দারুস সালাম মহিলা মাদরাসা

দারুস সালাম মহিলা মাদরাসা

Share

+01815124425

08/06/2018
08/06/2018

আবাসিক শাখা সাময়িক বন্ধ থাকার পর ইনশাল্লাহ আগামী ডিসেম্বর১৮ চালু হবে।

06/08/2017

পর্দা করা ফরয

20/07/2017

জেনে নেই কিছু সাধারন প্রশ্ন ও উত্তর।
প্রঃ পবিত্র কুরআনে মোট সূরা কতটি?
উঃ১১৪ টি।
প্রঃ পবিত্র কুরআনেরর প্রথম সূরার নাম
কি?
উঃ ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে বড় সূরা
কোনটি?
উঃ সূরা বাকারা।
প্রঃ পবিত্র কুরআনে সবচেয়ে ছোট সূরা
কোনটি?
উঃ সূরা কাওছার।
প্রঃ পবিত্র কুরআনের মধ্যে সবচেয়ে বড়
আয়াত কোনটি এবং কোন সূরায়?
উঃ সূরা বাকারার ২৮২নংআয়াত।
প্রঃ পবিত্র কুরআনেরর মধ্যে সবচেয়ে
ফযিলত পূর্ণ আয়াত কোনটি?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃফরয নামাযের পর কোন আয়াতটি পাঠ
করলে, মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোন
বাধা থাকে না?
উঃ আয়াতুল কুরশী।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি পাঠ
করলে, কবরের আযাব থেকে রক্ষা পাওয়া
যায়?
উঃ সূরা মূলক।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি
কুরআনের এক তৃতীয়াংশেরর সমান?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতি
ভালবাসা থাকলে, মানুষকে জান্নাতে
নিয়ে যাবে?
উঃ সূরা ইখলাস।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি
কুরআনের চতুর্থাংশের সমপরিমাণ?
উঃ সূরা কাফিরূন।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরাটি জুমআর
দিন বিশেষ ভাবে পাঠ করা মুস্তাহাব?
উঃ সূরা কাহাফ।
প্রম পবিত্র কুরআনের কোন সূরার প্রথমাংশ
তিলাওয়াত কারীকে দাজ্জালের ফেতনা
থেকে রক্ষা করবে?
উঃ সূরা কাহাফের প্রথম দশটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা
জুমআর দিন ফজরের নামাযে তিলাওয়াত
করা সুন্নত?
উঃ সূরা সাজদা ও দাহর।
প্রঃ পবিত্র কুরআনের কোন দু'টি সূরা
জুমআর নামাযে তিলাওয়াত করা সুন্নত?
উঃ সূরা আ'লা ও গাশিয়া।
প্রঃ পবিত্র কুরআনে কত বছরে নাযিল হয়?
উঃ তেইশ বছরে।
প্রঃ "মুহাম্মদ " সাঃ এর নামটি পবিত্র
কুরআনে কত স্থানে উল্লেখ হয়েছে?
উঃ চার স্থানে। ১/সূরা আল ইমরান।
(১১৪নংআয়াত)
২/সূরা আহযাব।(৪০নংআয়াত)
৩/সূরা মুহাম্মদ। ২নংআয়াত)
৪/ সূরা ফাতাহ্। (২৯নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন আয়াত
নাযিল হয়?
উঃ সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত।
প্রঃ পবিত্র কুরআনের কোন আয়াতটি
সর্বশেষ নাযিল হয়?
উঃ আল্লাহ তা'আলা বলেন- ﻭﺍﺗﻘﻮﺍ ﻳﻮﻣﺎً ﺗﺮﺟﻌﻮﻥ ﻓﻴﻪ
ﺇ ﻟﻲ ﺍﻟﻠﻪ ﺛﻢ ﺗﻮﻓﻲ ﻛﻞ ﻧﻔﺲ ﻣﺎﻛﺴﺒﺖ ﻭﻫﻢ ﻻ ﻳﻄﻠﻤﻮﻥ
সূরা বাকারার ২৮১ নংআয়াত।
ইবনু আবী হাতেম সাঈদ বিন জুবাইর রাঃ
থেকে বণর্না করেন যে, এই আয়াত নাযিল
হওয়ার পর নবী কারীম সাঃ নয় দিন জীবিত
ছিলেন। (আল ইতক্বান ফি উলূমিল কুরআন)
প্রঃ পবিত্র কুরআনের সর্বপ্রথম কোন
সূরাটি পূর্নারূপে নাযিল হয়?
উঃ সূরা ফাতিহা।
প্রঃ পবিত্র কুরআন প্রথম যুগে কি ভাবে
সংরক্ষিত ছিল?
উঃ সাহাবায়ে কিরামের স্নৃতিতে,
লিখিত অবস্থায় চামড়ায়, হাড়ে, পাতায় ও
পাথরে।
প্রঃ সর্বপ্রথম কে পবিত্র কুরআন একত্রিত
করেন?
উঃ আবু বকর রাঃ।
প্রঃ কোন সাহাবীকে কুরাআন একত্রিত
করার দায়িত্ব দেয়া হয়ে ছিল?
উম যায়েদ বিন ছাবেত রাঃ কে।
প্রঃ কার পরামর্শে এই কুরাআন একত্রিত
করনের কাজ শুরু হয়?
উঃ ওমর বিন খাত্তাব রাঃ।
প্রঃ রাসূল সাঃ এর ওহী লেখক কে কে
ছিলেন?
উঃ হযরত আলী বিন আবী তালেব,
মু'আবিয়া বিন আবী সুফিয়ান, যায়েদ বিন
ছাবেত ও উবাই বিন কা'ব প্রমুখ রাঃ।
প্রঃ কোন যুগে কার নির্দেশে কুরাআনের
অক্ষরে নকতা দেয়া হয়?
উঃ উমাইয়া খালীফা আব্দুল মালিকের
যুগে হাজ্জাজ বিন ইউসূফের নির্দেশে
একাজ হয়।
প্রঃ কুরআনের নকতা দেয়ার কাজটি কে
করেন?
উঃ নসর বিন আছেম বিন ই'য়ামান রহঃ।
প্রঃ কুরআনে কে হরকত (যবর, যের, পেশ)
ইত্যাদি সংযোজন করেন?
উঃ খলীল বিন আহমদ আল ফারাহীদি রহঃ।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "দুনিয়া"
শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "আখরাত"
শব্দটি এসেছে?
উঃ ১১৫ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতটি অক্ষর রয়েছে?
উঃ ৩২৩৬৭১টি।
প্রঃ পবিত্র কুরআনে কতটি শব্দ আছে?
উঃ ৭৭৪৩৯ টি।
প্রঃ পবিত্র কুরআনে কতটি আয়াত আছে?
উঃ ৬৬৬৬ টি।
প্রঃ কোন সূরার শেষ দু'টি আয়াত কোন
মানুষের রাতে পাঠ করলে তার জন্য যথেষ্ট
হবে?
উঃ সূরা বাকারার শেষের আয়াত দু'টি।
(২৮৫ ও২৮৬ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনে কতটি সিজদা আছে
এবং কোন কোন সূরায়?
উঃ ১৪ টি সিজদা। (সূরা
আ'রাফে-২০৬নংআয়াত)
(সূরা রা'দ_১৫নংআয়াত) (সূরা নাহল-৪৯
নংআয়াত)
(সূরা ইসরা-১০ নংআয়াত) (সূরা
মারইয়াম-৫৮ নংআয়াত) (সূরা হজ্জ্ব-১৮ও৭৭
নংআয়াত)
(সূরা ফুরকান-৬০ নংআয়াত) (সূরা নামল-২৫
নংআয়াত) (সূরা সিজদা-১৫ নংআয়াত)
(সূরা সোয়াদ-২৪ নংআয়াত) (সূরা হা-মীম
আস সাজদাহ-৩৭ নংআয়াত) (সূরা নাজম-৬২
নংআয়াত) (সূরা ইনশিক্বক-২১ নংআয়াত)
(সূরা আলাক-১৯ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু'টি
সিজদা রয়েছে?
উঃ সূরা হজ্জ্ব।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "রহমান"শব্দটি
উল্লেখ হয়েছে?
উঃ ৫৭ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার
"জান্নাত"শব্দটি এসেছে?
উঃ ১৩৯ বার। (এক বচন, দ্বিবচন, বহুবচন
শব্দে)
প্রঃ পবিত্র কুরআনে কতবার
"জাহান্নাম"শব্দটি এসেছে?
উঃ ৭৭ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার "আগুন" শব্দটি
এসেছে?
উঃ১২৬ বার।
প্রঃ পবিত্র কুরআনে কতবার " ﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﻠﻤﻴﻦ
"
বাক্যটি এসেছে?
উঃ ৬ বার।
প্রঃ পবিত্র কুরআনে কোন আয়াতে আরবী
২৯টি অক্ষরই রয়েছে?
উঃ সূরা ফাতাহ্। (২৯ নংআয়াত)
প্রঃ " ﺍﻟﻤﻐﻀﻮﺏ ﻋﻠﻴﻬﻢ " দ্বারা কাদেরকে বুঝানো
হয়েছে এবং " ﺍﻟﻀﺎﻟﻴﻦ " দ্বারা কাদেরকে
বুঝানো হয়েছে?
উঃ " ﺍﻟﻤﻐﻀﻮﺏ ﻋﻠﻴﻬﻢ " দ্বারা ইহুদীদেরকে
বুঝানো হয়েছে এবং " ﺍﻟﻀﺎﻟﻴﻦ " দ্বারা
খৃষ্টানদেরকে বুঝানো হয়েছে।
প্রঃ পবিত্র কুরআনে কোন সূরায় " ﻙ "
অক্ষরটি নেই?
উঃ সূরা কুরাঈশ,ফলাক, ও আছর।
প্রঃ পবিত্র কুরআনের কোন সূরায় দু'বার "
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " রয়েছে?
উঃ সূরা নামল।(২৭ নংআয়াত)
প্রঃ পবিত্র কুরআনেরর কোন সূরার প্রথমে "
ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " নেই?
উঃ সূরা তাওবা।
প্রঃ পবিত্র কুরআনে মোট কতবার " ﺑﺴﻢ ﺍﻟﻠﻪ
ﺍﻟﺮﺣﻤﻦ ﺍﻟﺮﺣﻴﻢ " রয়েছে?
উঃ ১১৪ বার।
প্রঃ কোন সূরা সর্ম্পকে ইমাম শাফেয়ী
বলেন, এ সূরাটি ব্যতিত অন্য সূরা নাযিল না
হলেও যথেষ্ট ছিল?
উঃসূরা আছর।
প্রঃ পবিত্র কুরআনে কতজন নবীর নাম
উল্লেখ করা হয়েছে?
উঃ ২৫ বার।
প্রঃ মাক্কী সূরা ও মাদানী সূরা বলতে কি
বুঝায়?
উঃ মাক্কী সূরা হলো যা মদীনায়
হিজরতের পূর্বে নাযিল হয়েছে। আর
মাদানী সূরা হলো যা মদীনায় হিজরতের
পর নাযিল আজ চট্র্রগ্রামে 5নংসংকেতও coxbazara 7নংসংকেত দেওয়া হয়েছে।

Photos 04/06/2017

পর্দা না করার শাস্তি সম্পর্কিত হাদিসঃ
★এক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
“ দু’ শ্রেণীর মানুষ জাহান্নামী হবে: -
যারা গরুর লেজ সদৃশ বেত দ্বারা মানুষকে প্রহার করে এবং যে সব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুঁজের মতন কেশ বিন্যাস করবে। এ নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়।''
[সহীহ মুসলিম হাদিস নং: ২১২৭,মুসনাদে আহমাদ, হাদীস:৮৬৬৫]
★দুই
রাসুল [সা.] বলেছেন, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।
প্রথম শ্রেণী হলো- যারা কোনো প্রকার নেশাদারদ্রব্য পান বা গ্রহণ করে।
দ্বিতীয় শ্রেণী হলো- যে বা যারা পিতা-মাতারঅবাধ্য, এই শ্রেণীভূক্ত মানুষরাওজান্নাতে যাবে না।
তৃতীয় শ্রেণী হলো-দাইউস। ঐ দাইউস ব্যক্তি যে তার পরিবারে পর্দা প্রথা চালু রাখেনি। পরিবারের সদ্যসের মাঝে বেপর্দা ছিলো, বেহায়াপনা ছিলো কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা-বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে।
[মুসনাদে আহমাদ: ২/৬৯]
★তিন
আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি-অবনত ব্যাক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এ বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি। হাদীস শরীফে এসেছে, ‘‘প্রত্যেক চোখ যিনা করে। আর কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন মজলিশের পাশ দিয়ে যায় তাহলে সেও নযরের যিনা বা সরাসরি যিনার প্রতি প্রলব্ধুকারী হিসেবে গণ্য হবে।
(জামেতিরমিযী, হাদীস:২৭৮৬)
★চার
রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “আমি পুরুষের জন্য নারীর চেয়ে বড় আর কোন ফিতনাহ রেখে যাচ্ছিনা। আর, বনী ইসরাইলের প্রথম ফিতনাহই ছিলো নারী সংক্রান্ত। সুতরাং লোকদের উচিত তাদের পরিবারকে ফিতনাহ এবং ফিতনাহর উপকরণ থেকে দুরে রাখা। [ফতোয়ায়ে আল-মার'আহ আল মুসলিমাহ : ২/৯৮১]
★পাঁচ
আবু হুরায়ররা (রাদিআল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, "মহান আল্লাহ ও শেষ দিবসের প্রতি যে নারী ঈমান রাখে, তার মাহরামের সঙ্গ ছাড়া একাকিনী এক দিন এক রাতের দূরত্ব সফর করা বৈধ নয়।’’

[সহীহ বুখারীঃ হাদীস ১০৮৮, সহীহ মুসলিমঃ ১৩৩৯, জামে তিরমিযীঃ হাদীস ১০৭০, সুনানে আবু দাউদঃ হাদীস ১৭২৩, ইবনে মাজাহঃ হাদীস ২৮৯৯, মুসনাদে আহমদঃ হাদীস ৭১৮১, ৭৩৬৬, ৮২৮৪, ৮৩৫৯, ৯১৮৫, ৯৩৭৪, ৯৮৪৮, ১০০২৯, ১০১৯৭, মুওয়াত্তা মালিকঃ হাদীস ১৮৩৩]

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


ভীমপুর রোড, চাটখিল, নোয়াখালী।
Noakhali Sadar Upazila
3878