Maijdee Public College Founder

Maijdee Public College Founder

Share

Maijdee Public College established in 1994 at Maijdee Court, Noakhali. Mr. Ashraful Karim Advocate is the founder of the college.

He is now staying in abroad (Africa).

29/09/2025

বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না। যারা করে, তারা অত্যন্ত চতুর, ঠাণ্ডা মাথার মানুষ। তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা। তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে, যেন আপনি ভাববেন, "একজন মানুষ এত ভালো কীভাবে হতে পারে?" তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে, আপনি চাইলেও তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না। আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন।

কিন্তু, এই ভালো মানুষির মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ। আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন, ততটাই তাদের জালে আটকে যাবেন। যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন, তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে।

ততদিনে, আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে, তারা যা-ই করুক, আপনার কিছুই করার থাকবে না। তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে, আর তারা হবে সেই খেলার মেসি। আপনি একসময় টের পাবেন, এই খেলায় আপনি একমাত্র বল নন; আরও অনেক বল রয়েছে তাদের!!তখন কিছুই করার থাকবে না

29/09/2025
08/02/2025

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটা কে অগোছালো করে দিতে যাবেন না ।
কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা মানুষ জীবনের অনেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে, আর আপনি কিছু দিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা, আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙ্গেচুরে একাকার হয়ে ধূলিসাৎ হয়ে যাবেই ।
মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক, তার রুহের হায় থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না, মিলা সম্ভবও না, মনে রাখবেন, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে, কেউ বেশি দিন ভালো থাকতে পারে না, পারা সম্ভবও না, আজ না হয় কাল আপনার স্বপ্নও কেউ না কেউ ভাঙ্গবে, আপনার ক্ষতিও কেউ না কেউ করবে, উপরে একজন আছে আমরা সবাই বিশ্বাস করি, আর এটাও জানি, তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো ।

05/12/2024

https://www.facebook.com/100000710687300/posts/9261979837168947/?mibextid=ee9xwurTJDtOYJ3F

গল্পে গল্পে Parts of speech শিখুনঃ--
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন। তাদের বাড়ির নাম হল Sentence ভিলা। সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে। এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে। তবে তাদের কাজকর্ম এক না।

১ম ভাইয়ের নাম হল Noun. তার কাজ হল সব কিছুর নাম বলা। বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা।

২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয়। Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে।

৩য় ভাইয়ের নাম হল Adjective. Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা। তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ।

৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া। খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া।

৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা। মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে।

৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ। (Noun ‌+ Verb+Pronoun, Noun+ Noun)

৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড়। সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায়।
(Sentence + Sentence)

৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
Copied

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Telephone

Website

Address


Islamia Road, Maijdee Court, Noakhali
Noakhali Sadar Upazila
3800