04/08/2017
স্যার আপনারা ক্লাসে বলতেন, তোমরা যখন বড় হবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবা তখন আমাদের কথা মনে পড়বে। এই কথাটা স্কুলে পড়া অবস্থায় বিশ্বাস করতাম না। এর পিছনে একটা কারন ছিল। সেটা হল আমাদেরকে পড়ালেখার জন্য তাগিদ দেওয়া, বকা দেওয়া,কখনো কান ধরিয়ে দাড় করিয়ে রাখা, বেত দিয়ে পিটানো, গনি স্যারের দিললিকা লাড্ডুর তো কোন জুড়ি ছিলনা। তখন আপনাদের উপর খুব বিরক্ত ছিলাম। কিন্তু স্যার আজ আপনাদের সেই কথাটাই সত্য হচ্ছে।আপনাদের প্রতিটা কথা যে নতুন ভাবে নিজেদের চিনতে শিখাত তা আজ উপলব্ধি করছি। আমরা যে যে অবস্থানে আছি তাদের প্রতেকের জীবন গড়ার প্রথম সারির কারিগর আপনারা......সত্যি স্যার খুব মিছ করি আপনাদের, যোগাযোগ রক্ষা হয়না বলে জানি না কে কোন অবস্থানে আছেন। স্যার সর্ব ক্ষেত্রে আপনাদের শারিরিক মানসিক সুস্থতা কামনা করি.......যে প্রান প্রিয় শিক্ষকরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রূহের মাগফিরাত কামনা করি।
Masum Billah
20/01/2015
২০১৫ সালের এসএসসি পরীক্ষার সময়সূচী
13/12/2014
********** শহীদ বুদ্ধিজীবী দিবস**********
**********************************************
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুরো সময়টুকুতেই পাকিস্তানী হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করাকে বুঝায়। ১৯৭১ এর ডিসেম্বর মাসে স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে এসে পাকিস্তান বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা নবগঠিত দেশকে সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দূর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানী বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ হতে তুলে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এই পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নামে পরিচিত। বন্দী অবস্থায় বুদ্ধিজীবীদের বিভিন্ন বধ্যভূমিতে হত্যা করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর তাদের ক্ষত-বিক্ষত ও বিকৃত লাশ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের লাশ শনাক্তও করা যায়নি, পাওয়াও যায়নি বহু লাশ। ১৯৭১ এর ১৪ ডিসেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। শ্রদ্ধার সাথে স্মরন করি জাতির শ্রেষ্ঠ সন্তান তোমাদের
****হত্যার পরিসংখ্যান****
শিক্ষাবিদ - ৯৯১ জন
সাংবাদিক - ১৩
চিকিৎসক - ৪৯
আইনজীবী - ৪২
অন্যান্য (সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং প্রকৌশলী) - ১৬
****নিহত বুদ্ধিজীবীদের তালিকা****
ডঃ গোবিন্দ চন্দ্র দেব (দর্শনশাস্ত্র)।
ডঃ মুনির চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ মোফাজ্জল হায়দার চৌধুরী (বাংলা সাহিত্য)।
ডঃ আনোয়ার পাশা (বাংলা সাহিত্য)।
ডঃ আবুল খায়ের (ইতিহাস)।
ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা (ইংরেজি সাহিত্য)।
ডঃ সিরাজুল হক খান (শিক্ষা)।
ডঃ এ এন এম ফাইজুল মাহী (শিক্ষা)।
হুমায়ূন কবীর (ইংরেজি সাহিত্য)।
রাশিদুল হাসান (ইংরেজি সাহিত্য)।
সাজিদুল হাসান (পদার্থবিদ্যা)।
ফজলুর রহমান খান (মৃত্তিকা বিজ্ঞান)।
এন এম মনিরুজ্জামান (পরিসংখ্যান)।
এ মুকতাদির (ভূ-বিদ্যা)।
শরাফত আলী (গণিত)।
এ আর কে খাদেম (পদার্থবিদ্যা)।
অনুদ্বৈপায়ন ভট্টাচার্য (ফলিত পদার্থবিদ্যা)।
এম এ সাদেক (শিক্ষা)।
এম সাদত আলী (শিক্ষা)।
সন্তোষচন্দ্র ভট্টাচার্য (ইতিহাস)।
গিয়াসউদ্দিন আহমদ (ইতিহাস)।
রাশীদুল হাসান (ইংরেজি)।
এম মর্তুজা (চিকিৎসক)।
ডঃ হবিবুর রহমান (গণিত বিভাগ)।
ডঃ শ্রী সুখারঞ্জন সমাদ্দার (সংস্কৃত)।
মীর আবদুল কাইউম (মনোবিজ্ঞান)।
চিকিৎসকঃ
অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে রাব্বি (হৃদরোগ বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ আলিম চৌধুরী (চক্ষু বিশেষজ্ঞ)।
অধ্যাপক ডাঃ শামসুদ্দীন আহমেদ।
ডাঃ হুমায়ুন কবীর।
ডাঃ আজহারুল হক।
ডাঃ সোলায়মান খান।
ডাঃ আয়েশা বদেরা চৌধুরী।
ডাঃ কসির উদ্দিন তালুকদার।
ডাঃ মনসুর আলী।
ডাঃ মোহাম্মদ মোর্তজা।
ডাঃ মফিজউদ্দীন খান।
ডাঃ জাহাঙ্গীর।
ডাঃ নুরুল ইমাম।
ডাঃ এস কে লালা।
ডাঃ হেমচন্দ্র বসাক।
ডাঃ ওবায়দুল হক।
ডাঃ আসাদুল হক।
ডাঃ মোসাব্বের আহমেদ।
ডাঃ আজহারুল হক (সহকারী সার্জন)
ডাঃ মোহাম্মদ শফী (দন্ত চিকিৎসক)
শহীদুল্লাহ কায়সার (সাংবাদিক)।
নিজামুদ্দীন আহমেদ (সাংবাদিক)।
সেলিনা পারভীন (সাংবাদিক)
সিরাজুদ্দীন হোসেন (সাংবাদিক)।
আ ন ম গোলাম মুস্তফা (সাংবাদিক)।
আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার)।
ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ)।
রণদাপ্রসাদ সাহা (সমাজসেবক এবং দানবীর)।
যোগেশ চন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ূর্বেদিক চিকিৎসক)।
জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার)।
মেহেরুন্নেসা (কবি)।
ডঃ আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ)।
নজমুল হক সরকার (আইনজীবী)।
নূতন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ূর্বেদিক চিকিৎসক)।
17/11/2014
we miss you......................sir
04/11/2014
study tour of thanar hat high school
18/10/2014
ছবিটি দেখে সবার সাথে শেয়ার করুন এবং নিজে জানুন অন্যকে জানান। বাংলাদেশে ইবোলা মোকাবেলায় আপনাদের সবার সচেতনতা আশা করছি। আরো জানতে বিস্তারিত পড়ুন-
http://dhakatimes.com.bd/2014/10/18/53265/ebola-virus-awareness/
12/10/2014
☛ মাত্র ১০ টাকায় চিকিৎসা।
হোটেল রেডিসন এর ঠিক উল্টোদিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের গা ঘেষে দেখা যায় চকচকে এক বিশাল ভবন। এখানেই মেলে মাত্র ১০ টাকায় উন্নতমানের চিকিৎসা। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নামে এ হাসপাতালটিতে নাকি রোগী আসেনা প্রচারের অভাবে। (কুর্মিটোলা জেনারেল হসপিটাল- মহাখালী-বনানী পার হয়ে কুড়িল-বিশ্বরোডের ঠিক একটু আগেই। )
এখানে মাত্র ১০ টাকা ফি দিয়ে ডাক্তার দেখানো যায়। ১৫ টাকায় মেলে বিশেষজ্ঞ চিকিৎসক। ঔষধপত্র সব ফ্রি। এছাড়া কম খরচে আছে বিভিন্ন টেষ্ট এবং অপারেশন এর সুবিধা।
আমি জানি হয়তো আপনাদের এ হাসপাতালে যাবার দরকার নেই তবু আমাদের চারপাশে যেসব খেটে খাওয়া মানুষ আছে তাদের কাছে এ হাসপাতালটির তথ্য পৌছে দিতে পারলে তারা উপকৃত হবে, সেজন্যই দেয়া। শেয়ার করলে হয়ত অন্যরা উপকৃত হতে পারে। ধন্যবাদ।।
শেয়ারের অনুরোধ রইল।
--সংগৃহীত--
27/08/2014
তিনি ছিলেন সাম্যের কবি, মানবতার কবি,প্রেমের কবি , বিদ্রহী কবি এবং তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম.স্বাধীনের পর বাহাত্তর সালে কবিকে ঢাকায় নিয়ে আসেন ও জাতীয় কবির মর্যাদা দেন। নির্বাক হয়ে অতিবাহিত করেছিলেন ১৯৪২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত। এই নীরবতার মধ্যেই চিরবিদায় নিয়েছেন পৃথিবী থেকে। আজ সেই অমর কবির ৩৮ তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র মহাবিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ৭৭ বছর বয়সে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গববন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিখেছিলেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই…।’ কবির সেই আকাক্ষার কথা মনে রেখেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।
27/08/2014
সংকল্প
কাজী নজরুল ইসলাম
থাকব না’ক বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে।
কিসের আশায় করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে।
কেমন করে বীর ডুবুরি
সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী
চলছে উড়ে স্বর্গপানে।
হাউই চড়ে চায় যেতে কে
চন্দ্রলোকের অচিনপুরে,
শুনব আমি, ইঙ্গিতে কোন
মঙ্গল হতে আসছে উড়ে।
পাতাল ফেড়ে নামব আমি
উঠব আমি আকাশ ফুঁড়ে,
বিশ্বজগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
19/08/2014
'বীরবল' শব্দের অর্থ হল জ্ঞানী।
17/08/2014
Our school Football Teachers team At Thanarhat High School Field.