Alumni Association of Hassanpur Govt Primary School

Alumni Association of Hassanpur Govt Primary School

Share

We are interested in starting an Alumni Association. The purpose of an association is to foster a sp

05/09/2020

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত কয়েকটি বছর যাবত চেষ্টা করে আসছি হাসান পুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করার। বিভিন্ন ব্যস্ততার কারনে হয়ে উঠেনি। এবার অত্রবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং অত্র এলাকার কৃতি সন্তান এডভোকেট কবির হোসেন বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রোগ্রামটি সফল করার। আপনারা সবাই নিজ উদ্যোগে পরিচিত দের গ্রুপের মেম্বার করে নিবেন। যারা ফেসবুক ব্যবহার করেন না এরকম সদস্যদের ও সংবাদ পৌঁছে দিবেন। সকলেই মানসিক ভাবে প্রস্তুতি রাখবেন। আশা করছি সকলের সহযোগিতায় একটা ভালো প্রোগ্রাম করতে পারবো, ইনশাআল্লাহ।

03/07/2020

BODMAS – যে নিয়মটা প্রায়ই ভুলভাবে শেখানো হয় আমাদের
-------------------------------------------------------

পাটীগণিত বা বীজগণিতের সরল অঙ্কে যোগ-বিয়োগ-গুণ-ভাগ এমন অপারেশনগুলো কোনটার পরে কোনটা করতে হবে (Order of Operation), সেটা প্রায়ই আমাদেরকে শেখানো হয় একটা ছোট্ট স্মরণসূত্র (mnemonic) দিয়ে: BODMAS। সাধারণত এটা শেখানো হয় এভাবে: B=Bracket, O=Of, D=Division, M=Multiply, A=Addition, S=Subtraction। এবং শেখানো হয় আগে ব্রাকেটের কাজ , তারপর ‘Of’, তারপর Division, তারপর Multiplication, এরপর Addition এরপর Subtraction। এখানে বেশকিছু সমস্যা আছে। এক এক করে সমসাগুলো বলি।

-------------------------------------------------------------------
কথা ১: জেনে রাখুন আগে 'ভাগ', পরে 'গুণ' এমন কোনো নিয়ম আসলে নাই
-------------------------------------------------------------------

এটা অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে আমি জানি। সারা জীবনের শিক্ষা কি তবে ভুল হয়ে গেল? হ্যাঁ। BODMAS এর ভেতরে আগে D আছে, তাই Division বা ভাগের কাজ আগে হবে, এটাই সবাইকে শেখানো হয়, যেটা অপ্রয়োজনীয়। আসলে গুণ ও ভাগের অগ্রাধিকার একই। যোগ-বিয়োগের অগ্রাধিকারও একই। তবে গুণ-ভাগের অগ্রাধিকার যোগ-বিয়োগের থেকে বেশি।

অগ্রাধিকারের ক্রমটা এই রকম:
1) বন্ধনী বা Bracket(B)
2) সূচক বা Order (O) [এটাকে Of শেখানো হয়, সেটা নিয়ে শেষে লিখেছি]
৩) গুণ-ভাগ, Division/Multiplication (D/M)
৪) যোগ-বিয়োগ, (Addition/Subtraction)

দেখুন, ৩ আর ৪ এ কায়দা করে আমি দুটো দুটো করে একসাথে লিখেছি। এই ব্যাপারটা আমিও জানতাম না অনেকদিন। এটা নিয়ে খটকা লাগল যখন দেখলাম আমেরিকাতে BODMAS এর মতো আরও একটা মনে রাখার কৌশল আছে: PEMDAS [Parenthesis, Exponent, Multiplication, Division, Addition, Subtraction ]। PEMDAS এর ভিতরে গুণ (M) আছে ভাগের (D) আগে। তাহলে তো দুই রকম নিয়ম হয়ে গেল। পরে যখন জানলাম গুণ আর ভাগের অগ্রাধিকার একই, তখন বুঝলাম দুটো নিয়ম আসলে একই কথা বলে।

তাহলে যদি এমন একটা অঙ্ক থাকে 2×8÷2÷2 কীভাবে করব? যারা জানেন যে ভাগ আগে করতে হয়, তারা এবারে একটু দ্বিধাগ্রস্ত হয়ে যাবেন কেননা এখানে দুইটা ভাগের অপারেশন আছে। আগে 8÷2 হিসেব করতে হবে, নাকি আগে 2÷2? করে দেখুন, দুইবার দুইরকম ফল পাবেন। তবে মূল নিয়মটা জানলে চিন্তার কিছু নেই। মূল নিয়মটা দুটো-

-------------------------------------------------------------------
১. যে অপারেশনের অগ্রাধিকার বেশি, তাকে আগে হিসেব করতে হবে।
২. যদি একই অগ্রাধিকারের অনেকগুলো অপারেশন থাকে তাহলে ‘বাম থেকে ডানে’ হিসেব করতে হবে
-------------------------------------------------------------------

যেমন এখানে আছে শুধু গুণ আর ভাগ, যাদের অগ্রাধিকার একই। ২ নম্বর নিয়মটা এখানে খাটবে। তাহলে বাম থেকে ডানে হিসেব করে যেতে হবে।
2×8÷2÷2
= 16÷2÷2
= 8÷2
= 4

এটা জানলে কোন ভাগটা আগে করব, তা নিয়ে সন্দেহ থাকবে না। এমনকি এখানে ভাগের আগে গুণ করা হয়েছে সেটাও খেয়াল রাখতে পারেন। আর উত্তর বিশ্বাস না হলে পৃথিবীর যেকোনো ক্যালকুলেটরে পরীক্ষা করে দেখতে পারেন।

আরেকটু চিন্তাশীল মানুষদের জন্য বলতে পারি, গুণ-ভাগের অগ্রাধিকার আলাদা হবার যে কারণ নেই সেটা আপনারা অনুভব করতে পারবেন ভাগ কী সেটা বুঝলে। আদতে field theory তে ভাগ বলে কিছু নাই, ভাগকে ভাবা যায় বিপরীতকের গুণ হিসাবে। 8÷2=8×½ । যত জায়গায় ÷2 আছে, সব জায়গায় ×½ বসিয়ে ভাবতে পারেন। আর সব যদি গুণ হয়ে যায়, তখন তো আর আগে-পরের ব্যাপার থাকবে না।

-------------------------------------------------------------------
কথা ২: যোগ আগে, বিয়োগ পরে এমন কোনো কথা নাই
-------------------------------------------------------------------

গুণভাগের কথাটা যোগ আর বিয়োগের জন্যেও সত্যি। একটা অঙ্কের কথা ভাবুন।
13-5+3-2+2
এমন অঙ্ক দেখলে আমি ছোটবেলায় প্রায়ই দ্বিধান্বিত হয়ে যেতাম। যেহেতু আমি জানতাম যোগ আগে, তাই মাঝে 5 আর 3 কিংবা শেষের 2 আর 2 আগে যোগ করে ফেলতাম। পরে অবশ্য স্যারেরা শিখিয়েছিলেন আগে যোগগুলো একসাথে করে নিতে
13-5+3-2+2
= 13+3+2-5-2
= 18-7
= 11

এটাতে ঠিক উত্তর পাওয়া যায়, সন্দেহ নেই। কিন্তু কম্পিউটার যখন হিসেব করে সে কিন্তু এমন সাজিয়ে নেয় না। কারণ পদ্ধতিটা আরও সহজ। যেহেতু যোগ-বিয়োগের অগ্রাধিকার একই, আপনি স্রেফ বাম থেকে ডানে হিসেব করে যান।
13-5+3-2+2
= 8+3-2+2
= 11-2+2
= 9+2
= 11

লক্ষ করুন, এখানে শুরুতেই আমি বিয়োগ করে ফেলেছি, তাতে উত্তর ভুল কিছুই আসেনি।
এখানেও চিন্তাশীল মানুষদের জন্য বলতে পারি, যোগ-বিয়োগের অগ্রাধিকার আলাদা হবার কারণ নেই। বিয়োগকে ভাবা যায় ঋণাত্মকের যোগ হিসাবে 13-5=13+(-5) । যত জায়গায় -2 আছে, সব জায়গায় +(-2) বসিয়ে ভাবতে পারেন। 13-5+3-2+2=13+(-5)+3+(-2)+2। সবাই এখন যোগ।

-------------------------------------------------------------------
কথা ৩: যোগ-বিয়োগ আর গুণ-ভাগ দুটোই থাকলে?
-------------------------------------------------------------------

চিন্তা কী? উপরের ১ নম্বর নিয়মটা ভাবুন। যার অগ্রাধিকার বেশ সে আগে। গুণ-ভাগের অগ্রাধিকার বেশি তাই গুণ-ভাগ আগে করবেন। তারপর যোগ-বিয়োগ। বাম থেকে ডানে যাওয়ার নিয়মটা শুধুমাত্র তাদের জন্য সত্যি যেখানে অগ্রাধিকার একই। একটা উদাহরণ দেখা যাক।
12÷2÷3×4-6+5×7

এখানে গুণভাগ-ওয়ালা অংশগুলোকে যেমন (12÷2÷3×4) এবং (5×7) কে আগে আলাদা করে নিন। প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে নিতে পারেন। সেগুলোর ভিতরে যদি গুণভাগ দুই-ই থাকে তাহলে বাম থেকে ডানে যেতে পারেন।
12÷2÷3×4-6+5×7
= (12÷2÷3×4)-6+(5×7)
= (6÷3×4)-6+35
= (2×4)-6+35
= 8-6+35

খেয়াল করুন গুণ-ভাগের কাজ শেষ হলে, পড়ে থাকবে যোগ-বিয়োগ। যাদের অগ্রাধিকার একই। সুতরাং বাম থেকে ডানে যেতে পারেন।
8-6+35
= 2+35
= 37

এটা জানলে আর খুব একটা দ্বিধায় পড়তে হবে না কাউকে।

-------------------------------------------------------------------
কথা ৪: O তে Of নাকি Order
-------------------------------------------------------------------

সত্যি হলো Of বলে কোনো অপারেশন গণিতের কোনো তত্ত্বে নেই। এই উপমহাদেশীয় গণিতের বইগুলোতে ‘এর’ বলে একটা কথা আছে, যেটা আদতে ‘গুণ’ অপারেশন। যেমন (১২ এর ১/ ৩)=১২ x ১/৩ = ৪। এই ‘এর’ এর ইংরেজি ‘of’ ।

‘10 এর ½’ এটা মানে যে 10 × ½, এমন করে বাচ্চাদের শেখানোর চিন্তাটা আসলে খারাপ না। এর দিয়ে গুণ বোঝানো হয় এটা তারা জানল। একইভাবে ‘10 আর 6’ মানে হলো 10+6, ‘10 থেকে বাদ 6’ এটার মানে হলো 10-6 । তাহলে ‘এর’, ‘আর’, ‘থেকে বাদ’ এগুলো হচ্ছে কথা বলার বা লেখার ভাষা, যেটাকে গণিতে আমরা গুণ, যোগ, বা বিয়োগ অপারেশনগুলো দিয়ে ভাবছি।

আলাদা করে একটা ‘এর’ অপারেশন রাখা অর্থহীন। অনেকে যুক্তি দিতে পারেন ‘এর’ একটা গুণ যেটা সাধারণ গুণের থেকে বেশি ক্ষমতার অধিকারী (অগ্রাধিকার বেশি, আগে হিসেব করতে হবে)। সেটাও ধোপে টিকবে না কারণ আপনি 10 এর ½ না লিখে একটা ব্র্যাকেটসমেত (10× ½ ) লিখলেই সেটা হয়।

আমাদের উপমহাদেশে O তে ‘Of’ যদিও প্রচলিত, বিশ্বের আর সব জায়গায় কিন্তু এমন না। অস্ট্রেলিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও BODMAS প্রচলিত। সেখানে তারা O মানে জানে Order বা সূচক। ইংল্যান্ডে এটাকে বলে BIDMAS, সেখানে দ্বিতীয় অক্ষরটা অর্থাৎ ‘I’ এর মানে হলো Indices বা সূচক। কানাডা, নিউজিল্যান্ডে প্রচলিত হলো BEDMAS, যেখানে E এর মানে Exponent বা সূচক, যুক্ররাষ্ট্রে প্রচলিত হলো PEMDAS , সেখানেও E মানে Exponent বা সূচক। অর্থাৎ বাকি সবাই জানে ব্র্যাকেটের পর সূচকের কাজ, অর্থহীন ‘এর’কে কেউই রাখেনি।

আমরা of জানায় সমস্যা যা হয়েছে- O দিয়ে Order-ও বোঝায় সেই ব্যাপারটা অনেকের জানা হয়নি। BODMAS এর এই Order বলছে যে গুণ/ভাগ কিংবা যোগ/বিয়োগের আগে সূচকের কাজ করতে হবে।

যেমন:
2³÷4+3
= 8÷4+3
= 2+3
= 5

-------------------------------------------------------------------
বাম থেকে ডানের ব্যতিক্রম
-------------------------------------------------------------------

উপরে যেহেতু সূচকের ব্যপারটা এসেছে , তাই সে সংক্রান্ত একটা কথা বলে রাখি। আগে বলেছি যে যোগ-বিয়োগ বা গুণ-ভাগের বেলায় একই অগ্রাধিকার-ওয়ালা অপারেশনের ক্ষেত্রে ‘বাম থেকে ডান’ যেতে হবে। এই ব্যাপারটার একটা ছোট্ট ব্যতিক্রম আছে সূচকের ক্ষেত্রে।

যখন পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন সবার উপরের পাওয়ারটা আগে হিসাব করতে হয়। আমরা যেহেতু পাওয়ারগুলোকে কোনো সংখ্যার উপরে ডানদিকে লিখি তাই এক্ষেত্রে ডান থেকে বাম আসতে হয়। যেমন 2^1^3^2 এটাকে ভাবুন ২ এর মাথায় পাওয়ার ১, সেই ১ এর মাথায় ৩, সেই ৩ এর মাথায় ২। এবারে আগে হিসেব করা হয় 3^2 কে। পুরো হিসেবটা হবে এমন: 2^1^3^2 = 2^1^9 = 2^1 = 2, এখানে বাম থেকে ডানে গেলে চৌষট্টি পেয়ে যাবেন, যেটা ঠিক না।

-------------------------------------------------------------------
6÷2(1+2) = ?
-------------------------------------------------------------------

শেষ করা যাক অনলাইন কাঁপানো একটা বিখ্যাত সমস্যা দিয়ে। 6÷2(1+2) = ?
BODMAS এর নিয়ম জানলে এটা করা খুবই সহজ।
6÷2(1+2)
= 6÷2×(1+2)
= 6÷2×3 [আগে ব্র্যাকেটের কাজ]
= 3 × 3 [গুণ-ভাগ একই অগ্রাধিকার, তাই বাম থেকে ডানে]
= 9

আমি প্রায়ই ইনবক্সে প্রশ্ন পাই- কেন Casio-র দুই মডেলের Scientific Calculator এ 6/2(1+2) এর মান দুই রকম দেখায়।

প্রথমে বলে নিই, 2(1+2) এই 2 আর (1+2) এর মাঝে যে গুণটা আছে, সেটা যদি আমরা স্পষ্ট করে বসিয়ে দিই, তাহলে সব ক্যালকুলেটর একই মান দেয়। 6/2×(1+2) এটা লিখলে সবাই উত্তর দেবে 9। কারও তখন কোনো দ্বিধা থাকে না।

যখন 2 আর (1+2) এর ভিতরে গুণ চিহ্নটা স্পষ্ট করে দেয়া থাকে না, তখন Algorithm এ ঝামেলাটা হয়। এটাকে তখন বলে Implicit multiplication। এটার অগ্রাধিকার সাধারণ গুণ-ভাগ থেকে বেশি হবে, এমন একটা ধারণা প্রচলিত আছে। যেমন 1/2a লিখলে অধিকাংশ মানুষই বোঝে 2 আর a একসাথে আছে, এটা 1/ (2a)। এই প্রচলিত চিন্তাটা কিন্তু BODMAS এর নিয়ম মানে না। BODMAS মতে, 1/2a= (1/2) × a = ½ a ।

Implicit multiplication কে অগ্রাধিকার দিলে উপরের অঙ্কের হিসেবটা দাঁড়ায় এমন: 6÷2(1+2)= 6÷2(3) = 6÷6 = 1। কিন্তু এমন Implicit multiplication এর ক্ষেত্রে অগ্রাধিকার আগে হবে, এমন কোনো নিয়ম কোথাও আসলে নেই। ফলে এটাকে সাধারণ গুণ হিসেবে বিবেচনা করে হিসেব করাই সঙ্গত। তাতে পাবেন, 6÷2(1+2)= 6÷2×3= 3×3=9।

Google, WolframAlpha, Desmos ইত্যাদি নির্ভরযোগ্য সাইটগুলোতে 6/2(1+2) এভাবে লিখে খোঁজ করুন, উত্তর সবসময় 9-ই পাবেন। আর যদি 6/2*(1+2) এমন গুণ-চিহ্ন সমেত লিখে খোঁজ করেন, তাহলে তো কথাই নেই। সব সাইট, সব ক্যালকুলেটর, MATLAB, Python সব Programming Language উত্তর দেবে 9।

তাই 6/2(1+2) এর সঠিক উত্তর 9 , এটাই জেনে রাখুন।

শুভ হোক গণিতযাত্রা। :)

চমক হাসান
২৭ জুন, ২০২০
সান্তা ক্লারিটা

26/06/2020

নাম্বার ওয়ান নাকি অনলি ওয়ান?
-Ashir Ahmed, Japan Kahini

তোমার শ্রেষ্ঠ হবার দরকার নেই, তুমি ইউনিক হও।
নাম্বার ওয়ান হবার দরকার নেই, অনলি ওয়ান হও।

পৃথিবীর সমস্ত ফুলই সুন্দর।
কোন ফুল সবচেয়ে সুন্দর সেটা বিচার করার শক্তি মানবকুলের নেই।

জাপানে দশ বছর আগেও আত্মহত্যার হার অনেক বেশি ছিল। দিনে ৯০ জন। বড় এক সামাজিক সমস্যা। সরকার সমস্যাকে লুকালেন না। বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন। মানুষ কেন আত্মহত্যা করে তার চুলচেরা বিশ্লেষণ করলেন। এই দশ বছরে আত্মহত্যার হার দেড় গুণ কমে গেল। এখন দিনে ৬০ জনের মত।

নব্বই সালের শেষের দিকে হঠাৎ করে চেইন রিএকশনের মত স্কুলের কয়েকজন ছাত্র আত্মহত্যা করে বসলো। সরকার সমস্যা লুকালেন না। বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন। কারণ বের করলেন।

বাংলাদেশে ইয়াং ছেলেমেয়েরা আত্মহত্যা করে কেন? ব্যর্থ প্রেম, পরীক্ষার অসন্তোষ ফলাফল, বাবা মার কাছে আবদারে বিফল। আর কি কি কারণ আছে? এগুলো ঠেকানোর উপায় কি? কোন গবেষণা নিশ্চয়ই আছে। আত্মহত্যা বাড়ছে না কমছে তা জানতে ইচ্ছে করছে।

জাপানি ছাত্রদের আত্মহত্যার প্রধান কারণ বের হলো। আঙ্গুল পড়লো স্কুলের ওপর। স্কুলের বুলিং। জাপানি ভাষায় বলে ইজিমে। শক্ত সবল বাচ্চাদের দ্বারা অপেক্ষাকৃত দুর্বল ছাত্রদের ওপর অত্যাচার। ধমকানি, ভয় প্রদর্শন, ছোটখাট ঠোকাঠুকি এসব।

এই কাজটা ছোট বেলায় আমরা ও করেছি। গ্রামের প্রাইমারি স্কুলে পড়ি। শহর থেকে এক ছেলে এসে আমাদের ক্লাসে ভর্তি হলো। ওর শুদ্ধভাবে বাংলা বলা আমাদের পছন্দ হলো না। ওকে গ্রামের ভাষার ওপর ট্রেইনিং দেয়া শুরু করলাম। এখলাসপুরি টোন না আসলেই মাইর। দেশি কুত্তা বিলাতি ডাক দিবি ক্যান? এজন্যই শাস্তি। কি আজিব চাইল্ড সাইকোলজি।

কুমিল্লা জিলা স্কুলে গিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি। আমি গ্রাম থেকে আগত। কাউকেই চিনিনা। লাঞ্চ ব্রেকে বোম্বাশটিং (টেবিল টেনিস বল দিয়ে কে কাকে মারতে পারে) খেলছিলাম। মডার্ন স্কুল, মিশনারি স্কুল থেকে আগত ছেলেগুলো গ্রুপ করে ফেললো। আমি লক্ষ্য বস্তুতে পরিণত হলাম। দুইদিনে আমার পিঠ লাল করে ফেলল। বাসায় গিয়ে বলার সাহস পাইনি। গ্রামে আমরা মাটি ঢিলা, ডুম্বুর ঢিলা দিয়ে পাখি মেরেছি, ফল পেড়েছি। আমাদের স্কিল ন্যাচারাল। দ্বিতীয় সপ্তাহে আমি আমার স্কিল প্রদর্শনের সুযোগ পেলাম। এক সিনিয়র ভাইয়ের কান ফাটিয়ে দিলাম। সবলের দলে স্থান পেয়ে গেলাম। কি আজিব চাইল্ড সাইকোলজি।

নবম শ্রেণিতে সিলেট পাইলট স্কুলে ভর্তি হলাম। সবাই সিলেটি ভাষায় কথা বলে। আমি শুদ্ধ ভাষায়। আমি সিলেটি জানিনা। আমার এখলাসপুরের কাহিনি মনে পড়ে গেল। ভয়ে নীল হয়ে থাকতাম। নাহ সিলেটি ছেলেগুলো অনেক ভদ্র। মাইর দিল না। একদিন শুধু স্যারের কাছে বিচার দিল, "স্যার ইগু শুদ্ধ মাতের"- এই ছেলে শুদ্ধ ভাষায় কথা বলে।

বাচ্চাদের সাইকোলজির ওপর গবেষণা জাপানে কম হয়নি। প্রাইমারি স্কুলে পরীক্ষা নেয়া বন্ধ করা হলো। এ সময়টা বাচ্চাদের ক্রিয়েটিভিটি প্রসার করার বয়স। প্রতিযোগিতা করার বয়স নয়। হাইস্কুল থেকে প্রতিযোগিতা আছে ঠিকই কিন্তু কে প্রথম হলো কে দ্বিতীয় হলো তা জানানো হয় না। আমাদের বিশ্ববিদ্যালয়ে ও তাই। আমরা বলে দেই না তোমার র‍্যাঙ্ক এতো। জানানো হয় বিচ্যুতি। গড় নম্বর থেকে তোমার স্কোর কত দুরে সেই মান। রাঙ্কিং জানানো হলে পিছিয়ে পড়া ছাত্রদের কনফিডেন্স লেভেল যেন কমে না যায় সে জন্যই এই নিয়ম।

তারপরে ও ছাত্ররা এই পড়াশুনার যুদ্ধ থেকে বের হতে পারছেনা। কোম্পানিগুলোতে অন্য এক ধরণের প্রতিযোগিতা। বেতন আর পজিশন বড় করা চাই। রাত দিন খেটে কেপিআই রিচ করো। এটাকে বলে Rat Race বা ইঁদুর দৌড়। আমেরিকান এক এক্সপার্ট বলেছিলেন, Even if you win a rate race, you are still a rat. ইন্দুর দোউড়াইস না রে মনু। ইন্দুর দৌড় দোউড়াইস না।

জাপান সরকার নতুন করে বিশেষজ্ঞদের ডাকলেন। স্কুলের বুলিং কিভাবে কমানো যায় - সে নিয়ে। বুলিং এর জন্য কতটুকু আর শাস্তি দেবেন? শুরু হলো সচেতনতা বৃদ্ধি প্রকল্প। কাকে সচেতন করবেন?

বুলিং এর শিকার যে হচ্ছে তাকে যেভাবে মানসিকভাবে এম্পাওয়ার করলেন, সেটা অভিনব।

খালেদা জিয়ার
"দুটি সন্তানের বেশি নয়
একটি হলে আরো ভালো হয়"

স্টাইলে স্লোগান দিল -
শ্রেষ্ঠ হওয়া ভালো। তবে ইউনিক (অনন্য) হওয়া আরো ভালো।

সচেতনতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি কাজ করে সেলিব্রেটিদের মুখের কথা। জাপানের জনপ্রিয় সঙ্গীত ব্যান্ড SMAP এর ডাক পড়লো। মাকিহারা নরিয়ুকি নামক একজন গায়কের লেখা একটি গান SMAP কে দিয়ে গাওয়ানো হলো। গানের টাইটেল ছিল -

সেকাই নি হিতোৎসু দাকে নো হানা (পৃথিবীতে একটিমাত্র অনন্য ফুল)

যে তথ্যটি দিতে চাইলেন তা হলো -
তোমার শ্রেষ্ঠ হবার দরকার নেই, তুমি ইউনিক হও।
নাম্বার ওয়ান হবার দরকার নেই, অনলি ওয়ান হও।

পৃথিবীর সমস্ত ফুলই সুন্দর।
কোন ফুল সবচেয়ে সুন্দর সেটা বিচার করার শক্তি মানবকুলের নেই। আপনার কাছে শাপলা ফুল সর্বশ্রেস্ট মনে হতে পারে কিন্তু রহিম ভাইয়ের কাছে শাপলা একটা সবজি।
ফলের রাজা আম না কাঁঠাল, মাছের রাজা ইলিশ না রুই
খাট-পালঙ্ক ছাইড়া দিয়া পাটি বিছাইয়া শুই

নজরুল নজরুল হিসাবে শ্রেষ্ঠ, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হিসাবে শ্রেষ্ঠ- দুজনের মধ্যে তুলনায় যেও না।

বাচ্চাদেরকে শ্রেষ্ঠ বানানোর প্রতিযোগিতায় নামলেই ভুল করবেন। সে কোন বিষয়ে পারদর্শি - সেটাকে উৎসাহ দিন।

দুর্বলের সংজ্ঞাটাই পাল্টে দিল।
একটা শিশু হয়তো পড়াশুনায় ভালো না। কিন্তু খেলাধুলায় ভালো। খেলাধুলায় ভালো না। কিন্তু ভালো আর্ট করতে পারে। ভালো আর্ট করতে পারে না। কিন্তু ভাল গান গাইতে পারে। ভাল গান গাইতে পারে না কিন্তু ভালো রান্না করতে পারে। কত কত ইউনিক জিনিস বের হয়ে আসবে যেখানে শিশুরা আত্মতৃপ্তি পায়।

এই গানটা কাজে দিল। দুর্বলরা আত্মশক্তি ফিরে পেল। কিভাবে পরিমাপ করলো জানিনা। তবে ছাত্রদের আত্মহত্যার সংবাদ কমে গেল।

নিজে ও চিন্তা করছি। শ্রেষ্ঠ হওয়াটা কি আসলেই দরকার? এক নম্বর না হয়ে দশ নম্বর হলে ক্ষতি কি? আমি এমন কি জানি যা অন্য কেউ জানেনা। আমি এমন কি পারি যা অন্য কেউ পারে না। আমার মধ্যে এমন কি আছে যা অন্য কারোর নেই।
নাম্বার ওয়ান নয়, আপনার বাচ্চা কেন অনলি ওয়ান - সেটা বের করুন।

21/06/2020

How to disinfect vegetables, fruits and other goods.

14/05/2020

হাসান পুর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা এখন অষ্টম শ্রেণির শিক্ষার্থী, তারা তাদের গনিত সংক্রান্ত সমস্যা সমাধান এর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পার। প্রতিদিন রাত আট্টায় এক ঘন্টার একটা ক্লাশ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী তোমাদের ক্লাস নেবেন। এন্ড্রয়েড ফোনে বা ল্যাপটপে জুমের মাধ্যমে ক্লাসে জয়েন করতে পার। যারা এটেন্ড করতে চাও এখানে বা মেসেঞ্জার গ্রুপে সাড়া দাও।

10/04/2020

ঘরে থাকুন, সুস্থ থাকুন।
অনেক ডাক্তার আক্রান্ত।

02/12/2019
Photos from Alumni Association of Hassanpur Govt Primary School's post 16/11/2018
13/11/2018

E Club er Uttara Adday

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Address


Sudharam, Noakhali
Noakhali Sadar Upazila
0321