03/09/2024
Basurhat AHC Govt. High School
Basurhat A.H.C. Govt. High School Basurhat AHC. High School is the old-most high school of Companigong. The elaboration of A.H.C. is Abdul Halim Coronation. Mr.
The school was established at Basurhat in 1911. The school is currently located in the heart of Basurhat Market. Abdur Halim was the great founder and proposer of this school. Abdul Halim was the sub-registrar of Basurhat sub-registry office. It was named on the occasion of 5th George's
03/09/2024
ঈদ মোবারক ❤️
29/02/2024
আসছে ঈদের পরদিন প্রাক্তন/সাবেক সকল ছাত্রছাত্রীর মিলনমেলার আয়োজন করার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। উক্ত রিইউনিয়ন ২০২৪ সফল করার লক্ষ্যে সকল ব্যাচ লিডারের সাথে সবাইকে যোগাযোগ করার অনুরোধ রইল। কোন ব্যাচের কেউ বাদ পড়লে কমেন্ট করার অনুরোধ রইল। সকলের উপস্থিতি কামনা করছি, আশা করছি সুন্দর একটা রিইউনিয়ন হবে।
১৯৮৮ শামীম আকতার
১৯৮৯ মাহমুদ রিয়াদ /শাহেদ
১৯৯০ রুমেল চৌধুরী
১৯৯১
১৯৯২
১৯৯৩ নাছরিন সুলতানা
১৯৯৪ রাজু ভাই/নাজমা শিফা
১৯৯৫ জাবেদ আহমেদ মহসিন
১৯৯৬ সুজন (সুজন ষ্টেশনারী)
১৯৯৭ শহিদুর রহমান তুহিন/ছোটন মেম্বার
১৯৯৮ জাহিদুর রহমান রাজন/জসিম উদ্দিন (আজমিরি)
১৯৯৯
২০০০ শওকত আজিম জাবেদ
২০০১ ফখরুল ইসলাম রাহাত
২০০২ মেসলেহ উদ্দিন রুবেল
২০০৩ আশরাফুল ইসলাম তুশার
২০০৪ রিপন কর্মকার
২০০৫ রহিম উল্যাহ রিটু
২০০৬ আমজদ হোসেন তুহিন
২০০৭ মিঠু হাসনাত/নিজাম উদ্দিন
২০০৮ রাসেল/প্রীয়ম
২০০৯ আসাদুজ্জামান শুভ
২০১০ মোহাম্মদ নাজিব
২০১১ ফরহাদুল ইসলাম
২০১২ মোবারক হোসেন রিয়াদ
২০১৩ মেহেদি হাসান
২০১৪ তাশিক মির্জা
২০১৫ ফজলুল হক মিশু/সাইদ আনোয়ার শান্ত
২০১৬ নাঈম হোসেন আবির
২০১৭ সাকিব /জিলান রহমান
২০১৮ সাখাওয়াত হোসেন সজল
২০১৯ ইফতেখার শুভ/শাকিল আদনান
২০২০ আসিফুল ইসলাম ইফাত
২০২১ আশফাক উল্যা অর্পণ/অনিক
২০২২ শাহনেওয়াজ সানজিদ
২০২৩ আবির মাহমুদ/তানভির রিশান
২০২৪ অর্ক চৌধুরী
Feel free to join our Linkdin Page-
06/06/2021
আমাদের স্কুলের ২০১০ ব্যাচের ছাত্র।
সৌদিতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, ৬ জুন, ২০২১
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি একজন বাংলাদেশি প্রবাসী। নিহত সেই ব্যক্তির নাম সাইফুল ইসলাম রিপন (২৯) বলে জানা গেছে। দোকানের মালামাল ডেলিভারি দিয়ে বাসায় ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে সাইফুলের মৃত্যু হয়।
গতকাল শনিবার (৫ জুন) স্থানীয় সময় দিবাগত রাত ২টায় সৌদির আল নেওয়াজ সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুল নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে। আজ রোববার সকাল ৯টায় নিহতের বড় ভাই শাহজাহান শিপন সাইফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই আরও জানায়, সর্বশেষ তার ছোট ভাই ৫ বছর আগে সৌদি আরবে গমন করেন। সে সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করতো। শনিবার দিবাগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
সুত্র: bd24live.com
26/11/2020
বসুরহাট সরকারি এ এইচ সি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সকলের প্রিয় ফজলুল হক (হক স্যার) ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মহান আল্লাহ তাকে জান্নাত বাসী করুক, আমিন।
প্রিয় এই শিক্ষকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
02/10/2020
আমাদের স্কুলের সবচেয়ে রাগী শিক্ষক ছিলেন ফজলুল হক স্যার। তিন দশকেরও বেশি সময় ধরে স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে 'হক স্যার' ছিলেন এক মূর্তিমান আতংকের নাম। তখনকার সময় প্রায় সব স্যাররাই ক্লাসে বেত নিয়ে আসতেন। স্যার আসতেন একসাথে দুইটি বেত নিয়ে৷ 😉
হক স্যারের হাতে মার খায়নি এমন ছাত্র-ছাত্রী ছিলো বিরল। স্যার যতটা না পড়াশোনার জন্য শাসন করতেন তার চেয়েও বেশি করতেন নিয়ম-শৃঙখলার জন্য। ২০০৬ সালে অবসরে যান তিনি। কালের বিবর্তনে আজ বার্ধক্যজনিত অসুস্থতায় স্যার অনেকটা শিশুর মতো হয়ে পড়েছেন।
আমাদের ২০০২ এসএসসি ব্যাচের স্কুলমেটরা মিলে হঠাৎ প্ল্যান করে আজ স্যারের বাড়ি যাই স্যারকে দেখতে। কিন্তু আমাদের দূর্ভাগ্য স্যারের স্মরণশক্তি এখন বিলুপ্তপ্রায়। পরিবারের সদস্যদেরও চিনতে পারেন না ঠিকমতো।
দেখে খুব খারাপ লাগলো। আহারে ... কি প্রবল ব্যক্তিত্ববান রাগী মানুষটি আজ শিশুর মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকেন!!! 😥
স্মৃতির পাতায় অনেক টুকরো টুকরো ছবি জমা ভেসে উঠে আর চোখ ঝাপসা হয়ে আসে। সে আমলে স্যার ছিলেন যুগের তুলনায় ভীষন স্মার্ট। সবসময় সাফারি স্যুট পরে চলতেন। চলনে বলনে, বাচন-ভঙ্গি ও পোষাকে ইউনিক ছিলেন স্যার অন্যদের চেয়ে। ছাত্রদের সবসময় 'বেটা' ও ছাত্রীদের 'বেটি' বলে সম্বোধন করতেন।
আজ এত বছর পর মনে হয় স্যারের এই কড়া শাসন ভয়ের পাশাপাশি অজান্তেই শ্রদ্ধার আসনে বসিয়ে ছিলো স্যারকে। অনেকের জীবন বদলে গিয়েছিলো হয়তো।
আজ আমরা যখন পরিচয় দিলাম, ফ্যালফ্যাল করে অনেকক্ষণ তাকিয়ে ছিলেন আমাদের দিকে। যেন স্মৃতি হাতড়ে কিছু খুঁজছেন। অনেক কষ্টে বললেন, 'বসো না তোমরা!'
ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে গেলে আমার দাঁড়ানোর জায়গা ছিলো না। বাধ্য হয়ে স্যারের পাশে বসলাম। হঠাৎ দেখি স্যার কাঁপা কাঁপা হাতটা পিঠে বুলিয়ে দিচ্ছেন।😥 আমার দিকে অনেকক্ষন নিস্পলক তাকিয়ে ছিলেন, বুকটা ধ্বক করে উঠছিলো, মনে হলো এই বুঝি চিনে ফেললেন! 🙂
স্যারের ছেলে শোয়েব ভাই আমাদের অনেক আন্তরিকতা দেখালেন। বাসায় আর কেউ ছিলো না। নিজেই শরবত বানিয়ে খাওয়ালেন। আমাদের অনেক নিষেধ সত্ত্বেও আমাদের পেছন পেছন এসে বাজারে নিয়ে চা খাওয়ালেন।
একটি স্মরণীয় বিকেল কাটালাম।😇
পরম করুণাময়ের নিকট স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।😒
Courtesy : Tapash Chakraborty
উনি নাকি বসুরহাটের???
চেনেন নাকি কেউ? 😂😂
আমরা Covid-19 এর এ প্রবেশ করে ফেলেছি। মানে community spread হতে যাচ্ছে এবার। এই ক্ষেত্রে কি হবে আর কি করতে হবে??
3rd Stage মানে কার কিভাবে কোত্থেকে কার থেকে Corona virus সংক্রমণ হচ্ছে তা আর খোজ পাত্তা পাওয়া সম্ভব না।
এখন কি কি করতে হবে??? Check list
1) #বয়স্কদের ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা।
2) যেকোনো বয়সের শারীরিক ভাবে দুর্বল, #ডায়াবেটিস এর রোগী, প্রেসার এর রোগী, কিডনি সমস্যা, লিভার সমস্যা, ফুসফুসের সমস্যা ইত্যাদি রোগী ভুলেও ঘরের বাইরে যেতে দেয়া যাবেনা, কারন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
3) এক্কেবারে বিশেষ দরকারে সুস্থ সবল যুবক/যুবতী যদি বের হতেই হয় তবে কম করে average 3 মিটার #দুরত্ব ( range 1.5 থেকে 5 মিটার) বজায় রাখতেই হবে যেকোনো বাইরের জানা/অজানা লোকের সাথে। ভীর / লোক জমায়েতে যাওয়ার তো প্রশ্নই উঠেনা।
4) ব্যাবহার করতে হবে যদি বাজার করার সময় 3 মিটার (কম করে 1.5 মিটার) এর কম দুরত্বে কারো সাথে কথা বলার প্রয়োজন পরে আর N-95 / N-99 / P-95 mask ব্যাবহার করতে হবে যদি হাস্পাতালে কোনো কাজ থাকে অথবা বাড়িতে সন্দেহজনক কেউ থাকে। বাইরে রাস্তা ঘাটে কোনো লোকজন না থাকলে / 3 মিটার দুরত্বের মধ্যে কোনো লোকজন না থাকলে mask না ব্যবহার করলেও চলবে।
5) #বাজারে থাকা কালীন / বাজার থেকে এসে নিজের নাক, মুখ, চোখ এমন কি কানেও হাত দেয়া যাবেনা যতক্ষণ না Dettol, Savlon ইত্যাদি hand-wash / সাবান দিয়ে 1 মিনিট ভালোভাবে ঘষে #হাত_ধোয়া না হচ্ছে।
6) হাতধোয়া শেষ হলে বাজারে ব্যবহৃত #জামা-কাপড় detergent গোলা পানিতে কম করে 1/2 ঘন্টা ভিজিয়ে তারপর ধুতে হবে + #গোসল করতে হবে।
7) ঘরের মধ্যে কোনো Covid-19 রোগী / #সন্দেহজনক কেউ না থাকলে mask ব্যবহার এর প্রয়োজন নেই।
😎 া, গরম কফি, ানি 1/2 ঘন্টা অন্তর খেতে পারলে ভাল। গলার মধ্যে কিছু জমে আছে এমন মনেহলে গরম পানি+ লবন অথবা Betadine জাতীয় ব্যবহার করা দরকার।
9) ভাল ভাবে ধুয়ে #ভিটামিন - C যুক্ত ফল বেশী খেলে ভাল।ফলগুলো আধ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর খাবেন। #বাইরে থেকে আনা বিস্কুট, কেক ইত্যাদির যেকোনো প্যাকেট ব্যবহার এর আগে ধুয়ে নিতে হবে।
10) ঘরের ভিতরে #ঝাড়ু_দেয়া_যাবেনা। বরং সরাসরি lizol জাতীয় floor cleaner দিয়ে মুছে ফেলতে হবে। কোনোভাবেই #ধুলো উড়তে দেয়া যাবে না।
11) বাজারে / বাইরে ব্যবহৃত #জুতা ঘরের বাইরেই রাখতে হবে।
12) বাইরের যেকোনো ব্যাক্তি কেই covid-19 +ve রোগী ভাবুন এবং সেই মতো নিজেকে #সচেতন রাখুন।(যেহেতু Stage-3 তে প্রবেশ করেছি।)
13) খবরের কাগজ, parcel, কাজের লোক, বাইরের যেকোনো লোক ঘরে আসতে চাইলে #সরাসরি_না_বলুন। কোনো খরব জানতে online এ জানুন।
14) #শুধুমাত্র ঘরে রান্না করা খাবার খান।
15)দয়া করে কোনো #খাবার_অপচয় বা নষ্ট করবেন নাহ।বাসায় বাজার/তরিতরকারি যা আছে সেগুলো প্রোপার ইউটিলাইজ করার চেষ্টা করুন।
15) #ঠান্ডা খাবার / পানীয় সম্পূর্ণ ভাবে বর্জন করুন।
16) #ঘর থেকে #একদম না বের হওয়া হল best way.
বিঃদ্রঃ এই সময়ে ঠান্ডা,কাশি,জ্বর,গলা ব্যাথা,নাক দিয়ে পানি পড়া ইত্যাদি জাতীয় সমস্যা হলে রাস্তার পাশের ফার্মেসিওয়ালা/কোয়াকদের কাছ থেকে দেয়া কোনো ঔষধ সেবন করবেন না(কারন তাদের ম্যাক্সিমাম প্রেসক্রিপশনেই এন্টিবায়োটিক /ব্যাথার ঔষধ থাকে যা কিনা খেলে এখন হিতে বিপরীত হতে পারে)।
উপরে উল্লেখিত সমস্যাগুলো হলে নিকটস্থ ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
সৃষ্টিকর্তা আমাদের সকলকে রক্ষা করুন।
Collected
23/03/2020
কিছুদিন আগে বাড়ি গেলাম, বাস থেকে নেমে দেখলাম রাস্তা ঘাট সব পরিষ্কার। ভাবলাম বিকেলে ঝাড়ু দিসে মনে হয়। এরপর নিত্যানন্দ এর সামনে এসে দেখলাম এক বাড়িতে লাইটিং চলছে। ভাবলাম বিয়ে উপলক্ষ্যে সামনের রাস্তা পরিষ্কার করছে মনে হয়।
এরপর জিরো পয়েন্ট আসলাম। দেখলাম খাল, ওই পাশে পুকুর সবই পরিষ্কার!!
পরে রিক্সাওয়ালা কে জিজ্ঞেস করলাম,
বলল- এসব নাকি মেয়রের কাজ!! উনি নাকি রাস্তায় তালা নিয়ে হাটেন। কারো দোকানের সামনে ময়লা দেখলে দোকান বন্ধ করে তালা মেরে দেন। 😁
।
থাংক ইউ মিস্টার মেয়র আব্দুল কাদের মির্জা
গত ৩০বছরে এমন বসুরহাট দেখি নাই। 😁
বসুরহাট পৌরসভার কোন ভেরিফাইড ফেসবুক পেজ আছে?
যেখান থেকে বসুরহাটের উন্নয়ন ও সামাজিক কর্মকান্ডের খবর জানা যাবে??
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Basurhat, Companiganj
Noakhali Sadar Upazila
3850