07/08/2024
সাবাশ!! 🇧🇩
এই জেনারেশনের ছাত্রদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আজ যা দেখলাম আমি আজীবন গর্ব করে বলতে পারবো, পরবর্তি সকল প্রজন্মের কাছে।
গুলশান থেকে মিরপুর আসার যাওয়ার পথে আজ সারাদিন এই প্রচন্ড গরমে ওরা ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে। নাগরিক হিসেবে আমার আপনার সবার দায়িত্ব এখন ওদের সাথে আমাদের ও এই নিয়ম মানার অভ্যাস তৈরি করা।
১.হার্ট ফাউন্ডেশনের পিছনের রাস্তায় জীবনে কোন দিন আমি এক লেনে গাড়ি চলতে দেখিনি,আজ দেখলাম।ওদের প্রচেষ্টায় সবাই নিয়ম মানতে বাধ্য হয়েছে।
২.বিজয় সরণির মোড়ে এম্বুলেন্স আটকে ছিলো,মানুষ এক লেনে সরে গিয়ে জায়গা করে দিয়েছে।
৩. বাসায় আসার পর দারোয়া কাকার থেকে জানলাম বাসার সামনের রোডে আজ ঝাড়ু দিয়ে ময়লা সাফ করছে ছাত্ররা।
৪.৬০ ফিট রোডে দেখলাম ছাত্র ছাত্রীরা মোড়ে মোড়ে সিগন্যাল দিচ্ছে সবাই এক লেনে গাড়ি চালাতে বাধ্য হচ্ছে।একই সাথে দেখেছি এক দল ওদের সামনে দিয়ে দলীয় স্লোগান দিয়ে মিছিল করে যাচ্ছে।অথচ উনারা চাইলে পারতো এই কাজে এগিয়ে আসতে।
ভালো খারাপ থাকবে, অরাজকতার মাঝে দাঁড়িয়ে নতুন স্বপ্নের বীজ বুনতেছে এই ছাত্ররা,একদিন ইনশাল্লাহ ভোটের অধিকার দিতে ওরা নতুন নেতৃত্ব বেঁছে নিবে,এভাবেই বাংলাদেশ স্বপ্ন দেখবে একটি নতুন বাংলাদেশ গড়ার।
আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ হিসেবে ছাত্র ছাত্রীদের মন থেকে সম্মান জানাই 💕
একজন নাগরিক হিসেবে আমি ওদেরকে স্যালুট জানাই।
এগিয়ে যাক দেশ,গড়ে উঠুক সোনার বাংলাদেশ।
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩