Dumen-Aid Varsity Coaching

Dumen-Aid Varsity Coaching

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dumen-Aid Varsity Coaching, Education, College Road , Chowmuhoni, Noakhali Sadar Upazila.

18/10/2024
08/12/2021

J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
💠 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
💠 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
💠 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
💠 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
💠 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
💠 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
💠 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
💠 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
💠 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
💠 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
💠 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
💠 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
💠 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
💠 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
💠 S.P- এর পূর্নরূপ — Police Super.
💠 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
💠 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
💠 Dr. – এর পূর্নরূপ — Doctor.
💠 Mr. – এর পূর্নরূপ — Mister.
💠 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
💠 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.
: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤

সাধারণ গণিত নবম-দশম অনুশীলনী-৪.১-সূচকের প্রাথমিক আলোচনা 25/04/2020

আশা করি সবাই ভালো আছো/আছেন। নিচে একটা ইউটিউব লিঙ্ক দেওয়া হলো,যে চ্যানেলে এখন থেকে
Nightingale Study Point - NSP ও Dumen Aid Admission Coaching এর পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের টপিকসগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করা হবে।নিচের লিঙ্কে সাধারণ গণিত, অনুশীলনী-৪.১ এর সূচকের প্রাথমিক আলোচনা অর্থাৎ সূত্রগুলো নিয়ে একটি (ডেমো ভিডিও বলতে পারো) ভিডিও দেওয়া আছে।আশা করি ভালো লাগবে।যেহেতু এই চ্যানেলেই বিভিন্ন শ্রেণির ভিডিও আপলোড করা হবে তাই কোন ভিডিও যাতে মিস না হয় তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে/রাখবেন এবং সাবস্ক্রাইব বাটন এর পাশের বেল আইকনের উপর ক্লিক করে দিবে/দিবেন যাতে কোন ভিডিও মিস না হয় ☺☺☺

ভিডিওটি কেমন হয়েছে জানাবা/জানাবেন 🤗🤗🤗 যেহেতু এটা প্রথম অভিজ্ঞতা তাই কোন সমস্যা হলে জানাবে/জানাবেন।তোমাদের/আপনাদের উৎসাহ পেলেই শিক্ষকরা এমন কাজ করতে আগ্রহী হবেন।তাই তোমাদের/আপনাদের পাশে থাকাটা অতি আবশ্যক।আমরা জানিনা নোয়াখালীর কেউ এমন লাইভ ক্লাস অর চ্যানেলে ভিডিও আপলোড
করে পড়াচ্ছেন কিনা।কিন্তু আমরা আমাদের সবোর্চ্চ চেষ্টা করে যাবো ক্লাস চালিয়ে যাওয়ার তোমাদের/আপনাদের সমথর্ন নিয়ে তাই তোমরা/আপনারা চাইলে এই ভিডিও শেয়ার ও করতে পারো/পারেন যাতে অন্যরাও উপকৃত হতে পারে।আর এখন রোজার মাস।মানুষের উপকার করাটা অনেক পূর্ণ্যের কাজ।আর মানুষের জন্য মানুষ এমনটাই সবক্ষেত্রে হওয়া উচিত...ওকে সবাই ভালো থাকো/থাকবেন .....
আপনাদের সমথর্ন থাকলে অথবা আপনারা যদি চান তাহলে আস্তে আস্তে আমরা অন্যান্য শ্রেণির (৬ষ্ঠ-দ্বাদশ ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং) ভিডিও তৈরি করে আস্তে আস্তে আমাদের চ্যানেলে আপলোড করবো।তাই প্লিজ যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক ও কমেন্ট 😍😍😍😍

Video Link :

সাধারণ গণিত নবম-দশম অনুশীলনী-৪.১-সূচকের প্রাথমিক আলোচনা সাধারণ গণিত নবম-দশম অনুশীলনী-৪.১-সূচকের প্রাথমিক আলোচনা Instructor : Shuvo Chakraborty এই ভিডিওতে আমরা সূচকের সূত্রগুলো নিয়ে আলোচন....

Photos from Dumen-Aid Varsity Coaching's post 14/04/2020

এই নববর্ষে আপনার ও আপনার পরিবারের প্রিয় মানুষটির নাম নিম্নোক্তভাবে করে নেওয়ার জন্য নিচে কমেন্ট করে আমাদের পরিবারের সাথে ফেইসবুক এ add(Add Friend) এবং আমাদের নিচে দেওয়া ফেইসবুক পেইজ এ লাইক দিয়ে সাথে থাকবেন বলে আশা রাখছি।বিনিময়ে আমরা আপনার/আপনার প্রিয়জনের নাম আপনার প্রোফাইল এ ট্যাগ অথবা ইনবক্সে এ দিয়ে দিব 😍😍😍😍

ফেইসবুক পেইজ লিংক :
https://m.facebook.com/nspc303/?tsid=0.722015161948993&source=result

ফেইসবুক আইডি লিঙ্ক :

https://www.facebook.com/profile.php?id=100027339883229

আর সবাইকে Nightingale Study Point - NSP ও Dumen Aid Admission Coaching পরিবারের পক্ষ থেকে শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম /সালাম রইলো.... ☺☺☺

যেহেতু সম্প্রতি এই Trend ই চলছে, তাই এটি করা। জ্ঞানী-গুণীরা দয়াকরে এই পোস্ট থেকে দূরে থাকবেন।এটি আপনাদের জন্য নহে ☺☺☺☺

আর হ্যাঁ মনে আছেতো আসল কথা...


11/12/2019

সীমিত সংখ্যক আসনে নাইটিঙ্গেল স্টাডি পয়েন্ট এ ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি চলছে

ক্লাস শুরু-১৪ ই ডিসেম্বর, ২০১৯

আজই যোগাযোগ করুন.....
মোবাইল - ০১৬৭০৪৫৬৭৩৫,০১৬৭৫৬৩২১৮৭

05/08/2019

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিস্তারিত নোটিশ :

১. #সেকেন্ড_টাইম_নেইঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। শুধু মাত্র যারা ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে। তবে প্রার্থীর এসএসসি পাশের বছর ২০১৬/২০১৭ এর যেকোনো একটি হলেই চলবে। সে মোতাবেক যদি কোনো শিক্ষার্থী ২০১৬ সালে এসএসসি পাশ করে থাকে কিন্তু কোনো কারণে ২০১৮ সালে পাশ করতে না করে ২০১৯ সালে পাশ করে অথবা ২০১৮ সালের রেজাল্টে অসন্তুষ্ট হয়ে ২০১৯ সালে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিয়ে পাশ করে তাহলেও সে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ইম্প্রুভমেন্টের ক্ষেত্রে ঐ প্রার্থী ২০১৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেও এবং ২০১৯ সালের এইচএসসি ইম্প্রুভমেন্ট পরীক্ষায় ফলাফল উন্নীত না হলেও ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে ভর্তি আবেদন ২০১৯ সালের রোল নম্বর উল্লেখ করতে হবে। (১০০% শিউর)

২. #ইউনিটসমূহঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট বিভাজন একটু ব্যাতিক্রমধর্মী।
ভর্তি পরীক্ষায় সাধারণ তিনটি ইউনিট থাকবে। যথাঃ

ইউনিট-১ঃ বিজ্ঞান
ইউনিট-২ঃ মানবিক
ইউনিট-৩ঃ ব্যবসা

এছাড়া সকলেই সঙ্গীত, চারুকলা, নাট্যকলা এবং ফিল্ম বিষয়ের জন্য আবেদন করতে পারবে। এই বিষয়গুলোর কোনো লিখিত পরীক্ষা হবে না। শুধু মাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমেই যোগ্যতা যাচাই করা হবে। আবেদন প্রক্রিয়া নিম্নে উল্লেখ করা হবে।

৩ #বিভাগ_পরিবর্তনঃ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো ইউনিট নেই। তবে একজন শিক্ষার্থী একটি ইউনিটে পরীক্ষা দিয়েই বিশ্ববিদ্যালয়ের যতগুলো বিষয়ে পড়ার সে যোগ্য সবগুলোই চয়েস দিতে পারবে।
উদাহরণসরূপঃ কোনো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করলে সে শুধু ইউনিট-১ এ ভর্তি পরীক্ষা দিতে পারবে। তবে ইউনিট-১ এ বিজ্ঞান বিভাগের বিষয়ের সাথে মানবিক ও ব্যবসা অনুষদের বিষয়েও নির্দিষ্ট সংখ্যক সীট রয়েছে। একজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলে সে সেখান থেকে যেকোনোটি ফার্স্ট, সেকেন্ড, থার্ড........ চয়েস দিতে পারবে।

৪. #আবেদনের_যোগ্যতাঃ
আবেদন করার জন্য একজন প্রার্থীর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম নিম্নোক্ত জিপিএ থাকতে হবেঃ

ইউনিট-১ঃ ৮.০০ (কোনোটিতে ৩.০০ এর কম নয়)
ইউনিট-২ঃ ৭.০০ (কোনোটিতে ৩.০০ এর কম নয়)
ইউনিট-৩ঃ ৭.৫০ (কোনোটিতে ৩.০০ এর কম নয়)
সঙ্গীত, চারুকলা, নাট্যকলা, ফিল্মঃ ৭.০০ (কোনোটিতে ২.৫০ এর কম নয়)

ইউনিট-১ এ আবেদন করতে পারবেঃ এইচএসসি (বিজ্ঞান ও ভোকেশনাল) এবং আলিম (বিজ্ঞান) উত্তীর্ণ শিক্ষার্থীরা।

ইউনিট-২ এ আবেদন করতে পারবেঃ এইচএসসি (মানবিক, সঙ্গীত, গার্হস্থ্য অর্থনীতি) এবং আলীম (সাধারণ ও মুজাব্বিদ) উত্তীর্ণ শিক্ষার্থীরা

ইউনিট-৩ এ আবেদন করতে পারবেঃ এইচএসসি (বাণিজ্য শাখা, বিএম শাখা), ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ (DIBS) এবং ডিপ্লোমা ইন কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরা।

সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্মে আবেদন করতে পারবেঃ সকল শাখা থেকে এইচএসসি ও আলীম উত্তীর্ণ শিক্ষার্থীরা।


৫. #আবেদন_প্রক্রিয়াঃ প্রথমে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ের জন্য আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন ফি ১০০ টাকা, যা bkash, SureCash বা Roket এর মাধ্যমে প্রধান করা যাবে। (এসএমএস বাবদ কিছু অতিরিক্ত ব্যালেন্স থাকতে হবে) প্রাথমিক ভাবে আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে জিপিএ অনুযায়ী প্রথম ২৫ হাজার জনের তালিকা প্রকাশ করা হবে। তাদেরকে এসএমএসও দেওয়া হবে। ২৫ হাজার তম প্রার্থীর সমমান জিপিএ ধারীরাও তালিকায় থাকবে। এই তালিকার প্রার্থীদেরকে আবেদন নিশ্চায়নের জন্য আরেকটি আবেদন করতে হবে। দ্বিতীয় এই আবেদনের ফি ৫০০ টাকা। (এসএমএস বাবদ কিছু অতিরিক্ত ব্যালেন্স থাকতে হবে)।

৬. #জিপিএর_মানঃ

ইউনিট-১,২, এবং ৩

এএসসি (৪র্থ বিষয়সহ) x ২.৪০
এইচএসসি (৪র্থ বিষয়সহ) x ৩.২০

অর্থাৎ যদি কোনো শিক্ষার্থীর এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ থাকে তার জন্য ভর্তি পরীক্ষার নম্বরের সাথে যুক্ত হবেঃ

৫x২.৪০=১২
৫x৩.২০=১৬
মোটঃ ১২+১৬=২৮

সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্মঃ
এসএসএসিx৪ (৫x৪=২০)
এইচএসসিx৬ (৫x৬=৩০)
মোটঃ ২০+৩০=৫০


৭. #ভর্তি_পরীক্ষার_বিষয়_ও_মান_বন্টনঃ

#ইউনিট-১ঃ পদার্থ+রসায়ন+গনিত/জীব

প্রতিবিষয় থেকে ৬ টি করে ২৪ প্রশ্ন থাকবে। ১৮ টির এন্সার করতে হবে। গণিত বা জীব বিজ্ঞান দুটি বিষয়ের যেকোনো একটির সবগুলো এন্সার করতে হবে এবং অপর বিষয়ের সবগুলো স্কিপ করতে হবে। প্রতিপ্রশ্নের মান ৪।
পদার্থ+রসায়ন+গনিত/জীব=২৪+২৪+২৪=৭২

#ইউনিট-২ঃ বাংলা+ইংরেজি+সাধারণ জ্ঞান (বাংলাদেশ, আন্তর্জাতিক, বুদ্ধিমত্তা বিষয়ক)
২৪+২৪+২৪=৭২

#ইউনিট-৩ঃ হিসাব বিজ্ঞান + ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ব্যবসায় নীতি ও প্রয়োগ, গাণিতিক বুদ্ধিমত্তা + ভাষাজ্ঞান (ব্যবসায় ও অর্থনীতি বিষয়ক বাংলা ও ইংরেজি)
২৪+২৪+২৪=৭২

#সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্মঃ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা = ৫০ (এই ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ধরণ সংশ্লিষ্ট বিভাগের ইচ্ছাধীন)


৮. ংখ্যাঃ

পদার্থঃ ৮০
রসায়নঃ৮০
গণিতঃ৮০
পরিসংখ্যানঃ৮০
প্রানীবিদ্যাঃ৮০
উদ্ভিদবিদ্যাঃ৮০
ভূগোল ও পরিবেশঃ৮০
মনোবিজ্ঞানঃ৮০
সিএসইঃ৫০
মাইক্রোবায়োলজিঃ৪০
ফার্মেসিঃ৩৫
বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজিঃ৩০
জেনেটিক ইঞ্জিনিয়ারিংঃ৩০
বাংলাঃ৮০
ইংরেজিঃ৮০
ইতিহাসঃ৮০
ইসলামের ইতিহাসঃ৮০
ইসলামিক স্টাডিজঃ৮০
দর্শনঃ৮০
আইনঃ৮০
ভূমি আইনঃ৬০
আই ই আরঃ৫০
ইংলিশ ল্যাংগুয়েজ৪০
অর্থনীতিঃ৮০
রাষ্ট্রবিজ্ঞানঃ৮০
সমাজবিজ্ঞানঃ৮০
সমাজকর্মঃ৮০
নৃ-বিজ্ঞানঃ৮০
সাংবাদিকতাঃ৮০
লোক প্রশাসনঃ৮০
একাউন্টিংঃ১৬০
ম্যানেজমেন্টঃ১৬০
মার্কেটিংঃ১০০
ফিন্যান্সঃ১০০
সঙ্গীতঃ৪০
চারুকলাঃ৪০
নাট্যকলাঃ৪০
ফিল্ম এন্ড টেলিভিশনঃ৩০

মোট আসনঃ ২৭৬৫


৯ #প্রস্তুতি
লিখিত পরীক্ষা হয় এবং জগন্নথ বিশ্ববিদ্যালয়ের কুয়েশ্চেন প্যাটার্ন এর সাথে মিলে এমন যেকোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিলেই চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুয়েশ্চেন প্যাটার্ন বুঝতে গত বছরের প্রশ্নগুলো দেখ।

১০. #আবেদনের_সময়সীমাঃ
প্রাথমিক আবেদনঃ ১ আগস্ট থেকে ২০ আগস্ট
চূড়ান্ত আবেদনঃ ২৩ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর!

১১. #ভর্তিপরীক্ষা_সময়সূচিঃ

ইউনিট-৩ঃ ১৪ সেপ্টেম্বর
ইউনিট-২ঃ ২০ সেপ্টেম্বর
ইউনিট-১ঃ ২১ সেপ্টেম্বর

সঙ্গীত, চারুকলা, নাট্যকলা ও ফিল্মঃ (ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা): ২৯ সেপ্টেম্বর থেকে!

05/08/2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের চূড়ান্ত মানবন্টন ও চূড়ান্ত বিজ্ঞপ্তি

ক ইউনিট-
Written :
পদার্থবিজ্ঞান- ১১.২৫
রসায়ন-১১.২৫
জীববিজ্ঞান-১১.২৫
উচ্চতর গনিত-১১.২৫
চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ইংরেজী উত্তর করা যাবে।
প্রতি বিষয় হতে ২-৫ মার্কের করে কয়েকটি প্রশ্ন থাকবে মোট মার্ক হবে ১১.২৫ করে ৪ বিষয়ে মোট ৪৫।
অর্থাৎ রিটেন প্রশ্নগুলোর কোনোটার মার্কস হবে ২, কোনোটার ৩, আবার কোনোটার ৪/৫।

MCQ
পদার্থবিজ্ঞান-১৫*১.২৫=১৮.৭৫
রসায়ন-১৫*১.২৫=১৮.৭৫
জীববিজ্ঞান-১৫*১.২৫=১৮.৭৫
উচ্চতর গনিত-১৫*১.২৫=১৮.৭৫
চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা/ইংরেজী উত্তর করা যাবে,মানবন্টন সেম থাকবে।

ক ইউনিটঃ
আবেদনের যোগ্যতাঃSSC আর HSC থেকে ন্যূনতম ৩.৫ সহ যোগফল ৮.০০ হতে হবে
মানবন্টন:
MCQ:পদার্থ,রসায়ন,উচ্চতর গনিত,বায়োলজি,বাংলা,ইংরেজি থেকে ১৫ টি করে প্রশ্ন থাকবে।প্রতিটি প্রশ্নের মান ১.২৫।
পদার্থ,রসায়ন সবাইকে উত্তর দিতে হবে।আর HSC চতুর্থ বিষয় এর পরিবর্তে বাংলা/ইংরেজি উত্তর দিতে পারবে

Written:পদার্থ,রসায়ন,উচ্চতর গনিত,বায়োলজি,বাংলা,ইংলিশ থেকে ৪৫ মার্কের পরিক্ষা হবে।প্রতি বিষয় থেকে ১১.২৫ করে মার্ক্স থাকবে।প্রতিটি প্রশ্নের মান হবে ২ থেকে ৫ মার্ক্স

পাশ মার্ক্সঃ৪৮(MCQ থেকে ৩০ এবং Written থেকে ১২ পেতে হবে)

খ ইউনিটঃ ( মানবিক বিভাগ)

আবেদনের যোগ্যতাঃSSC আর HSC তে আলাদা ভাবে ৩.০০ সহ যোগফল ৭.০০ থাকতে হবে
মানবন্টনঃ
MCQ:বাংলা ও ইংরেজী থেকে ১৬ টি করে এবং সাধারন জ্ঞান থেকে ২৮ টি প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মান ১.২৫
বাংলা-১৬*১.২৫=২০
ইংরেজী-১৬*১.২৫=২০
জিকে-২৬*১.২৫= ৩৫

সাধারণ জ্ঞানে উচ্চমাধ্যমিকে পঠিত বিষয়গুলোর আধিক্য থাকবে। যেমন : ভূগোল, ইতিহাস, পৌরনীতি, সমাজবিজ্ঞান, অর্থনীতি, যুক্তিবিদ্যা।

WRitten:বাংলা থেকে ২৫ এবং ইংরেজী থেকে ২০ মার্ক্স এর পরিক্ষা হবে
অর্থাৎ,
বাংলা-২৫
ইংরেজী-২০

B ইউনিটের বাংলা লিখিত পরীক্ষার সিলেবাস
১. ব্যাকরণ-সম্পর্কিত বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত )
২. পাঠ্যসূচিভুক্ত একটি পাঠের মূলভাব লিখন,
৩. কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা,
৪. উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য, উপন্যাস ও নাটক-ভিত্তিক),
৫. লেখক / কবি পরিচিতি,
৬. মিলকরণ (গদ্য, কবিতা ও ব্যাকরণভিত্তিক),
৭. সারাংশ / সারমর্ম লিখন,
৮. বানান শুদ্ধি ও প্রমিতকরণ,
৯. সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন এবং
১০. অনুবাদ অধিক গুরুত্ব পাবে।

পাশ মার্কঃ৪৮(MCQ থেকে ৩০ এবং Written থেকে ১২ পেতে হবে)
MCQ আলাদা আলাদা পাশ মার্ক আছে
বাংলাঃ৬
ইংরেজিঃ৬
সাধারন জ্ঞানঃ১২

গ ইউনিটঃ ( বিজনেস স্টাডিজ অনুষদ)

আবেদনের যোগ্যতাঃSSC আর HSC থেকে ৩.৫ সহ যোগফল ৭.৫ হতে হবে

মানবন্টনঃ
MCQ:বাংলা,ইংরেজী,হিসাববিজ্ঞান,ব্যবসায় নীতি ও প্রয়োগ থেকে ১২ টি করে প্রশ্ন থাকবে সবগুলোর উত্তর করতে হবে এবং মার্কেটিং/ফিনান্স ও ব্যংকিং থেকে ১২ টি করে প্রশ্ন থাকবে।যেকোন একটির উত্তর করতে হবে।প্রতিটি প্রশ্নের মান ১.২৫

গ ইউনিট-
MCQ
বাংলা-১২*১.২৫=১৫
ইংরেজী-১২*১.২৫=১৫
হিসাববিজ্ঞান-১২*১.২৫=১৫
ব্যাবসায় ব্যবস্থাপনা -১২*১.২৫=১৫
মার্কেটিং বা ফিন্যান্স-১২*১.২৫=১৫

লিখিত-
অনুবাদ - বাংলা টু ইংরেজী(৫)
অনুবাদ - ইংরেজী টু বাংলা(৫)
গ্রুপ সাবজেক্ট-৫
Precis রাইটিং-5
সংক্ষিপ্ত রচনা(বাংলা)-৫
৫ টি আবশ্যিক বিষয় হতে (৫*৪)=২০

পাশ মার্কঃ৪৮(MCQ থেকে ৩০ এবং Written থেকে ১২ পেতে হবে)
ইংরেজী mcq থেকে ০৫ পেতে হবে..

ঘ ইউনিটঃ
আবেদনের যোগ্যতাঃHSC তে কোন বিষয়ে বি গ্রেড এর নিচে থাকলে আবেদন করা যাবে না

মানবিকঃSSC আর HSC তে আলাদা ভাবে ৩.০০ সহ যোগফল ৭.০০ থাকতে হবে.
ব্যবসায়ী শিক্ষাঃSSC আর HSC থেকে ৩.৫ সহ যোগফল ৭.৫ হতে হবে

বিজ্ঞানঃSSC আর HSC থেকে ন্যূনতম ৩.৫ সহ যোগফল ৮.০০ হতে হবে

মানবন্টনঃ
MCQ:বাংলা ও ইংরেজী থেকে ১৬ টি করে এবং সাধারন জ্ঞান থেকে ২৮ টি প্রশ্ন আসবে।প্রতিটি প্রশ্নের মান ১.২৫

ডি ইউনিট-
MCQ
বাংলা-১৬*১.২৫-২০
ইংরেজী-১৬*১.২৫-২০
সাধারণ জ্ঞান + GENERAL MATH + ICT -৩৫

লিখিত-
বাংলা-১৫
ইংরেজী-১৫
সাধারণ জ্ঞান (বিশ্লেষনধর্মী)-১৫

D ইউনিটে আলাদা করে বি ইউনিটের মতো লিখিত পরীক্ষার সিলেবাস দেয়া হয়নি। তবে B ইউনিটের মতই প্রশ্ন এবং প্রশ্নের ধরন থাকবে।

পাশ মার্কঃ৪৮(MCQ থেকে ৩০ এবং Written থেকে ১২ পেতে হবে)
MCQ আলাদা আলাদা পাশ মার্ক আছে
বাংলাঃ৬
ইংরেজিঃ৬
সাধারন জ্ঞানঃ১২

সকল ইউনিটেই আবেদন ফি - ৪৫০ টাকা

আবেদন শুরু - ৫ আগষ্ট বিকাল ৪ টা থেকে।
আবেদন শেষ : ২৭ আগষ্ট রাত ১২ টা।

SSC 2014/15/16/17 সালে পাশকৃত এবং HSC 2019 সালে পাশকৃত শিক্ষার্থীরাই কেবল আবেদন করতে পারবে।

ঢাবিতে নিজ নিজ ইউনিটে এপ্লাই এর জন্য সাব্জেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। তবে ডি ইউনিটের ক্ষেত্রে HSC তে ইংরেজিতে বা কোনো সাবজেক্ট এ B গ্রেডের নিচে থাকলে এপ্লাই করা যাবে না।

ঢাবিতে MCQ ৭৫ নাম্বার, রিটেন ৪৫ নাম্বার। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেড় ঘণ্টায় এমসিকিউ অংশের ৭৫ নম্বর এবং লিখিত ৪৫ নম্বরের উত্তর করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। মোট ১২০ নাম্বারের ভর্তি পরীক্ষা।

প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার সময় হবে দেড় ঘণ্টা। এমসিকিউ অংশে ৬০ প্রশ্নের জন্য সময় ৫০ মিনিট। প্রতিটি প্রশ্নের মান ১.২৫ সর্বমোট ৭৫। পাস মার্ক ৩০। আর লিখিত অংশে সময় ৪০ মিনিট। পাস মার্ক ১২।

এমসিকিউ পরীক্ষায় ৩০ নম্বর পেলে লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। কেউ যদি এমসিকিউ অংশে পাস মার্কের বেশি পাওয়ার পরও লিখিত পরীক্ষায় ১২ নম্বরের কম পায় তাহলে সে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে।

মোট ১২০ নম্বরের পরীক্ষার সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ যোগ করে সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে। অর্থাৎ জিপিএতে থাকবে ৮০ নাম্বার৷ এসএসসি রেজাল্ট কে গুণ করবে ৬ দিয়ে। HSC রেজাল্ট কে গুণ করবে ১০ দিয়ে।

সকল ইউনিটের পরীক্ষা শুরু হবে সকাল ১০ টায়, শেষ হবে ১১:৩০ টায়।

*ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর

*খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর

*গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর

*ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর নেওয়া হবে।

এছাড়া চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান - ৫০ নাম্বার ) ১৪ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর (অংকন - ৭০ নাম্বার ) অনুষ্ঠিত হবে।

বি.দ্র : ভর্তি পরীক্ষায় মোবাইল, ক্যালকুলেটর সহ সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ।

রিটেনে নেগেটিভ মার্কিং নেই। MCQ তে আছে।

সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল.....

08/07/2019

#ঢাকা_বিশ্ববিদ্যালয়_ভর্তি_পরীক্ষা_২০১৯_২০_সময়সূচি:

১। ভর্তি পরীক্ষার আবেদনের সময়কাল: ৫ আগষ্ট থেকে ২৭ আগষ্ট।

২। #পরীক্ষার_সময়সূচি:

ক) ক ইউনিট: ২০ সেপ্টেম্বর ২০১৯।

খ) খ ইউনিট: ২১ সেপ্টেম্বর ২০১৯।

গ) গ ইউনিট: ১৩ সেপ্টেম্বর ২০১৯।

ঘ) ঘ ইউনিট: ২৭ সেপ্টেম্বর ২০১৯।

গত ০৩ জুন ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ডিনস কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

#প্রশ্নের_প্যার্টান_কেমন_হবে?

৬০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪০ নম্বরের লিখিত পরীক্ষার ধরন কী রূপ হবে সে বিষয় নির্ধারণ করে সাব-কমিটি শীঘ্রই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে।

সোর্স: নয়া দিগন্ত।

16/05/2019

সীমিত সংখ্যক আসনে শেষ মুহূর্তের ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহীরা তাড়াতাড়ি যোগাযোগ করো।
যোগাযোগ:০১৬৭০৪৫৬৭৩৫,০১৬৭৫৬৩২১৮৭

06/05/2019

এস.এস.সি. -২০১৯ এ নাইটিঙ্গেল স্টাডি পয়েন্ট থেকে শতভাগ পাশসহ ১০ জনের মধ্যে ৭ জনের ই A+
অভিনন্দন সবাইকে

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


College Road , Chowmuhoni
Noakhali Sadar Upazila
3800