Vice-Chancellor's Office, NSTU

Vice-Chancellor's Office, NSTU

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vice-Chancellor's Office, NSTU, Education, Noakhali Science and Technology University, Noakhali Sadar Upazila.

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 22/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে ২০তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. শাহজাহান (এমপি), নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম (এমপি), বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

সকাল ১০টায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচিসমূহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ‘নোবিপ্রবির অর্জন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অডিটোরিয়ামে সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস এবং ডিনস ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পেরে আমি আনন্দিত। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া। আজকের এ দিনে আমি বেগম খালেদা জিয়ার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আজ যে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন শিক্ষার্থীর একাডেমিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এটি প্রদান করা হয়। আজ যারা এটি অর্জন করলে তারাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষ

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 15/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘‘ডি-নথি’’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৫ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ল্যাব রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন নোবিপ্রবি আইসিটি সেলের সিস্টেম এনালিস্ট মো. মাঈনুদ্দীন এবং ফয়েজ আহমেদ এবং নোয়াখালী সদর উপজেলার আইসিটি অফিসার সৈয়দ মোহাম্মদ মেরাজ হোসেন। কোর্স ডিরেক্টর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. মো. শিবলুর রহমান। প্রোগ্রাম মডারেটর হিসেবে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) জিএম রাকিবুল ইসলাম।

উল্লেখ্য, প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 10/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘‘প্রেসক্লাব ফলচক্র’’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন ২০২৬) নোবিপ্রবি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত ‘‘মধুমাসের সুবাসে, মেতে উঠি উল্লাসে’’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদসহ শিক্ষক, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 09/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন উপ-উপাচার্য অধ্যাপক শফিকুল ইসলাম মহোদয় কে নোবিপ্রবির উপাচার্য মহোদয়ের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 03/06/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষার্থী মো. নিশাদ আহমেদ জীবন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ‘Beamline for Schools (BL4S) 2026’-এ বাংলাদেশকে ঐতিহাসিক সাফল্য এনে দেওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

আজ বুধবার (৩ জুন ২০২৬) এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা (CERN) আয়োজিত ‘BL4S 2026’ প্রতিযোগিতায় বৈশ্বিক বিজয়ী দলের কোচ হিসেবে নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থী মো. নিশাদ আহমেদ জীবনের এই অসাধারণ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের ৮৯টি দেশের শত শত গবেষণা প্রস্তাবনার মধ্য থেকে বাংলাদেশের Team POLARIS-এর বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণা সক্ষমতার উজ্জ্বল স্বীকৃতি। এই সাফল্য শুধু নোবিপ্রবির জন্য নয়, সমগ্র বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার জন্য এক অনন্য মাইলফলক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ গবেষকদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মো. নিশাদ আহমেদ জীবন এবং তার দল।"

উপাচার্য আরও বলেন, “একই সঙ্গে জীবনের তত্ত্বাবধানে গঠিত আরেকটি দল বিশ্বের সেরা ৫০টি দলের মধ্যে স্থান লাভ করায় তার মেধা, নেতৃত্ব ও গবেষণামুখী চিন্তার প্রতিফলন ঘটেছে। এই অর্জন নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

এছাড়াও উপাচার্য মো. নিশাদ আহমেদ জীবন এবং Team POLARIS-এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।

প্রসঙ্গত, BL4S বা Beamline for Schools হলো CERN-এর উদ্যোগে ২০১৪ সালে চালু হওয়া একটি আন্তর্জাতিক বিজ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা। বিজয়ী দল তাদের প্রস্তাবিত গবেষণা বাস্তবায়নের জন্য CERN এবং জার্মানির আন্তর্জাতিক মানের পার্টিকেল অ্যাক্সিলারেটর গবেষণা কেন্দ্র DESY ও ELSA-তে কাজ করার সুযোগ পাবে।

বিজয়ী Team POLARIS আগামী আগস্টে জার্মানির ইউনিভার্সিটি অব বন-এর ELSA Particle Accelerator-এ তাদের গবেষণা বাস্তব

03/06/2026

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আজ বুধবার (০৩ জুন ২০২৬) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষা, গবেষণা, অবকাঠামো ও র‍্যাংকিংয়ের ক্ষেত্রে নোবিপ্রবির বর্তমান অবস্থান তুলে ধরে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে তার সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামী ২২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে আমন্ত্রণ জানান।

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রোল মডেল হবে নোবিপ্রবি 28/05/2026

https://thedailycampus.com/interview/256294?fbclid=IwdGRjcASFIaZjbGNrBIUhoGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHgv4qCBQVgw5YtHk7SBMzm5TElY8cpv42-Jiz9c7yD0alguDY2CO_f6d6y9U_aem_Os0S38v6Mm0MUDgPCrA_iw

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রোল মডেল হবে নোবিপ্রবি উপকূলীয় অক্সফোর্ড খ্যাত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সপ্তম উপাচার্য হিসেবে চলতি মা...

24/05/2026
Photos from Vice-Chancellor's Office, NSTU's post 21/05/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আগামী ২২ জুন ২০২৬ বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান, দপ্তরসমূহের কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Photos from Vice-Chancellor's Office, NSTU's post 20/05/2026

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট এবং সহকারী প্রভোস্টবৃন্দের মতবিনিময় সভা আজ বুধবার (২০ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


Noakhali Science And Technology University
Noakhali Sadar Upazila
3814