শাখার ম্যানেজমেন্ট আলাদা থাকবে, এবং আলাদা করে ভর্তি হতে হবে; ভর্তি ফি হবে ১২০০/- টাকা, আর মাসিক হাদিয়া হবে মাত্র ৪০০/- টাকা। এই টাকা দিয়ে সম্মানিত আলেমগণের সম্মানী দেয়া হবে।
৪. নূরানী শাখার ক্লাস শুরু হবে সকাল সাড়ে সাতটায়, শেষ হবে সকাল সাড়ে আটটায়। একেকজন আলেম একেকটি ক্লাসে পড়াবেন। সকাল সাড়ে আটটায় নূরানী শাখার আলেমগণ, এবং বাইরের স্টুডেন্টরা বিদায় নিবেন; এরপর,
৫. আমাদের নূরানী শাখার স্টুডেন্টরা স্কুল মাঠে যাবে, এবং আমাদের ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির স্টুডেন্টদের সাথে সকালের সমাবেশে (এসেম্বলিতে) অংশ নিবে, এবং বর্তমান বছরের ন্যায়, রুটিন অনুযায়ী সাধারণ শিক্ষার ক্লাস শুরু করবে।
৬. আমাদের মাইজদী নতুন বাসস্ট্যান্ড ক্যাম্পাস ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসে, একইসাথে, জানুয়ারি/২৪ থেকে সাধারণ শিক্ষার পাশাপাশি, নূরানী শাখাও চালু করা হবে, ইনশাআল্লাহ।
বন্ধুগন, আমরা একটা মডেল দাড় করাতে চাই, যেটি যুগ যুগ ধরে সাধারণ শিক্ষার সাথে পবিত্র কোরআন শিক্ষাকে জুড়ে রাখবে। এই বিষয়ে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা ও মতামত চাই।
ড. মোঃ আফতাব উদ্দিন
অধ্যক্ষ
নোয়াখালী সাইন্স এন্ড কমার্স কলেজ।
ফোন: 01715434289