25/08/2026
MODERN DIGITAL WORKSHOP 2026 | সফলভাবে সম্পন্ন
শিক্ষার্থীদের ডিজিটাল সচেতনতা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Team Of Volunteer এর উদ্যোগে এবং Unicoder It Institute এর সহযোগিতায় আয়োজিত MODERN DIGITAL WORKSHOP 2026 আজ মঙ্গলবার বিকাল ৩:৩০ মিনিটে পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের ২য় তলার কম্পিউটার রুমে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় ৩০ জন শিক্ষার্থীকে ডিজিটাল সচেতনতা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স ও ড্রপশিপিং, AI ও আধুনিক ডিজিটাল টুলস এবং দায়িত্বশীল অনলাইন আচরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে টিম অব ভলেন্টিয়ার এর উপদেষ্টা ও শিক্ষক মণ্ডলীর মাধ্যমে অংশগ্রহণকারীদের Certificate of Participation প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ছিল নাস্তার আয়োজন।
এই আয়োজন সফল করতে সহযোগিতা ও আন্তরিক সমর্থনের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল স্যারকে। তাঁর সহযোগিতা ও উৎসাহ আমাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগায়।
আয়োজনে: Team Of Volunteer
সহযোগিতায়: Unicoder IT Institute
তত্ত্বাবধানে: স্কুলভিত্তিক Team Of Volunteer
প্রযুক্তির সঠিক জ্ঞানেই গড়ে উঠুক দক্ষ, সচেতন ও দায়িত্বশীল তরুণ প্রজন্ম।