এত দ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফেল করা ছাত্র ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৫/০৮/২০২৬ খ্রিঃ রোজ মঙ্গলবার এর মধ্যে বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দেয়া হল। উল্লেখ্য যে, ফেল করা সকল ছাত্র-ছাত্রী ভর্তি হয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করে সংশ্লিষ্ট বিষয়ে পাশ করতে হবে।
Siraj Alom chowdhury highschool.
মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়
27/07/2026
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১০ আগস্ট ২০২৬ইং
22/07/2026
বিশেষ বিজ্ঞপ্তি:
মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনাক্রমে অর্ধ-বার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষা ২৮/০৬/২০২৬খ্রি. তারিখের পরিবর্তে ০১/০৭/২০২৬খ্রি. হইতে শুরু হবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত রুটিন সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা গেল।
প্রয়োজনে
প্রধান শিক্ষক (০১৮১৫-৩৭০৩৩৯)
দীর্ঘ ছুটির পর; আজ থেকে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম চলমান।
#৬ষ্ঠ_১০ম শ্রেণির শিক্ষার্থীদের যথারীতি ক্লাসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হল।
নির্দেশক্রমে
কর্তৃপক্ষ
24/03/2026
মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য Rohim Abdur এর পিতা আজ সকাল ১০.৩০ মিনিটের সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজডের আইসিইউতে লাইফ সাপোর্ট অবস্থায় ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ হি ওয়াইন্না ইলাহি রাজেউন।
মহরুমের আত্মার মাগফিরাত কামনা করি।
মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামীকাল১৯/০২/২০২৬খ্রি থেকে ২৮/০৩/২০২৬ খ্রি.পর্যন্ত পবিত্র রমজান, ঈদুল ফিতর সহ অন্যান্য ছুটি উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন সময়ে সম্মানিত অভিভাবকগণ নিজের সন্তানদের পড়ালেখা ও চলাফেরার দিকে খেয়াল রাখবেন, তারা যেন বন্ধের মধ্যে সিলেবাস অনুযায়ী পাঠ সম্পূর্ণ করে এবং ধর্মীয় রীতি-নীতি মেনে চলে। আগামী ২৯/০৩/২০২৬ খ্রি, থেকে বিদ্যালয়ে যথারীতি শ্রেনী কার্যক্রম চালবে।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
মুক্তিযোদ্ধা সিরাজ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়
চরযাত্রা,কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Noakhali Sadar Upazila
3811