ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

Share

only Chilonia Union High School official news

Photos from ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়'s post 18/08/2026

অদ্য ১৭-০৮-২০২৬ ইং তারিখে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ আবদুল্লাহ্ স্যার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ নুরুজ্জামান স্যার।

এসময় সম্মানিত কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন, শ্রেণিকক্ষ মনিটরিং ও পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের অগ্রগতি এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মানিত কর্মকর্তাবৃন্দের আন্তরিক পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে অনুপ্রেরণা জোগাবে।

16/08/2026

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম মৌলভী ছায়েদুল হক স্যারের মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা৷
শিক্ষক হিসেবে তাঁর অবদান, স্মৃতি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে।
আল্লাহ তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আমিন। 🤲

16/08/2026

বিজ্ঞপ্তি

এতদ্বারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যেসকল শিক্ষার্থী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, তাদের আগামী ২৫-০৮-২০২৬ খ্রি. তারিখের মধ্যে বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সময় নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে—

১। এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি।
২। রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি।
৩। অনলাইন মার্কশিটের কপি।

বিশেষ দ্রষ্টব্য: কোনো শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে অথবা নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করলে, তাকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত করা হবে।

আদেশক্রমে
কামাল উদ্দিন
প্রধান শিক্ষক
ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়

Photos from ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়'s post 13/08/2026

মিনিস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্টে এর জন্য ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ফুটবল টিম।
আমাদের খেলোয়াড়দের জন্য রইলো আন্তরিক শুভকামনা।

Photos from ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়'s post 10/08/2026

এটি কেবল ফলাফল নয় এটি আমাদের ভালোবাসা, ত্যাগ আর স্বপ্নের বিজয়!

আলহামদুলিল্লাহ!
গর্ব ও আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এসএসসি পরীক্ষা–২০২৬-এ ৮০.৫৮% পাসের হার অর্জন করে সেনবাগ উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে আমাদের প্রাণের প্রতিষ্ঠান ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।

এই ৮০.৫৮% শুধু একটি পরিসংখ্যান নয়; এটি আমাদের শিক্ষার্থীদের অদম্য অধ্যবসায়, নিরন্তর চেষ্টা আর চোখভরা স্বপ্নের গল্প।
এটি শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, মমতা, দায়িত্ববোধ ও নিরলস পথচলার গল্প।
এটি সম্মানিত অভিভাবকদের নীরব ত্যাগ, অগণিত দুশ্চিন্তা এবং সন্তানের প্রতি অটুট বিশ্বাসের গল্প।
একজন শিক্ষার্থীর হাতে যখন সাফল্যের ফলাফল পৌঁছে যায়, সেখানে শুধু কিছু নম্বর থাকে না থাকে একজন শিক্ষকের নিঃস্বার্থ শ্রম,
থাকে মায়ের অশ্রুসিক্ত দোয়া, থাকে বাবার নীরব ত্যাগ,
আর থাকে একটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন।

আজ আমাদের সেই স্বপ্নগুলোই যেন নীল আকাশে ডানা মেলেছে।
আজকের এই অর্জন আমাদের পুরো ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবারের সম্মিলিত আনন্দ ও গৌরব।

প্রিয় শিক্ষার্থীরা,
তোমাদের এই সাফল্যে আমরা গভীরভাবে গর্বিত। মনে রেখো আজকের এই অর্জন তোমাদের গন্তব্য নয়; বরং এটি তোমাদের মহাসফরের প্রথম সিঁড়ি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, মানবিকতা ও জ্ঞানের আলোকে ধারণ করে সামনে এগিয়ে যাবে এই আমাদের প্রত্যাশা।
আগামী দিনে তোমরা যেখানেই যাও, যে উচ্চতায়ই পৌঁছাও তোমাদের সাফল্যের গল্পে যেন আমাদের প্রিয় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নামটি ভালোবাসা ও গর্বের সঙ্গে উচ্চারিত হয়।

শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ,
আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও অশেষ কৃতজ্ঞতা। আপনাদের মমতা, নিরলস শ্রম, সঠিক দিকনির্দেশনা ও নিবেদিত প্রচেষ্টা ছাড়া এই অর্জন কখনোই সম্ভব হতো না।

ম্যানেজিং কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা:

আমাদের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং শিক্ষক-অভিভাবকদের সঙ্গে সমন্বয় সাধনে যে আন্তরিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
বিদ্যালয়ের প্রতিটি ইতিবাচক উদ্যোগে তাঁদের আগ্রহ, পরামর্শ ও সহযোগিতা শিক্ষক-শিক্ষার্থীদের আরও উৎসাহিত করেছে। প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে ম্যানেজিং কমিটির এই দায়িত্বশীল ভূমিকা আমাদের এই অর্জনের পথকে আরও সুগম করেছে।

সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের অটুট আস্থা, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি। সন্তানের ভবিষ্যৎ গড়ার এই যাত্রায় আমাদের পাশে থাকার জন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতি।
শিক্ষার্থীদের পাশে থেকে, শিক্ষার আলো ছড়িয়ে এবং তাদের স্বপ্নকে ডানা মেলতে যে আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা আপনারা দেখিয়েছেন, তা আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই আনন্দের দিনে আপনাদের অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

আজকের এই ফলাফল ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিবারের সম্মিলিত ভালোবাসা, ত্যাগ, পরিশ্রম ও আস্থার এক অনন্য বিজয়গাথা।

এই অর্জন আমাদের আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকুক।
আগামীর পথচলায় আমাদের প্রতিষ্ঠান আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাক এই হোক আমাদের প্রত্যয়।

10/08/2026

ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি- ২০২৬ ফলাফল৷

09/08/2026

আজ প্রকাশিত হবে এসএসসি পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল। ফলাফল যেমনই হোক, প্রত্যেক পরীক্ষার্থীর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নই হোক আগামীর পথচলার শক্তি।
সকল পরীক্ষার্থীর জন্য রইলো অগ্রিম শুভকামনা ও দোয়া।

09/08/2026

Rain × CUHS Camps🍀

Photos from ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়'s post 06/08/2026

শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত অগ্রগতি মূল্যায়ন এবং বিদ্যালয় অভিভাবক পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে আজ দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল কার্ড সম্মানিত অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address


ছিলোনিয়া, সেনবাগ, নোয়াখালী
Noakhali Sadar Upazila