Fulkoli Model Academy

Fulkoli Model Academy ফুলকলি মডেল একাডেমি।
ছাতারপাইয়া বাজার।

এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ আমাদের সকল প্রিয় শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।​তোমাদের অদম্য পরিশ্রম, এক...
10/08/2026

এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ আমাদের সকল প্রিয় শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।​তোমাদের অদম্য পরিশ্রম, একাগ্রতা এবং নিষ্ঠা এনে দিয়েছে কাঙ্ক্ষিত জিপিএ-৫.

ফুলকলি মডেল একাডেমি-এর ফলাফল এক নজরে:
A+ (এ প্লাস): ৭ জন
​A (এ গ্রেড): ৮ জন
​A- (এ মাইনাস): ১০ জন
​পাসের হার: ৮৭%

​একই সাথে, সারাদেশের যেসকল শিক্ষার্থী এ বছর কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছ, তোমাদের সবাইকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে লাল গোলাপ শুভেচ্ছা।

​আজকের এই শুভ মুহূর্তে আমরা স্মরণ করতে চাই সেসব শিক্ষার্থীদেরও, যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারোনি। মনে রেখো, একটা পরীক্ষা কিংবা ফলাফলের কাগজ তোমার সম্পূর্ণ জীবন বা মেধা নির্ধারণ করে না। জীবনের পথচলা অনেক বড়; এটিকে একটি সাময়িক বিরতি ভেবে দ্বিগুণ উদ্যোমে আবার ঘুরে দাঁড়াও। সফলতা তোমার দরজায় কড়া নাড়বেই, ইনশাআল্লাহ।

​আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের জানাই বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা, যাদের নিরলস প্রচেষ্টা ও দিকনির্দেশনায় আজ আমাদের এই সাফল্য।
​শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের প্রতিটি পদক্ষেপে শুভকামনা রইল। তোমরা আলোর দিশারী হয়ে ছড়িয়ে পড়ো সারা বিশ্বজুড়ে!

10/08/2026

আলহামদুলিল্লাহ...🥰
এসএসসি-২০২৬ ফলাফল
A+ ৭ জন..

শিক্ষক আবশ্যক...👨‍🏫
02/08/2026

শিক্ষক আবশ্যক...👨‍🏫

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।​গভীর শোকের সাথে জানাচ্ছি যে, ফুলকলি মডেল একাডেমির সম্মানিত পরিচালক ক্বারী আনোয়া...
27/07/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

​গভীর শোকের সাথে জানাচ্ছি যে, ফুলকলি মডেল একাডেমির সম্মানিত পরিচালক ক্বারী আনোয়ার উল্ল্যাহ সাহেব দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ দুনিয়ার মায়া ত্যাগ করেন।

​আল্লাহ তাআলা ওনার জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন।

আল্লাহ আমাদের কোমলমতি শিশুদের দানকে কবুল করুন এবং বানবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করুন। আমিন।
18/07/2026

আল্লাহ আমাদের কোমলমতি শিশুদের দানকে কবুল করুন এবং বানবাসী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করুন। আমিন।

"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"

চট্টগ্রামের বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে সাড়া দিয়ে #ছাতারপাইয়া ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান Fulkoli Model Academy-এর ছাত্র-ছাত্রীবৃন্দ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাদের আন্তরিক প্রচেষ্টায় সংগ্রহকৃত ১৮,০০০/- টাকা বন্যার্তদের সহযোগিতার জন্য প্রদান করেছে। মানবতার এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী Fulkoli Model Academy -এর সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের সেনবাগ প্ল্যাটফর্ম -এর পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আল্লাহ তাআলা তাদের এই সুন্দর উদ্যোগকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন। 🤲

#মানবতার_সেবায় #চট্টগ্রাম_বন্যা #মানুষ_মানুষের_জন্য

আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ,আনন্দের সাথে জানাচ্ছি যে, লেখাপড়ার একঘেয়েমি কাটাতে এবং শিক্ষার্থীদের শা...
17/07/2026

আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ,
আনন্দের সাথে জানাচ্ছি যে, লেখাপড়ার একঘেয়েমি কাটাতে এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আপনাদের সবার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান “ফুলকলি মডেল একাডেমি”-এর উদ্যোগে ছাত্রদের জন্য আয়োজিত হতে যাচ্ছে "ফুটবল টুর্নামেন্ট-২০২৬"! ⚽🔥
যেখানে থাকবে মাঠের লড়াই, দলের জয়ের আনন্দ আর বন্ধুদের সাথে দারুণ কিছু মুহূর্ত । পাশাপাশি আমাদের ছাত্রীদের জন্যও রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ইভেন্ট! 🏃‍♀️✨
আপনার সন্তানকে এই উৎসবমুখর আয়োজনে অংশগ্রহণ করতে উৎসাহিত করার জন্য অনুরোধ রইলো।

06/07/2026

বৃষ্টির ছড়া💦💦

আবৃত্তি: আরিফা আফরিন
শ্রেণি: চতুর্থ

❝একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ তোমরা এসেছ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড়ে। আগামী দিনগুলোতে তোমাদের মেধা, শ্রম আর ধৈর্য...
02/07/2026

❝একটি দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ তোমরা এসেছ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মোড়ে। আগামী দিনগুলোতে তোমাদের মেধা, শ্রম আর ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা। আমরা বিশ্বাস করি, তোমাদের প্রতিটি বিনিদ্র রজনী আর কঠোর পরিশ্রমের গল্প সফলতার রঙে রূপ নেবে।

​ফুলকলি মডেল একাডেমি-র পক্ষ থেকে এইচএসসি-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী আমাদের সকল প্রিয় শিক্ষার্থী এবং দেশজুড়ে সমস্ত পরীক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।

​ভয় কিংবা সংশয়কে দূরে ঠেলে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও সামনের দিকে। তোমাদের হাত ধরেই আসুক আমাদের কাঙ্ক্ষিত সাফল্য।
​"সাফল্য কোনো দুর্ঘটনা নয়; এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষার চাবিকাঠি।❞

​নিবেদক:
ফুলকলি মডেল একাডেমি

Address

Chattarpaiya
Noakhali Sadar Upazila
3864

Telephone

01728557710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fulkoli Model Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Fulkoli Model Academy:

Shortcuts

Share