21/08/2026
মানুষের মুখের ব্যবহারের কারণে মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়।
বিশেষ করে সংসারে যে ব্যক্তিটি অনেক শ্রম দিয়ে সবার চাহিদা মিটিয়ে থাকে তাকে ছোট করে বা খারাপ ভাষায় কথা বললে সেই ব্যক্তিটি সবচেয়ে বেশি আঘাত পায়।
ঐ মানুষ টি নিজের কথা না ভেবে সবার কথা আগে ভাবে।তাই আসুন সুন্দর ভাষায় কথা বলুন উপার্জনক্ষম ব্যক্তিটাকে একটু শান্তি দিন।একটু ভেবে দেখুন ঐ ব্যক্তিটি না থাকলে আপনার পরিবারের কি হবে?
20/08/2026
আজ এক বছর হলো আমার সন্তান পড়াশোনার কারণে আমার থেকে অনেক দূরে।🥲গতবছর এই দিনে তাকে বিমান বন্দরে বিদায় দিতে গিয়ে অনেক কষ্ট হয়েছিল।আমার এক ছেলে এক মেয়ে।ছেলেটা বড়।
একমাত্র ছেলেকে কীভাবে বিদেশে পাঠালাম তখন অনেকে আমাকে এই কথাটা বলেছেন।তাদের উদ্দেশ্যে আমি বলবো সন্তান কে নিজের কাছে আগলে রাখলে তার স্বপ্নগুলো পূরণ হবে না।সন্তান বড়ো হলে তার চাওয়া পাওয়াকে গুরুত্ব দিতে হবে।
আমি কখনও ছেলের ইচ্ছের বাহিরে কোনো কিছুতে জোর করিনি।যদিও ছেলে আমার সাথে পরামর্শ করেই যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে।
ছেলের বাবা ইচ্ছে এবং আমার আত্মীয় স্বজন সবাই চেয়েছে ও ডাক্তারি পড়ানোর। কিন্তু আমার ছেলের অনেক আগের থেকে স্বপ্ন সে বিদেশে লেখাপড়া করবে।আমি তার স্বপ্নপূরণের সহায়ক হিসেবে কাজ করছি।
আলহামদুলিল্লাহ আল্লাহ তার মনের আশা পূরণ করেছেন।
১০০% স্কলারশিপ নিয়ে কাজাকিস্তান আল ফারাবী জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে এখন কম্পিউটার সাইন্সে অনার্স করছে।তার চাওয়া কে গুরুত্ব দেওয়ায় আলহামদুলিল্লাহ ১ম বর্ষ ভালো ফলাফল করে সরকারিভাবে বাড়তি সুবিধা পাচ্ছে।
সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
20/08/2026
বাস্তবতা নিরিখে কিছু লিখলেই সবাই ভাবছে লেখাগুলো আমার সাথে ঘটে যাওয়া বা আমাকে নিয়ে লেখা।
আমার লেখাগুলো চারপাশের দেখা পরিবেশ থেকে লেখা।
19/08/2026
পৃথিবীতে কোনো মানুষ সম্পূর্ণ সুখি হতে পারে না।কোথাও না কোথাও তার একটা অপূর্ণতা থেকে যাবে।যেটা তাকে সর্বদা কষ্ট দেয় এবং ভাবায়।
তবে মনে রাখতে হবে এর মধ্যে দিয়েই জীবন কে সাজিয়ে নিতে হবে।
19/08/2026
শিক্ষার্থী বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে পরীক্ষার কক্ষে আসলো।তার পোশাক সম্পূর্ণ ভেজা।তাই তার আম্মু বাজারে গিয়েছে পোশাক কিনতে।পরীক্ষার সময় শুরু হয়ে গেছে তাই আমার গায়ের ওড়না টা তার গায়ে দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করলাম।
18/08/2026
যে বা যাদের জন্য আপনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করবেন একসময় সে বা তারা আপনাকে সবচেয়ে বেশি আঘাত করবে।আর তাদের দেওয়া সামান্য আঘাত টাও হবে আপনার কাছে সবচেয়ে যন্ত্রণাময়।
তাই যে বা যারা যতটুকু প্রাপ্য তাদের ততটুকুই দেওয়া উচিত।
18/08/2026
গতকাল এবং আজ অনুষ্ঠিত হওয়া পরীক্ষার ১ম ও ২য় শ্রেণির বাংলা ও ইংরেজি প্রশ্ন।
17/08/2026
প্রাথমিকে এমন কিছু শিক্ষক আছে যাদের কারণে নিরলস ভাবে দায়িত্ব পালন করা শিক্ষকগণ প্রশ্নবিদ্ধ হন।
সঠিকভাবে দায়িত্ব পালন করে ও সমাজে মাথা উঁচু করে বলতে পারে না আমি প্রাথমিকের শিক্ষক।
আমার মতে যাঁরা বা যিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে না বা করতে চায় না তাদের চাকরি টা ছেড়ে দেওয়া উচিৎ।
বেতনটা যে খাচ্ছেন হালাল ভাবে খান।মনে রাখবেন আপনি অন্যের সন্তান কে ঠকাচ্ছেন তো আপনার সন্তান আরেক জায়গায় ঠকবে।