Motipur Model High School

Motipur Model High School

Share

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়

Photos from Motipur Model High School's post 20/04/2026

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান 🌸🌸

এটাতো বিদায় নয়,স্বপ্নজয়ের অঙ্গিকারে আবদ্ধ হয়ে জ্ঞানের চারণভূমিতে বিচরণের জন্য তোমাদের যাত্রা।

২০২৬ এসএসসি পরীক্ষার্থী তোমাদের যাত্রা সফল হোক,আলোকিত হোক তোমাদের চলার পথ।

তোমাদের সফলতায় আমাদের বিদ্যালয়ের সুনাম যেমন বয়ে নিয়ে আসবে তেমনি তোমাদের সুন্দর জীবন নিশ্চিত করবে।
আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে।জীবনে মানুষের মতো মানুষ হও।

21/02/2026

বিশেষ বিজ্ঞপ্তি,

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ,

আগামীকাল ২২ ফেব্রুয়ারি ২০২৬, রোজ রবিবার থেকে ২৬ মার্চ ২০২৬, রোজ বৃহস্পতিবার পর্যন্ত পবিত্র রমজান,শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব_ই ক্বদর,জুমাতুল _বিদা, ঈদুল ফিতর , মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বন্ধ শুরু হয়েছে ।

**বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হবে ২৯ মার্চ ২০২৬,রোজ রবিবার **

আদেশক্রমে -
প্রধান শিক্ষক
মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

Photos from Motipur Model High School's post 09/02/2026

সকালের সমাবেশ মানেই নতুন দিনের শুরু, নতুন আশা আর নতুন শক্তি।💥

Photos from Motipur Model High School's post 24/01/2026

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এর
"বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা২০২৬"
এর প্রস্তুতি চলছে.....

18/12/2025

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় নিম্ন মাধ্যমিক পর্যায়ে একাডেমিক স্বীকৃতি প্রাপ্ত হওয়ার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লাকে জানাই বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন।🎉

01/10/2025

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রূদ্র গোপাল রায় এর দূর্ঘটনাজনিত অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

27/07/2025

বিশেষ বিজ্ঞপ্তি,

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ ইং সালের সকল এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী ১৪ই আগস্ট ২০২৫ ইং এরমধ্যে পুনরায় দশম শ্রেণীতে ভর্তি হওয়ার নির্দেশ দেওয়া গেল। অন্যথায় তারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।

19/07/2025

আগামীকাল থেকে বিদ্যালয় যথারীতি খোলা থাকবে । সকল ছাত্র /ছাত্রীদের বিদ্যালয়ে আসার আদেশ দেওয়া হলো। ক্লাস আরম্ভ হওয়ার সময় ৯ টায়।

আদেশক্রমে,
প্রধান শিক্ষক

08/07/2025

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নোয়াখালী জেলা শিক্ষা অফিসারের নির্দেশনা মোতাবেক মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নোয়াখালী সদর, এর ০৯/০৭/২০২৫ ইং রোজঃ বুধবার এবং ১০/০৭/২০২৫ ইং রোজঃ বৃহস্পতিবার এর সকল শ্রেণির পরীক্ষা স্থগিত করা হলো।। স্থগিতকৃত পরীক্ষাগুলো আগামী ১৩/০৭/২০২৫ ইং রোজঃ রবিবার ও ১৪/০৭/২০২৫ইং রোজঃ সোমবার রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

15/05/2025

শনিবার বিদ্যালয় যথারীতি খোলা থাকবে সকল ছাত্র-ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার আদেশ দেওয়া হল।

আদেশক্রমে
প্রধান শিক্ষক।

Photos from Motipur Model High School's post 30/04/2025

মতিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়-এর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আঁকা কিছু ছবি।

Want your school to be the top-listed School/college in Noakhali Sadar Upazila?

Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Motipur, Sonapur
Noakhali Sadar Upazila

Opening Hours

Monday 09:00 - 15:00
Tuesday 09:00 - 15:00
Wednesday 09:00 - 15:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 15:00