01/03/2026
শোক সংবাদ ও দোয়া প্রার্থনা
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমার অত্যন্ত প্রিয় ছাত্র মোঃ নুর আলম ভুলু আজ দুপুর ১ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন বিনয়ী এবং সদালাপী ছাত্র হিসেবে সে সবসময় আমার স্মৃতিতে অম্লান থাকবে। শিক্ষক হিসেবে আল্লাহর দরবারে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।
07/12/2025
১২তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি)-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কোরিয়ায় চাকরির লক্ষ্যে রোস্টারের জন্য জব অ্যাপ্লিকেশন ফরম গ্রহণ শুরু।
সবার জন্য দোয়া ও শুভ কামনা রইলো 🤍
28/11/2025
১২ তম পয়েন্ট রিক্রুটমেন্ট সিস্টেম (লটারি) বিজয়ীদের জব এপ্লিকেশন জমা সংক্রান্ত বিজ্ঞপ্তি কমেন্টে দেখুন।
25/11/2025
সম্প্রতি ইপিএস ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ নিরসনকল্পে গৃহীত উদ্যোগ
11/11/2025
এবছরে ৫ম ধাপে কোরিয়ান মালিকদের বিদেশী কর্মী নিয়োগের আবেদনের তারিখ ২৪~২৮ নভেম্বর।
আল্লাহ সহায় হোন।
20/10/2025
কাল ২১শে অক্টোবর, ইস্যূ শুরু হবে।
ও আল্লাহ তুমি সকলের মনের আশা পূরন করে দিও!
09/10/2025
বিজ্ঞপ্তি
অদ্য (০৯-১০-২০২৫) তারিখ কনস্ট্রাকশন, শিপবিল্ডিং ও ফিশারিজ খাতে রোস্টারভুক্ত কিছু প্রার্থীদের সাথে বোয়েসেলের মতবিনিময় সভা হয়। উক্ত সভা থেকে জানা যায় যে, কনস্ট্রাকশন, শিপবিল্ডিং ও ফিশারিজ খাতে রোস্টারভুক্ত কিছু প্রার্থী উৎপাদনখাতে রোস্টার মাইগ্রেশন করতে ইচ্ছুক। তৎপ্রেক্ষিতে রোস্টারভুক্ত কনস্ট্রাকশন, শিপবিল্ডিং ও ফিশারিজ খাত থেকে রোস্টার মাইগ্রেশন করার লক্ষ্যে এইচআরডি কোরিয়ার নিকট তথ্য প্রেরণের জন্য গুগল ডসক ফর্ম এর মাধ্যমে তথ্য সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। আগ্রহীদের গুগল ডকস ফর্মে চাহিত তথ্য আগামী ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, রোস্টারভুক্ত প্রার্থীদের এক খাত থেকে অন্য খাতে মাইগ্রেশন এইচআরডি কোরিয়ার এখতিয়ারভুক্ত বিষয়।
আবেদন প্রাপ্তির পর এইচআরডি কোরিয়ার নিকট আবেদনসমূহ প্রেরণ করা হবে এবং বিষয়টি সমাধানের জন্য বোয়েসেলের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত থাকবে।
গুগল ডকস ফর্ম লিংক: https://forms.gle/wYXsyt6i8xh8ixNe9
বোয়েসেল কর্তৃপক্ষ
GOOGLE DOC
08/10/2025
ছোট ভাই মোঃ মহসিন (বাদশা) শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায, তাকে বর্তমানে (ঢাকা উত্তরা আধুনিক হাসপাতাল) আই সি ইউ তে ভর্তি করা হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন, যেন দ্রুত সুস্থ হয়ে উঠে। যেহেতু ভাইটি আই সি ও তে আছে। প্রতিদিন একটি খরচের ব্যাপার তো আছেই, তাই আপনাদের সবার আর্থিক সহযোগিতা কামনা করছি। ইতিমধ্যে আপনাদের অনেকেই আর্থিক সহায়তা করেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। যত দ্রুত পারেন ভাইটির সুস্থতার জন্য আরও আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করছি।।
আমার ভীমপুর বাসীর পক্ষ থেকে বিশেষ অনুরোধ রইলো সকল দেশবাসী ও প্রবাসী ভাইদের কাছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দিন এবং আপনাদের বন্ধু-বান্ধব থেকে সহযোগিতা কামনা করবেন।
মোঃ মনিরুজ্জামান (মনির)
বিকাশ নাম্বার :01840346004
07/10/2025
কোরিয়ার মাটিতে একটুকরো JKLC 🤍
সবার জন্য শুভ কামনা!