17/07/2025
প্রিয় মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্যোগে আসছে ১৯ জুলাই, ২০২৫ খ্রি., রোজ: শনিবার, সকাল: ১০:০০ ঘটিকার সময় মাদ্রাসার মুরাদ মিয়া হলে একটি ব্যতিক্রমধর্মী “ফল উৎসব ও ফল প্রদর্শনীর" আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে দেশি-বিদেশি প্রায় ৪০ প্রজাতির ফল প্রদর্শিত হবে।
ফল উৎসবের শুভ উদ্বোধন করবেন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব আলহাজ্ব সোহরাব হোসেন সুমন।
মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং শুভাকাঙ্ক্ষীদের এই জ্ঞান-ভিত্তিক ও আনন্দঘন আয়োজনে উপস্থিত থেকে উৎসবকে সার্থক করে তোলার জন্য বিনীত অনুরোধ করছি।
আপনার উপস্থিতিই হবে আমাদের প্রেরণার উৎস।
অনুরোধক্রমে,
মুফতি হারুনুর রশিদ
মুহতামিম
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা
20/06/2025
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার সাধারণ শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অদ্য ২০শে জুন, ২০২৫ইং তারিখে মাদ্রাসার মুরাদ মিয়া হলে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার আজমত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর উল্লাহ এবং সম্মানিত মুহতামিম জনাব হারুন অর রশিদ সাহেবের সহযোগিতায় লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়।
শিক্ষার সর্বোচ্চ মান নিশ্চিতের লক্ষ্যে উপযুক্ত শিক্ষক নিয়োগ করার উদ্দেশ্যে লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষাদানে যথেষ্ট যোগ্য প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ দান করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
07/05/2025
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীদের প্রথম সাময়িক পরীক্ষার কিছু খন্ড চিত্র।
Some photos of little students of Moizdipur Darul Ulum Kamu Mia Madrasha who appeared for their first term examination.
31/03/2025
সম্মানিত অভিভাবক এবং প্রিয় ছাত্র-ছাত্রীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ঈদ মোবারক! ঈদ মোবারক!! ঈদ মোবারক!!!
পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত এই দিনে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ।
ঈদ আমাদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা, সুদৃঢ় করে ভালোবাসা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধন।
এই পবিত্র দিনে আমরা পরস্পরের সুখ-দুঃখ ভাগ করে নেই, মানবিক মূল্যবোধের চর্চা করি এবং একটি সুশিক্ষিত, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।
ঈদ হোক আপনার এবং আপনার পরিবার-পরিজনের জন্য আনন্দময়, শান্তিময় এবং কল্যাণময়।
শুভেচ্ছান্তে।
সোহরাব হোসেন সুমন
প্রতিষ্ঠাতা এবং সভাপতি
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
29/08/2024
ঢাকার টপস্টার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান জনাব একেএম নাসির উদ্দিন এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন অর রশিদ কামু মিয়া বাড়ির কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইয়াকুব মাসুমের (মাসুম চৌধুরীর) মাধ্যমে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদের রাতের খাবারের জন্য ১০ হাজার টাকা আল্লাহর সন্তুষ্টির লক্ষে স্বেচ্ছায় দান করেছেন। এখানে উল্লেখ্য যে টপস্টার গ্রুপ তাদের প্রতিষ্ঠানে কর্মরত সকলকে ১০ হাজার টাকা করে তাদের নিজ নিজ এলাকায় বিতরণের জন্য বরাদ্দ প্রদান করেন। জনাব মাসুম চৌধুরী তার প্রাপ্ত বরাদ্দের টাকা দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদের খাবারের জন্য প্রদান করেছেন। মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার সম্মানিত সভাপতি উনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়েছেন। মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, মুহতামিম মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদেরকে সাথে নিয়ে আগামীকাল রাতের খাবারের আগ মুহূর্তে উনাদের কোম্পানির সম্মানিত মালিকবৃন্দ, কর্মকর্তা এবং কর্মচারীদের সুস্বাস্থ্য এবং কোম্পানির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
27/08/2024
মইজদীপুর কামু মিয়া বাড়ির জনাব সাইফুল্লাহ সাহেবের সহধর্মিনী, একজন ধর্মপ্রাণ, দয়ালু এবং পরোপকারী, মইজদীপুরের মানুষের দুরবস্থার ভিডিও চিত্র দেখে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদের খাবারের জন্য উনার উমরাহ পালনের জন্য জমানো টাকা থেকে ১০ হাজার টাকা আল্লাহর সন্তুষ্টির লক্ষে স্বেচ্ছায় দান করেছেন। আমরা উনাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি আমাদের মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, মুহতামিম, মাওলানা, হাফেজ সহ আমাদের মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদেরকে সাথে নিয়ে আগামীকাল বাদ আসর উনার এবং উনার পরিবারের সদস্যদের সুস্থতার সাথে নেক হায়াত এবং উনার মৃত শশুর এবং শাশুড়ির আত্মার মাগফেরাত কামনায় দোয়া করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
26/08/2024
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার আশ্রয় কেন্দ্রর সদস্য সংখ্যা ১৫০ জন।
আজকে সকালে অতিবৃষ্টি ভিতরেও মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার আশ্রয়কেন্দ্রের জন্য বাজার নিয়ে আসলাম।
23/08/2024
সুপ্রিয় এলাকাবাসী।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা আমাদের এলাকার অনেকের ঘর-বাড়িকে পানিতে নিমজ্জিত করেছে। অনেকের থাকার জায়গা বসবাসের অনুপযোগী হয়েছে। অনেকের রান্নাবান্নার কাজকে ব্যাহত করেছে।গবাদিপশু এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এই মহা দুর্যোগে এবং বিপর্যয়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা আমাদের মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। মাদ্রাসায় আশ্রয় নেওয়া সম্মানিত অতিথিদের জন্য স্বাস্থ্যসম্মত শুকনো এবং রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, জরুরী ঔষধ, মোমবাতি, দেয়াশলাই ইত্যাদির ব্যবস্থা করেছি। চেহেরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারীদের জন্য শুকনো খাবার এবং মাদ্রাসায় রান্না করা খাবার সরবরাহ করেছি।
আমাদের মাদ্রাসায় আরো কিছু আশ্রয় প্রত্যাশীদের আশ্রয়ের সুযোগ রয়েছে। আমাদের এলাকার কেউ যদি কোথাও আশ্রয় নিতে না পারেন তাদেরকে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়ার জন্য আহব্বান জানাচ্ছি।
যারা কোথাও আশ্রয় গ্রহণ করেননি, অসহায়, দরিদ্র এবং কর্মহীন তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শুকনো খাবার, খাবার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই ইত্যাদি সরবরাহ করা হবে। যাদের অতীব প্রয়োজন তাদেরকে আমাদের মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর উল্লাহ মিয়া, মোবাইল: ০১৭৮৬৫০৭৫৪৫ এবং সম্মানিত মুহতামিম জনাব মাওলানা হারুনুর রশিদ, মোবাইল: ০১৮২২২২৬৬২৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদন্তে।
সভাপতি
মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
23/08/2024
সুপ্রিয় এলাকাবাসী।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা আমাদের এলাকার অনেকের ঘর-বাড়ি পানিতে নিমজ্জিত করেছে। অনেকের থাকার জায়গা বসবাসের অনুপযোগী হয়েছে। অনেকের রান্না-বান্নার কাজকে ব্যাহত করছে। গবাদিপশু এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
এই মহা দুর্যোগে এবং বিপর্যয়ে এলাকাবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা আমাদের মাদ্রাসাকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি। মাদ্রাসায় আশ্রয় নেওয়া সম্মানিত অতিথিদের স্বাস্থ্যসম্মত শুকনো এবং রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, জরুরী ঔষধ, মোমবাতি, দেয়াশলাই ইত্যাদির ব্যবস্থা করেছি। চেহেরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহণকারীদের জন্য শুকনো খাবার এবং মাদ্রাসায় রান্না করা খাবার সরবরাহ করেছি।
আমাদের মাদ্রাসায় আরো কিছু আশ্রয় প্রত্যাশীদের আশ্রয়ের সুযোগ রয়েছে।
আমাদের এলাকার কেউ যদি কোথাও আশ্রয় নিতে না পারেন তাদেরকে দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
যারা কোথাও আশ্রয় গ্রহণ করেননি, অসহায়, দরিদ্র এবং কর্মহীন তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে শুকনো খাবার, খাবার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই ইত্যাদি সরবরাহ করা হবে।
যাদের অতীব প্রয়োজন তাদেরকে আমাদের মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জাফর উল্লাহ মিয়া, মোবাইল: ০১৭৮৬৫০৭৫৪৫ এবং সম্মানিত মুহতামিম জনাব মাওলানা হারুনুর রশিদ, মোবাইল: ০১৮২২২২৬৬২৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।
ধন্যবাদান্তে।
সভাপতি
দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
21/08/2024
প্রিয় মইজদীপুরবাসী,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা অতিবৃষ্টি এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্থ, পানিবন্দী, দরিদ্র এবং আশ্রয়হীন মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২.০০ টা থেকে অসহায় এবং বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
মাদ্রাসায় আশ্রয় গ্রহণকারীদের জন্য খাদ্য এবং ওষুধের সুব্যবস্থা করা হয়েছে।
মাদ্রাসার শিক্ষার্থীদের পরিবার, মাদ্রাসার আশেপাশের পানিবন্দী, আশ্রয়হীন এবং হতদরিদ্র পরিবারকে অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয় দেওয়া হবে।
আপনাদের বিপদে আপদে পাশে থাকার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।
ধন্যবাদান্তে।
সভাপতি
রেইনবো যুব ফাউন্ডেশন।