অনেক অনেক সুন্দর একটি দৃশ্য ♥ ♥ ♥
HSC ICT Solution
Noakhali
পোলাপান ডাক্তার হবে কিভাবে ডাব চুরি করে বলে অপারেশন সাকসেসফুল 🤣
১৩ তা..
স্কু..
ক...
খু.. ইনশাআল্লাহ
ব্রেকিং নিউজঃ- ( বিস্তারিত)
এইবছর প্রথম হওয়া গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা হবে সম্পূর্ন ১০০ নম্বরের এমসিকিউ আকারে।
বিভাগ পরিবর্তনের জন্য গুচ্ছ পদ্ধতি ভর্তি পরিক্ষায় আলাদা কোনো ইউনিট থাকবে না।
তবে এর বিকল্প হিসেবে সাইন্স ও কমার্স গ্রুপ থেকে বাংলা, ইংরেজি ও আইসিটি বিষয়ে পরিক্ষা দিয়ে বিভাগ পরিবর্তন করতে হবে।
আবেদনের যোগ্যতাঃ-
মাধ্যমিক + উচ্চ মাধ্যমিক মিলিয়ে,
বিজ্ঞানঃ ৭.০০ ( চতুর্থ বিষয় বাদে)
ব্যবসাঃ ৬.৫০( চতুর্থ বিষয় বাদে)
মানবিকঃ৬.০০ ( চতুর্থ বিষয় বাদে)
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মান বণ্টন ও পরীক্ষা পদ্ধতিঃ
★বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য....
১. পদার্থ বিজ্ঞান ২০ নম্বর,
২. রসায়নে ২০,
৩. জীববিজ্ঞান-গণিত এবং আইসিটি মিলে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে।
৪. জীববিজ্ঞান, আইসিটি ও গণিতের মধ্যে যে কোনো দুইটি বিষয়ের উত্তর দিতে হবে।
৫. আর বাংলা ও ইংরেজি বিষয়ে ১০ নম্বর করে মোট ২০ নম্বরের প্রশ্ন থাকবে।
★বাণিজ্য বিভাগের জন্য......
১. অ্যাকাউন্টিংয়ে ২৫ নম্বর,
২. বিজনেস অর্গানাইজেসন ও ম্যানেজমেন্টে ২৫,
৩. আইসিটিতে ২৫,
৪. বাংলায় ১৩
৫. ইংরেজি বিষয়ে ১২ নম্বরের প্রশ্ন থাকবে।
★মানিবক বিভাগে.....
১. বাংলায় ৪০,
২. ইংরেজিতে ৩৫
৩. আইসিটি বিষয়ে ২৫ নম্বরের প্রশ্ন থাকবে।
সূত্র : দ্যা ডেইলি ক্যাম্পাস।
কিভাবে দ্রুত MCQ উত্তর করবা।
♥ দ্যা টেকনিক
পার্ট -২|| অক্টাল থেকে বাইনারী সংখ্যা পদ্ধতি
HSC ICT সংখ্যা পদ্ধতি পার্ট-১।। দশমিক থেকে বাইনারী
18/11/2020
ধরুন, বাসের ভাড়া দিয়ে নেমে দেখলেন, ভাংতি হিসাবে হেল্পার আপনাকে যে বিশ টাকার নোটটা ধরিয়ে দিয়েছে সেটাতে তিনটা জোড়াতালি।
আপনাকে নিতান্তই অসাবধান এবং সরল পেয়ে বেচারা হাসতে হাসতেই তার 'চালাতে না পারা' নোটখানা ধরিয়ে দিয়ে হাওয়া হয়ে গেছে।
বাস থেকে নেমে আপনি রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া চল্লিশ টাকা। মোক্ষম একটা সুযোগ এলো আপনার হাতে— হেল্পারের ধরিয়ে দিয়ে যাওয়া ছিঁড়ে-ফাঁড়া বিশ টাকার নোটটাকে অন্য একটা বিশ টাকার নোট, কিংবা দুটো দশ টাকার নোটের সাথে মিশিয়ে দিয়ে রিক্সাওয়ালার কাছে আপনি তা অনায়েশে চালিয়ে দিতে পারেন। বেচারা টের পেলে তো পেলোই, না পেলে নির্বিঘ্নে আপদটা অন্যের ঘাঁড়ে উঠিয়ে দেওয়া গেলো!
কিন্তু, সেই ছেঁড়া-ফাঁড়া বিশ টাকার নোট অন্য নোটের সাথে মিশিয়ে রিক্সাওয়ালাকে গছাতে গিয়েও শেষ পর্যন্ত পারলেন না।
আপনি ভাবলেন— কেউ একজন আমার সাথে অন্যায় করেছে বলে সেই একই অন্যায় আমি অন্য একজনের সাথে করতে পারি? এমনও তো হতে পারে, এই ছেঁড়া নোট রিক্সাওয়ালাটা কোথাও চালাতে পারলো না। এই নোট চলবে না বলে তাকে দোকানদার চাল না দিতে পারে, ওষুধের দোকানদার ওষুধ না দিতে পারে, এমনকি, নিজের মেয়ের জন্য একটা খেলনা কিনতে গেলেও এই নোটের কারণে তাকে ফেরত আসতে হতে পারে।
মানিব্যাগ থেকে নোটটা বের করতে গিয়েও শেষ পর্যন্ত বের করা হলো না আপনার। রিক্সাওয়ালাকে চকচকে দুটো বিশ টাকার নোট দিয়ে ছেঁড়া নোটটাকে মানিব্যাগের অবহেলিত কোণটায় গুঁজে রাখলেন।
এই যে শেষ মুহূর্তের এই বোধ— এটা হলো তাকওয়া। এই কাজটার সাক্ষী কেবল আপনি আর আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা। দুনিয়ার আর কেউ এই ব্যাপারে জানে না। না আপনাকে ধোঁকা দিয়ে যাওয়া সেই বাসের হেল্পার, না ধোঁকায় ফেলতে গিয়েও ফেলতে না পারা রিক্সাওয়ালা— কেউ না।
হতে পারে, কেবল এমন একটা অতি-ক্ষুদ্র কাজের জন্য আখিরাতে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। হতে পারে আপনার সেদিনকার এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালার এতো পছন্দ হয়ে যায় যে— তিনি আপনার পূর্বের আর পরের সমস্ত গুনাহ হয়তো মাফ করে দেবেন।
কখনোই কোন ভালো কাজকে তুচ্ছ জ্ঞান করে এড়িয়ে যাবেন না সেটা যতো ক্ষুদ্র-ই হোক না কেনো। ওই কাজটাই হয়ে উঠতে পারে আখিরাতে আপনার নাজাতের চাবিকাঠি।
Collected.
দুনিয়াতে মোবাইলের ভার বহন অনেক সহজ হলেও আখেরাতে এর দায়ভার বহন অনেক কঠিন হতে পারে।
রিজিকঃ
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান।
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।
রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি।
আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।
আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না।
ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্ তায়ালা নিয়েছেন।
আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।
যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!
আমি যেই ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!
কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।
আলহামদুলিল্লাহ্...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কুল করে আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্ তায়ালা আমাদের সঠিক পথ এ রিজিক অর্জন করার তৌফিক দান করুন, আমিন ❤
মহামারি করোনার কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
সূত্র : এম এ খায়ের, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা, শিক্ষা মন্ত্রনালয়।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Address
Noakhali Sadar Upazila
3800
Opening Hours
| Monday | 07:00 - 17:00 |
| Tuesday | 07:00 - 17:00 |
| Wednesday | 07:00 - 17:00 |
| Thursday | 07:00 - 17:00 |
| Saturday | 07:00 - 17:00 |
| Sunday | 07:00 - 17:00 |