22/08/2024
বিশেষ দোয়ার আবেদন....
হীরাপুর আলিম মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক (ইংরেজি) জনাব লোকমান পাটোয়ারী স্যার বর্তমানে অসুস্থ অবস্থায় আই সি ইউ (ICU) তে ভর্তি। সকলের কাছে বিশেষ দোয়ার আবেদন। আল্লাহ তায়ালা স্যার কে দ্রুত সুস্থতার সহিত নেক হায়াত দান করুক।
01/05/2024
আলহামদুলিল্লাহ, হীরাপুর আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন চাটখিল উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছে।হুজুরের সফলতায় হীরাপুর আলিম মাদ্রাসা-Hirapur Alim Madrasah মাদ্রাসার শিক্ষক মণ্ডলী গর্বিত। দোয়া ও ভালোবাসা রইলো মাওলানা রাকিব উদ্দিনের জন্য।
26/10/2023
হীরাপুর আলিম মাদ্রাসার সাবেক শিক্ষক মাহমুদুল হক বিএসসি স্যারের মৃত্যুতে অত্র মাদ্রাসার স্টুডেন্ট কমিউনিটি গভীরভাবে শোকাহত।
08/08/2023
হীরাপুর আলীম মাদ্রাসার ইবতেদায়ীর সম্মানিত প্রধান শিক্ষক। মাওলানা মহসিন হুজুর আমাদের মাঝে আর নাই। ইন্না-লিল্লাহ ওয়া ইলাইহি রাজিউন। আল্লাহ তা'য়ালা হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক।
12/07/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ খ্রিষ্টাব্দ চাটখিল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) নির্বাচিত হয়ে উপজেলা প্রশাসন কর্তৃক সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন হীরাপুর আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা লোকমান হেকিম সাহেব।
15/05/2023
২০১০ দাখিল ব্যাচের কয়েকজন প্রিয় শিক্ষার্থীর অর্থায়নে ২০জন মেধাবী/দরিদ্র ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ।
হে আল্লাহ, তুমি কলিজার টুকরো এ সাবেক শিক্ষার্থীদের জাযায়ে খায়ের দান কর এবং এ ভালো কাজ চালিয়ে যাওয়ার তাওফিক দান কর। আমিন।
29/04/2023
প্রতিষ্ঠানের "দাখিল পরীক্ষার্থী/২৩" শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা।
اللهم لا سهل الا ما جعلته سهلا،
و انت تجعل الحزن سهلا اذا شئت"
© অফিস কক্ষ।
27/01/2023
হীরাপুর আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি ও আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা এখনও উপবৃত্তির আবেদনের কাগজপত্র জমা দেও নাই তাদেরকে আগামী ০২/০২/২৩ খ্রিস্টাব্দের মধ্যে শ্রেণি-শিক্ষক মহোদয়গণের নিকট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হলো।
উল্লেখ্য যে, আলিম ১ম বর্ষের ক্লাস ০১ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হবে।
27/11/2022
কাল SSC / দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
20/11/2021
হীরাপুর আলিম মাদ্রাসা আলিম ২০২১ ব্যাচের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পূর্ণ। শুভ কামনা রইলো সবার জন্য।
13/11/2021
হীরাপুর আলিম মাদ্রাসা দাখিল ২০২১ সালের পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ। তোমাদের জন্য রইলো অন্তরের অন্তস্তল থেকে দোয়া ও শুভ কামনা।